Xiaomi 17 Ultra ডলবি ভিশনের সাথে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
Photo Credit: Xiaomi
Xiaomi 17 Ultra is the world’s first phone to feature Leica’s 1-inch LOFIC sensor
Xiaomi 17 Ultra আজ স্ট্যান্ডার্ড Xiaomi 17 মডেলের সাথে ভারতে লঞ্চ হয়েছে। ফোনটি চীন এবং গ্লোবাল মার্কেটে রিলিজ হওয়ার পর এ দেশে এসেছে। এটি দুনিয়ার প্রথম স্মার্টফোন যা Leica-এর তৈরি 1 ইঞ্চি LOFIC সেন্সর পেয়েছে। এই ফ্ল্যাগশিপ ফোনে লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি। Xiaomi 17 Ultra-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে HyperRGB ডিসপ্লে, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, 3D ডুয়াল চ্যানেল আইসলুপ কুলিং সিস্টেম, 90W ফাস্ট চার্জিং, IP68 + IP69 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ইত্যাদি।
শাওমি 17 আল্ট্রা-এর প্রধান আকর্ষণ ক্যামেরা সিস্টেম। প্রাইমারি ক্যামেরায় f/1.67 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেলের 1 ইঞ্চি লাইট ফিউশন 1050L সেন্সর আছে। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনযুক্ত 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স 3.2x থেকে 4.3x কনটিনিউআস অপটিক্যাল জুম সাপোর্ট করে। আবার এতে 120x ডিজিটাল জুম যোগ করা হয়েছে। তৃতীয় ক্যামেরাটি হল 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স।
পিছনের ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ড সাপোর্ট করে। ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 6.82 ইঞ্চি এলটিপিও ওলেড ডিসপ্লে আছে। স্ক্রিনটি 1.5K রেজোলিউশন (2,608 x 1,200 পিক্সেল), 1-120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, ডিসি ডিমিং, HDR10+, ও ডলবি ভিশন অফার করে।
শাওমির নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর আছে৷ এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম ও 512 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে 6,000mAh ব্যাটারি রয়েছে, যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপ, Dolby Atmos, এনএফসি, Android 16-ভিত্তিক HyperOS 3, Dolby Atmos, ও X-অ্যাক্সিস লিনিয়ার মোটর।
Xiaomi 17 Ultra মডেলের 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম 1,39,999 টাকা রেখেছে ব্র্যান্ড। এটি একটাই মেমরি অপশনে এসেছে। ফোনটি শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট ও Amazon থেকে মার্চ 18 বিক্রি হবে। কালো ও সাদা রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।
SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা Xiaomi 17 Ultra-এর ওপর 10,000 টাকা ডিসকাউন্ট পাবে। এছাড়াও, মার্চ 13 থেকে মার্চ 17-এর মধ্যে আর্লি বার্ড সেলে 19,999 টাকা দামের প্রোফেশনাল ফটোগ্রাফি কিট বিনামূল্যে পাওয়া যাবে। প্রসঙ্গত, Xiaomi 17-এর 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 89,999 টাকা ও 99,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Watch 6 Design Revealed Ahead of September 21 Launch; Confirmed to Come With Titanium Body and BlueOS 4