Xiaomi 17 স্মার্টফোনের পিছনে Leica Summilux লেন্সের সাথে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
Photo Credit: Xiaomi
Xiaomi 17 is equipped with a Leica-tuned 50-megapixel triple rear camera system
Xiaomi 17 Series ভারতে লঞ্চ হয়েছে। চাইনিজ টেক জায়ান্টটি দু'টি নতুন ফ্ল্যাগশিপ ফোন দেশের বাজারে এনেছে। Xiaomi 17 মডেলের সাথে Xiaomi 17 Ultra এসেছে। উভয় ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা হাই-পারফরম্যান্সের জন্য পরিচিত। এই প্রতিবেদনে স্ট্যান্ডার্ড Xiaomi 17 ফোনের দাম ও খুঁটিনাটি তুলে ধরা হল। শাওমির নতুন হ্যান্ডসেটে Leica Summilux লেন্স রয়েছে৷ এটি তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, শক্তিশালী 6,330mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সুপারফাস্ট 100W ওয়্যার্ড চার্জিং, 3D আইসলুপ কুলিং সিস্টেম, NFC, ও Dolby Atmos সাউন্ডের মতো বৈশিষ্ট্য অফার করে।
শাওমি 17 তিনটি ব্যাক ক্যামেরা পেয়েছে। এতে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 2.6x অপটিক্যাল জুমের সাথে একটি 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা ডলবি ভিশনের সাথে 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। আর 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
শাওমির নতুন ফোনের সামনে 6.3 ইঞ্চির এলটিপিও ওলেড ডিসপ্লে আছে৷ এটি HDR10+, 3,500 নিট পিক ব্রাইটনেস, 1-120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন, এবং ডলবি ভিশন অফার করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।
Xiaomi 17 ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে রান করে। চিপটি 12 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে 6,330mAh ব্যাটারি রয়েছে, যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, 22.5W রিভার্স ওয়্যার্ড, ও 22.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
ফোনটি IP68 স্তরের জল ও ধুলোরোধী ফ্রেমের সঙ্গে এসেছে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 প্রি-ইনস্টলড আছে। নতুন কাস্টম সফটওয়্যারে AI রাইটিং, AI স্পিচ রিকগনিশন, AI ইন্টারপ্রেটর, AI সার্চ, এবং AI ডাইনামিক ওয়ালপেপারের মতো টুলস অর্ন্তভুক্ত আছে।।
Xiaomi 17 মডেলের 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 89,999 টাকা ও 99,999 টাকা রেখেছে কোম্পানি। এটি Amazon, শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট, এবং অন্যান্য রিটেল স্টোরে মার্চ 13 থেকে সেল হবে। ফোনটি কালো, নীল, ও সবুজ রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Series Specifications Leaked, Could Launch in India as OnePlus 16R