এবার ভিডিও স্ট্রিমিং সার্ভিস নিয়ে হাজির Flipkart

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 17 অগাস্ট 2019 13:38 IST
হাইলাইট
  • গত সপ্তাহে এই পরিষেবা শুরুর ঘোষনা করেছিল Flipkart
  • সব গ্রাহক ভিডিও স্ট্রিমিং পরিষেবা ব্যবহার করতে পারবেন
  • আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকরা এই ফিচার ব্যবহার করবেন

ভিডিও স্ট্রিমিং পরিষেবা নিয়ে এল Flipkart

অ্যানড্রয়েড অ্যাপ এর সাথে এবার ভিডিও স্ট্রিমিং সার্ভিস শুরু করল Flipkart। গত সপ্তাহেই কোম্পানির 1.6 কোটি গ্রাহকের জন্য বিনামূল্যে ভিডিও স্ট্রিমিং পরিষেবা নিয়ে আসার ঘোষনা করেছিল ই-কমার্স কোম্পানিটি। নতুন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম লঞ্চ করে Amazon ও Netflix কে টেক্কা দিতে চাইছে Flipkart। এছাড়াও কোম্পানির রি সিদ্ধান্ত ALTBalaji, Eros Now, Hotstar আর Jio TV -র মতো সার্ভিসগুলিকে আরও কড়া প্রতিযোগিতার সামনে নিয়ে আসবে।

Advertisement

কোম্পানির ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে কোন ধরনের ভিডিও দেখা যাবে তা জানায়নি Flipkart। তবে গত সপ্তাহে কোম্পানি জানিয়েছিল প্রথমেই ভিডিও স্ট্রিমিং সার্ভিসে অরিজিনাল কনটেন্ট দেখানো শুরু হবে না। ইতিমধ্যেই অ্যানড্রয়েড ফোনের Flipkart অ্যাপ এ ভিডিওর জন্য নতুন বিভাগ শুরু হয়েছে।

Google Play থেকে Flipkart অ্যাপ ভার্সান 6.17 ডাউনলোড করলে অ্যাপ এর মধ্যে নতুন ভিডিও বিভাগ দেখা যাবে। এই অ্যাপ ডাউনলোডের পরে বাঁ দিকে উপরে হ্যামবার্গার মেনুতে ট্যাপ করলে নতুন ভিডিও বিভাগ দেখা যাবে। সেখানে একটি তালিকা থেকে অন্তত তিনটি ভিডিও সিলেক্ট করতে বলবে এই অ্যাপ। এখানে বিভিন্ন সিনেমা ও টিভি শো দেখা যাবে।

Advertisement

এছাড়াও পছন্দের টিভি শো সেভ করে রাখার জন্য থাকছে একটি ফেভারট সেকশন। ভিডিও প্লে ব্যাকের সময় প্লেয়ারের মধ্যেই কোয়ালিটি সিলেক্ট করা যাবে। তিনটু আলাদা কোয়ালিটিতে Flipkart অ্যাপ এ ভিডিও চালানো যাবে। এই প্লেয়ারের ইন্টারফেস অনেকটাই Amazon Prime আর Netflix এর মতো হলেও Flipkart ভিডিও প্লেয়ারে অফলাইন প্লে ব্যাকের অপশন থাকছে না।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  2. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  3. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  4. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
  5. 5,500 টাকা ডিসকাউন্টে মিলছে দুর্দান্ত ক্যামেরা ও বিশাল ব্যাটারির Oppo ফোন
  6. মাত্র 51 টাকায় আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে Jio, পুরো মাস অফুরন্ত ইন্টারনেট
  7. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  8. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  9. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  10. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.