অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 অক্টোবর 2026 13:56 IST
হাইলাইট
  • ফেস্টিভ সেলে ভুয়ো অফার ও ওয়েবসাইট নিয়ে সতর্ক করল Cyberdost
  • অনলাইনে কেনাকাটার আগে URL যাচাই করার পরামর্শ
  • অচেনা শপিং প্ল্যাটফর্মে আগাম পেমেন্টের পরিবর্তে ক্যাশ অন ডেলিভারি করুন

Government warns buyers against fake festive sale offers and shopping websites

Photo Credit: Pexels/Nataliya Vaitkevich

উৎসবের মরসুম মানেই কেনাকাটা, খাওয়াদাওয়া, এবং হৈ-হুল্লোড়। এই বছরের মতো দুর্গোৎসব শেষ৷ মা ফিরে গিয়েছেন কৈলাশে। তবে সামনেই লক্ষ্মীপুজো। তারপর শ্যামাপুজো ও দীপাবলি। ফলে এখনও অনলাইনে সেল চলছে। বিভিন্ন ধরনের প্রোডাক্টে মিলছে ডিসকাউন্ট ও বিশেষ অফার। তবে প্রতিটি অফারই যে আসল, এমনটা নয়। সম্প্রতি বিষয়টি নিয়ে নাগরিকদের সতর্ক করেছে ভারত সরকার। কেন্দ্র জানিয়েছে, জনপ্রিয় ব্র্যান্ডের নাম, লোগো, এবং বিভিন্ন পণ্যের ছবি ব্যবহার করে প্রতারণা চালাচ্ছে সাইবার অপরাধীরা। এই সময়ে ভুয়ো অফার ও ওয়েবসাইট থেকে কীভাবে সতর্ক থাকবেন, সেই সম্পর্কিত টিপস দিয়েছে কেন্দ্রীয় সরকারের CyberDost হ্যান্ডেল।

উৎসবের মরসুমে চলা অনলাইন সেলে ভুয়ো অফার নিয়ে সতর্ক করল কেন্দ্র

সাইবারদোস্ত তাদের অফিশিয়াল X অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছে। সেখানে সতর্ক করা হয়েছে যে, জনপ্রিয় সংস্থার নাম ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপনকে আসল বলে জালিয়াতি করার চেষ্টা চালানো হচ্ছে। ক্রেতাদের ভুয়ো ওয়েবসাইটে নিয়ে যাওয়াই সাইবার অপরাধীদের মূল উদ্দেশ্য।

Advertisement

এই ওয়েবসাইটগুলো দেখতে পরিচিত অনলাইন শপিং প্ল্যাটফর্মের মতো মনে হলেও, গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়া এবং বক্তিগত তথ্যের অপব্যবহার করার জন্য বানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, উৎসবের মরসুমে ডিসকাউন্টের সন্ধানে থাকা ক্রেতাদের ফাঁদে ফেলতে নিত্যনতুন ফন্দি আঁটছে প্রতারকরা।

ভুয়ো বিজ্ঞাপনে ক্লিক করলেই ব্যবহারকারীরা জনপ্রিয় ব্র্যান্ডের আসল ওয়েবসাইটের মতো দেখতে ভুয়ো সাইটে পৌঁছে যেতে পারেন। কিন্তু সেই সাইট আসলে প্রতারণার ফাঁদ। সেখানে পেমেন্ট করলে টাকা সরাসরি প্রতারকদের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে কয়েকটি বিষয় খেয়াল করলেই আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচা যাবে।

অর্ডার দেওয়ার আগে সবসময় ওয়েবসাইটের URL বা ঠিকানা ভাল করে যাচাই করে নিন। ইউআরএলে সবুজ রঙের তালা চিহ্ন আছে কিনা, তা চেক করে নিতে হবে। বিজ্ঞাপন বা অপরিচিত কোনও সূত্র থেকে পাওয়া লিঙ্কে ক্লিক করা এড়িয়ে চলুন। কোথাও অফার দেখলে সরাসরি সেই লিঙ্কে ক্লিক না করে সংশ্লিষ্ট সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে অফার যাচাই করুন।

Advertisement

গুগলের মতো সার্চ ইঞ্জিনে কোনও ওয়েবসাইট খোঁজার সময় সার্চ রেজাল্টে দেখানো স্পনসরড লিঙ্কে ক্লিক করার ক্ষেত্রেও সতর্ক থাকুন। বিক্রেতা বা অফারের সত্যতা যাচাই করতে পারেননি, এমন ওয়েবসাইটে কেনাকাটার ক্ষেত্রে আগাম পেমেন্ট থেকে বিরত থাকুন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ও ইউটিউবে পাওয়া লিঙ্ক থেকে প্রোডাক্ট অর্ডার করে অনেকেই ঠকছেন। এছাড়াও, ক্যাশ অন ডেলিভারি বা COD অপশন আছে কিনা দেখে নিন। এতে পণ্য হাতে পাওয়ার পর ভেরিফাই করে পেমেন্ট করার সুবিধা পাবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Online Shopping, Cyber Fraud, Online Fraud
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  2. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  3. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  4. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
  5. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
  6. স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
  7. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  8. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  9. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
  10. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.