RBI Plastic Notes: ছেঁড়া-ফাটা নোটের দিন শেষ, আসছে প্লাস্টিকের নতুন টাকা, জাল করা হবে কঠিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 29 মে 2026 20:13 IST
হাইলাইট
  • RBI পলিমার নোট চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে
  • পলিমার নোটের উপর জল ও আৰ্দ্ৰতার প্রভাব কম
  • এই ধরনের নোট কাগজের নোটের চেয়ে বেশি টকসই ও জাল করা কঠিন

RBI is also planning a pilot project for polymer banknotes

Photo Credit: Unsplash / rupixen

কারও কোণ ছেঁড়া, আবার কারোর একপাশ ফাটা৷ কাগজের নোটের দুর্দশা, বিশেষ করে 10 ও 20 টাকার বেহাল দশায় ভুগছে আমজনতা৷ খারাপ নোট চালাতে গিয়ে দোকানদার, অটোওয়ালা বা বাসের কন্ডাক্টরের সঙ্গে নিত্যদিন ঝামেলা লেগেই আছে৷ এই পরিস্থিতিতে প্রচলিত কাগজের নোটের পরিবর্তে নতুন ধরনের নোট চালু হওয়ার কথা শোনা যাচ্ছে৷ মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) প্লাস্টিকের তৈরি নোট চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে৷ নগদ টাকার ক্রমবর্ধমান চাহিদা, নোটের আয়ু বৃদ্ধি, এবং মুদ্রণ ব্যয় কমানোর মতো বিষয়গুলি মাথায় রেখে কেন্দ্রীয় ব্যাঙ্ক ভাবনাচিন্তা করছে৷

RBI কাগজের বদলে প্লাস্টিকের নোট চালু করতে পারে

বিজনেজ স্ট্যান্ডার্ডসের প্রতিবেদন অনুসারে, আরবিআই পলিমার নোট নিয়ে পাইলট প্রকল্প ঘোষণা করতে পারে৷ পাটনা ও মুম্বইয়ে কেন্দ্রীয় ব্যাঙ্কের শেষ দুই বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে৷ প্রথমে পরীক্ষামূলকভাবে 10 ও 20 টাকার পলিমার নোট বাজারে ছাড়া হতে পারে৷ কারণ দৈনন্দিন লেনদেনে এই অঙ্কের নোট সর্বাধিক ব্যবহৃত হয় এবং সহজে ছিঁড়ে ও নষ্ট হয়ে যায়৷

সাধারণ কাগজের নোটের তুলনায় পলিমার নোটের একাধিক সুবিধা আছে৷ এটি পলিমার সাবস্ট্রেট নামে পরিচিত বিশেষ প্ল্যাস্টিক ফিল্ম থেকে তৈরি হয়, যা কাগজের তুলনায় বেশি শক্তিশালী ও টেকসই৷ বর্তমানে বিশ্বের বহু দেশে পলিমার নোট ব্যবহার হয়৷ কাগজের নোট দীর্ঘদিন ব্যবহারে দ্রুত ক্ষয়ে যায়৷ বারবার ভাঁজ করা, জল বা আৰ্দ্ৰতার সংস্পর্শে আসলে নষ্ট হয়ে যায়৷

পলিমার নোটের উপর জল ও আৰ্দ্ৰতার প্রভাব কম৷ নোট সহজে ভিজে যায় না বা ক্ষতিগ্রস্ত হয় না৷ এছাড়াও, কম ছেঁড়ে ও দীর্ঘ বছর ধরে ভাল অবস্থায় থাকে৷ ফলে পুরনো এবং ক্ষতিগ্রস্ত নোটের বদলে নতুন নোট ছাপানোর প্রয়োজন কমে যেতে পারে৷

এছাড়াও, পলিমার নোটে একাধিক উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা যায়৷ যার মধ্যে রয়েছে স্বচ্ছ উইন্ডো, মাইক্রোপ্রিন্টিং, এবং বিশেষ সিকিউরিটি এলিমেন্ট, যা জাল নোট তৈরি করা দুঃসাধ্য করে তোলে৷ এই ধরনের নোটের ক্ষেত্রে অস্ট্রেলিয়ায়ে পথপ্রদর্শক হিসেবে গণ্য করা হয়৷ তারাই প্রথম পলিমার নোট চালু করেছিল৷ 

Advertisement

বর্তমানে কানাডা, নিউজিল্যান্ড, রোমানিয়া, ও পাপুয়া নিউ গিনির মতো দেশেও পলিমার নোট ব্যবহার হচ্ছে৷ শুনলে অবাক হবেন, পলিমার নোটের কনসেপ্ট ভারতের জন্য নতুন নয়৷ 2012 সালে তৎকালীন ইউপিএ সরকার নির্বাচিত কয়েকটি শহরে 10 টাকার প্লাস্টিকের নোটের ফিল্ড ট্রায়ালের অনুমোদন দিয়েছিল৷ কিন্তু সেটা বড় পরিসরে বাস্তবায়িত হয়নি৷ রিজার্ভ ব্যাঙ্ক এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি৷ দেশে পলিমার নোট চালুর সম্ভাবনা এখনও আলোচনা ও বিবেচনার পর্যায়ে রয়েছে৷

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.