India

India - ख़बरें

  • Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
    Tecno Spark 50S 5G ভারতে 19,999 টাকার স্পেশাল লঞ্চ প্রাইসে এসেছে। এতে প্রিমিয়াম ফোনের মতো লুকস আছে, যা নজর কাড়তে বাধ্য। এই ফোনে 6,500mAh ব্যাটারি ব্যাটারি, IP64 Pro রেটিং, 50 মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা, ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ডিভাইসটি 5G+ ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, 4x4 MIMO, AI নয়েজ ক্যান্সেলেশন, এবং 1.5 কিমি পর্যন্ত নো-নেটওয়ার্ক কমিউনিকেশন ফিচার্সের সঙ্গে এসেছে। টেকনোর নতুন স্মার্টফোন অক্টোবর 20 থেকে বিক্রি হবে। এটি ফোনটি বার্গান্ডি রেড এবং ব্রিজ ব্লু রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।
  • Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
    Samsung Galaxy F70 5G ভারতে লঞ্চ হচ্ছে আগামী অক্টোবর 18। ফ্লিপকার্টে প্রকাশিত টিজারে Samsung Galaxy F70 5G মডেলের শুরুর দাম 1X, XXX টাকা দেখানো হয়েছে। অর্থাৎ, দাম 20,000 টাকার কম হবে। এটি 19,999 টাকায় আসতে পারে বলে মনে করা হচ্ছে। ফোনটি যে যে স্পেসিফিকেশন অফার করবে, তা এক কথায় অবিশ্বাস্য। এতে sAMOLED ডিসপ্লে, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা, Exynos 1330 প্রসেসর, ও Corning Gorilla Glass Victus প্রোটেকশন মিলবে।
  • Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
    Oppo Reno 17 মডেলের ডিজাইন ও কালার প্রকাশ্যে এসেছে। এছাড়াও, স্পেসিফিকেশন, ফিচার, ভারতে লঞ্চের সম্ভাব্য সময়, ও দাম সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। ফোনের পিছনে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত থাকতে পারে। যার মধ্যে প্রাইমারি, আল্ট্রাওয়াইড, এবং টেলিফটো সেন্সর মিলবে। এটি Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার করবে বলে দাবি করা হয়েছে।
  • Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
    Tecno Spark 50S 5G শুক্রবার দুপুর 12টায় রিলিজ হবে ভারতে। ফোনটি বার্গান্ডি রেড ও ব্রিজ ব্লু কালারে বিক্রি হবে। প্রথমটিতে গাঢ় ও উজ্জ্বল ফিনিশ দেওয়া হয়েছে।অন্য দিকে, ব্রিজ ব্লু তুলনামূলক হালকা। এর পিছনের অংশে সুক্ষ্ম প্রতিফলনের প্রভাব দেখা যাবে। ফোনের রিয়ার প্যানেলে আনুভূমিকভাবে সাজানো পিল আকারের ক্যামেরা মডিউল আছে। এটি একটি ক্যামেরা সেন্সর, লাইট সেন্সর, ও এলইডি ফ্ল্যাশ দিয়ে সজ্জিত।
  • Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
    Oppo Pad Mini Matte Display Edition চীনের মতো ভারতেও Snapdragon 8 Gen 5 প্রসেসরে চলবে বলে নিশ্চিত করা হয়েছে। এতে 8.8 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে, যা 2.5K রেজোলিউশন ও 144 হার্টজ রিফ্রেশ অফার করবে। এতে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যা পর্দায় আলোর প্রতিফলন কমাতে সাহায্য করবে। স্টাইলাস দিয়ে লেখার সময় কাগজে লেখালিখির মতো অনুভূতি হবে বলে দাবি করা হয়েছে। Oppo আরও জানিয়েছে, ট্যাবটি 8,000mAh ব্যাটারির সঙ্গে আসবে। Oppo Enco X4 ইয়ারবাডে ডুয়াল ড্রাইভার রয়েছে। সাউন্ড Dynaudio এর সহযোগিতায় টিউন করা হয়েছে। এতে AI রিয়েল টাইম অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ও AI ক্লিয়ার কল ভয়েস আইসোলেশন ফিচার থাকবে।
  • Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
    Itel City 300 5G ভারতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজের একটাই অপশনে এসেছে ও দাম 14,999 টাকা। ফোনটিতে Ultralink ফ্রি কলিং টেকনোলজি, 13 মেগাপিক্সেল AI অটোফোকাস রিয়ার ক্যামেরা, ও 10টি 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। ফোনটি ব্লোটওয়্যার-মুক্ত Android 16 Go Edition, 2K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ও Unisoc 5G চিপসেটের সঙ্গে এসেছে। এই ডিভাইসে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 120Hz ডিসপ্লে, ও ফেস আনলকের সুবিধা দেওয়া হয়েছে।
  • Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
    চতুর্থ প্রজন্মের Apple TV 4K ভারতে 39,900 টাকায় রিলিজ হয়েছে। নতুন চিপসেট ব্যবহার হওয়ার কারণে যেমন সিপিইউ পারফরম্যান্স 50 শতাংশ বৃদ্ধি পেয়েছে, তেমনই গ্রাফিক্স দ্বিগুণ উন্নত হয়েছে। সিরি এআই-এর জন্য ফুল-স্ক্রিন ইন্টারফেস দেওয়া হয়েছে। ফলে সিনেমা ও টিভি শো খুঁজে পাওয়া আরও সহজ হবে। HomePod Mini 2 স্মার্ট স্পিকারের দাম 18,900 টাকা রাখা হয়েছে। এতে Apple S10 চিপ এবং কম্পিউটেশনাল অডিও টেকনোলজি রয়েছে, যা শব্দের মান আরও উন্নত করতে সাহায্য করবে। এতে সাউন্ড গ্লো ফিচার আছে। স্পিকারে গান শোনার সময় উপরের অংশ আলোকিত হয়ে উঠবে। গানের বেস এবং ট্রেবলের সঙ্গে তাল মিলিয়ে আলো উজ্জ্বল ও স্পন্দিত হবে। দুটি ডিভাইসই স্মার্ট হোম হাব হিসেবে ব্যবহার করা যাবে। ফলে বাড়ির বিভিন্ন সমর্থিত স্মার্ট অ্যাক্সেসরিজও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
  • Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
    অ্যাপল হোমভিউ মডেলের সাত ইঞ্চি ডিসপ্লের পুরোটাই টাচস্ক্রিন। লিকুইড রেটিনা ডিসপ্লেটি স্টেইনলেস স্টিলের হিঞ্জের সাহায্যে গম্বুজের মতো দেখতে স্পিকার বেসের সঙ্গে যুক্ত। এটি দুটি ভার্সনে পাওয়া যাবে। একটি টেবিল বা কাউন্টারে রাখা যাবে এবং অন্যটি দেয়ালে লাগানোর উপযোগী। ডিভাইসটি সর্বাধিক ছয় জনের ফেসিয়াল রিকগনিশন সমর্থন করে। ফলে পরিবারের প্রত্যেক সদস্য নিজের অ্যাপ ও উইজেট-সহ আলাদা হোম স্ক্রিন ব্যবহার করতে পারবে। ডিসপ্লেটি গান শোনা, ফেসটাইমে ভিডিও কলিং, ও বাড়ির উপর নজর রাখতে সাহায্য করবে। HomeView সেন্ট্রাল ড্যাশবোর্ড হিসেবে ঘরের সমস্ত স্মার্ট ডিভাইস কন্ট্রোল করতে পারে। ডিসপ্লেচটি টাচস্ক্রিন এবং সিরি এআই-এর সাহায্যে সিকিউরিটি ক্যামেরা, আলো, থার্মোস্ট্যাট, এবং দরজার তালা নিয়ন্ত্রণ করতে পারবে। এটি নতুন Apple Home কালেকশন ও অন্যান্য সাপোর্টেড অ্যাক্সেসরিজের সঙ্গে ব্যবহার করা যাবে।
  • Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
    Oppo Find X10 ও Oppo Find X10 Pro Max ভারতে আসছে। ফ্ল্যাগশিপ ফোন দুটি অক্টোবর 22 অফিশিয়ালি লঞ্চ হবে। Oppo India তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে Find X10 Pro Max মডেলের টাইটেনিয়াম গ্রে ও লুনা হোয়াইট কালারের ছবি প্রকাশ করেছে। এছাড়াও, তারা নিশ্চিত করেছে, এবার স্ট্যান্ডার্ড Find X10 মডেলের সঙ্গেও Hasselblad টেলিকনভার্টার কিট ব্যবহার করা যাবে। Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। এটি 2nm MediaTek Dimensity 9600 Pro প্রসেসর ব্যবহার করেছে।
  • Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
    টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন, অক্টোবর 22 ভারতে Oppo Find X10 সিরিজের ঘোষণা হতে পারে। তবে ওই দিনই ফোনগুলি ভারতে আসবে নাকি লঞ্চের তারিখ প্রকাশ হবে, তা স্পষ্ট করে বলেননি তিনি। শুধু ফোন নয়, একই দিনে Oppo Pad Mini ট্যাবলেট ও Oppo Enco X4 ইয়ারবাডসও আসতে পারে। Oppo Find X10 লাইনআপ অক্টোবর 21 গ্লোবাল মার্কেটে আসছে। বর্তমানে Find X10, Find X10 Pro Max, ও Find X10 E চীনে উপলব্ধ। ফোনগুলির মধ্যে Pro Max বিশ্বের প্রথম ও একমাত্র হ্যান্ডসেট যার পিছনে তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
  • Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
    ফেস্টিভ অফারের অন্যতম চমক হিসেবে Apple ভারতে AirPods 5 এর বিশেষ সংস্করণ লঞ্চ করেছে। এই ইয়ারবাডসের ওয়্যারলেস চার্জিং কেসে রঙিন আলপনার নকশা রয়েছে। সংস্থা iPhone, Mac, iPad, Apple Watch, ও AirPods মডেলেও বিশেষ ছাড় দিচ্ছে। ক্রেতাদের কাছে যোগ্য কার্ড থাকলে Apple-এর নির্বাচিত প্রোডাক্টে 15,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। এ সঙ্গে 12 মাস নো-কস্ট ইএমআই অফার। Apple Watch, AirPods, এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ কেনার ক্ষেত্রে ছয় মাসের নো-কস্ট EMI অপশন পাওয়া যাবে। অফার আগামী নভেম্বর 11 পর্যন্ত চলবে।
  • দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
    Infinix GT 50 Pro ভারতে অক্টোবর 27 লঞ্চ হবে বলে ঘোষণা হয়েছে। এটি ভারতের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত স্মার্টফোন বলে দাবি করা হয়েছে। ফোনের উপরের দুই প্রান্তে দুটি প্রেশার-সেন্সিটিভ শোল্ডার বাটন দেওয়া হয়েছে। এই বোতাম দুটির সাহায্যে ফোনে গেম খেলার সময় গেমিং কন্ট্রোলারের মতো অভিজ্ঞতা মিলবে। এটি ব্ল্যাক অ্যাবিস ও রেড ব্লেজ রঙের বিকল্পে মিলবে। ব্ল্যাক অ্যাবিস ভ্যারিয়েন্টে সবুজ রঙের লিকুইড কুলিং সিস্টেম দেখা যাবে। রেড ব্লেজ ভ্যারিয়েন্টে লাল রঙের লিকুইড কুলিং সিস্টেম রয়েছে। ডিজাইনে আলাদা মাত্রা যোগ করেছে মেকানিক্যাল লাইটিং ওয়েভস প্রযুক্তি। এতে চারটি আরজিবি লাইট স্ট্রিপ সাজানো। ফোনে কল এলে, গেম খেলার সময় বা গান চালালে আলো জ্বলবে।
  • Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
    Indian Mobile Congress (IMC)-এর দশম সংস্করণ চলছে নতুন দিল্লির যশোভূমিতে। এই ইভেন্টে Motorola Signature 27, iQOO 16, ও Xiaomi 18 Pro-এর ভারতে লঞ্চের নিশ্চিত করেছে নির্মাতারা। শাওমি প্রথমবার এ দেশে তাদের প্রো মডেল আনছে। ফোনের পিছনে 2.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। ডিভাইসে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা। iQOO 16 পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি। এর চীনা ভ্যারিয়েন্টে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর, ফুল-সিন রে ট্রেসিং, ও 165FPS গেমিং সাপোর্ট পাওয়া যায়। Signature 27 ডেনমার্কের Bang & Olufsen-এর সঙ্গে যৌথভাবে তৈরি সাউন্ড সিস্টেমযুক্ত মোটোরোলার প্রথম কমার্শিয়াল স্মার্টফোন।
  • প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
    অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে Apple Watch Series 11-এর 46 মিমি জিপিএস মডেল 36,499 টাকা দামে পাওয়া যাচ্ছে। এই স্মার্টঘড়ির লিস্টেড প্রাইস হল 46,900 টাকা৷ অর্থাৎ, সরাসরি 10,401 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও, অ্যামাজনের প্রোডাক্ট পেজে অতিরিক্ত 500 টাকার কুপন দেওয়া হচ্ছে। চেকআউটের সময় ওই কুপন ব্যবহার করলে Apple Watch Series 11-এর 46 মিমি GPS ভ্যারিয়েন্টের কার্যকর দাম নেমে আসবে 35,999 টাকায়। অর্থাৎ, লিস্টেড প্রাইসের তুলনায় মোট 10,901 টাকা সাশ্রয় করা যাবে।
  • Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
    Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে বলে জানানো হয়েছে। তবে নির্দিষ্ট করে লঞ্চের তারিখ ঘোষণা হয়নি। ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল এপ্রিলে। এটি HydroFlow লিকুইড কুলিং সিস্টেম, 144FPS গেমিং সাপোর্ট, 3D ভেপার চেম্বার, ও প্রেশার-সেন্সিটিভ শোল্ডার ট্রিগার বাটনের সঙ্গে এসেছে। ভারতে infinix GT 50 Pro-এর গ্লোবাল মডেলই রিলিজ হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি 6,500mAh ব্যাটারি, Dimensity 8400 Ultimate প্রসেসর, ইনফিনিক্সের নিজস্ব নেটওয়ার্কিং চিপ, X-Axis লিনিয়ার মোটর, ও বিভিন্ন গেমিং ফিচার্স দিয়ে সজ্জিত।

India - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »