Xiaomi QLED TV X Pro 75 শাওমির ওয়েবসাইট, Flipkart, Amazon, ও নির্বাচিত রিটেল স্টোরে বিক্রি হচ্ছে।
Photo Credit: Xiaomi
Xiaomi QLED TV X Pro 75 features a 75-inch QLED display with 4K UHD resolution
Xiaomi QLED TV X Pro 75 গত শুক্রবার ভারতে এসেছিল। লঞ্চের ঠিক এক সপ্তাহের মাথায় 75 ইঞ্চি স্ক্রিনযুক্ত অত্যাধুনিক স্মার্ট টিভির সেল শুরু হয়েছে। প্রথম সেল উপলক্ষে সংস্থা 5,000 টাকা ডিসকাউন্ট অফার করছে। শাওমির নয়া টিভি 4K রেজোলিউশন ডিসপ্লের সাথে আসার ফলে ছবি ও রঙ আরও পরিষ্কার ফুটে উঠবে। এতে Dolby Vision ও HDR10+ কনটেন্ট সাপোর্ট রয়েছে। এক কথায় বললে, দর্শকরা সিনেমাটিক এক্সপিরিয়েন্স পাবে। Xiaomi QLED TV X Pro 75 অসাধারণ সাউন্ডের জন্য ডলবি অডিও এবং 34 ওয়াট বুম বক্স স্পিকার পেয়েছে।
Xiaomi QLED TV X Pro 75 ভারতে কিনতে 69,999 টাকা খরচ হবে। তবে শাওমি 5,000 টাকা ডিসকাউন্ট দেওয়ার কারণে দাম 64,999 টাকায় নেমে আসবে। ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 5,000 টাকা ছাড় মিলবে। EMI ও নো-কস্ট EMI অপশনে নিলেও একই সুবিধা রয়েছে। অন্য দিকে, HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে EMI ও নো-কস্ট EMI অপশনেও 5,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
এই নতুন টিভি শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট, Flipkart, Amazon, এবং নির্বাচিত অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাচ্ছে। শাওমির নতুন কিউএলইডি টিভি 3,840 x 2,160 পিক্সেল রেজোলিউশনের 75 ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে৷ এটি ডলবি ভিশন ও এইচডিআর10+ সাপোর্ট করায় টেলিভিশনের পর্দায় আরও উন্নত কনট্রাস্ট, ব্রাইটনেস, এবং রঙের গভীরতা ফুটে উঠবে।
শাওমির নতুন টিভিতে ফিল্মমেকার নামে একটি বিশেষ মোড আছে। এটি চালু থাকলে সিনেবা কিংবা ওয়েব সিরিজের অরিজিনাল ফ্রেম রেট, আসপেক্ট রেশিও, ও কালার প্রোফাইল অপরিবর্তিত থাকবে। টিভি কোয়াড কোর Cortex A55 প্রসেসরে দ্বারা চালিত, যার সাথে 32 জিবি ইন্টার্নাল স্টোরেজ যুক্ত৷ গেম খেলার জন্য টিভিতে অটো লো ল্যাটেন্সি মোড রয়েছে। গেমিং কনসোলের সাথে কানেক্ট করলে ইনপুট ল্যাগ স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে।
প্রসঙ্গত, Xiaomi 17, Xiaomi 17 Ultra, ও Xiaomi Pad 8 ফেব্রুয়ারি 28 ভারতে লঞ্চ হবে। ডিভাইসগুলি গত বছর চীনে আত্মপ্রকাশ করেছে। দুই ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর আছে। Ultra ভ্যারিয়েন্টের পিছনে 50 মেগাপিক্সেল + 50 মেগাপিক্সেল + 200 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। Pad 8 কোম্পানির সবচেয়ে পাতলা (5.8 মিমি) এবং পাওয়ারফুল ট্যাবলেট। এতে Snapdragon 8s Gen 4 চিপসেট, 11.2 ইঞ্চি এলসিডি ডিসপ্লে, Dolby Atmos-এর সাথে কোয়াড স্পিকার, এবং 9,200mAh ব্যাটারি আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile