Xiaomi 17 ও Xiaomi 17 Ultra ফেব্রুয়ারি 28 ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে।
Photo Credit: Xiaomi
Xiaomi 17 series is equipped with Leica-tuned cameras
Xiaomi 17 series চলতি মাসে ভারতে আসছে। চীনা সংস্থাটি জল্পনার অবসান ঘটিয়ে লঞ্চের তারিখ ঘোষণা করেছে। Xiaomi 17 ও Xiaomi 17 Ultra ফেব্রুয়ারি 28 ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করবে। ফ্ল্যাগশিপ ফোন দু'টি যথাক্রমে সেপ্টেম্বর এবং ডিসেম্বরে চাইনিজ মার্কেটে রিলিজ হয়েছিল। ইতিমধ্যেই Xiaomi 17 ও Xiaomi 17 Ultra এর দাম ফাঁস হয়েছে। আপকামিং ফোনগুলি দেশের বাজারে iPhone 17 সিরিজ, Vivo X300 ও Oppo Find X9 লাইনআপ, OnePlus 15, Realme GT 8 Pro, এবং Samsung Galaxy S26 সিরিজের সাথে প্রতিযোগিতা করবে।
শাওমি 17 ও শাওমি 17 আল্ট্রা ফেব্রুয়ারির 28 তারিখ সন্ধ্যা 6:30টার সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে। টিজার পোস্টারে আল্ট্রা ভেরিয়েন্টের সবুজ রঙের মডেলের ক্যামেরা মডিউল দেখানো হয়েছে। শাওমি 17 সিরিজের মাইক্রোসাইট অ্যামাজনে লাইভ হয়েছে। অর্থাৎ লঞ্চের পর ফোনগুলি ওই ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতে বিক্রি হবে।
রিপোর্ট বলছে, Xiaomi 17 গ্লোবাল মার্কেটে 12 জিবি র্যাম এবং 256 জিবি + 512 জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে। ভারতে 70,000 টাকা থেকে 80,000 টাকার মধ্যে দাম থাকতে পারে। অন্য দিকে, টপ মডেল Xiaomi 17 Ultra গ্লোবালি 16 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যেতে পারে। দেশের বাজারে ফোনটির দাম 1,20,000 টাকার বেশি হওয়ার সম্ভাবনা।
Xiaomi 17-এর মতো Xiaomi 17 Ultra মডেলেও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে দুই ফোনের স্পেসিফিকেশন আলাদা। আগেই চীনে লঞ্চ হওয়ার ফলে ফোনগুলির কোনও তথ্য অজানা নেই। Ultra ভ্যারিয়েন্টের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
Xiaomi 17 মডেলও দুর্দান্ত ক্যামেরা সিস্টেমের সঙ্গে এসেছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায় f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে Leica Summilux লেন্স আছে। অন্য দুই ক্যামেরা হল 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল Leica টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
ফোনটির ব্যাক ক্যামেরাও 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। Xiaomi 17 মডেলের 7,000mAh ব্যাটারি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। Ultra ফোনে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত 6,800mAh ব্যাটারি আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo K14 Lite Launched in India With 6.75-Inch Display, 7,000mAh Battery: Price, Specifications
Vivo Watch 6 Design Revealed Ahead of September 21 Launch; Confirmed to Come With Titanium Body and BlueOS 4