Apple Welcome Home ইভেন্টে HomeView স্মার্ট হোম ডিসপ্লে, নতুন Apple TV 4K, ও HomePod Mini (2026) লঞ্চ হতে পারে।
Photo Credit: Unsplash/Nicolas J Leclercq
Apple may launch three new devices during the 'Welcome Home' event
Apple নতুন আইফোন, স্মার্টওয়াচ, ও ইয়ারফোন লঞ্চ করেছে সেপ্টেম্বরে। সংস্থাটি এবার তাদের স্মার্ট হোম ইকোসিস্টেম বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল "Welcome Home" নামে একটি ইভেন্ট আয়োজন করছে তারা। সেখানে একঝাঁক নতুন স্মার্ট হোম প্রোডাক্ট লঞ্চ হতে পারে। ব্র্যান্ডের বহু প্রতীক্ষিত স্মার্ট হোম ডিসপ্লে, সেকেন্ড জেনারেশন HomePod Mini, ও নতুন Apple TV 4K সেট-টপ বক্স প্রকাশ্যে আসার সম্ভাবনা। Apple কোম্পানির প্রথম স্মার্ট হোম ডিসপ্লে HomeView নামে আসতে পারে বলে শোনা যাচ্ছে। এটি বাড়ির বিভিন্ন স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণের জন্য একটি কেন্দ্রীয় ব্যবস্থা হিসেবে কাজ করবে।
অ্যাপলের ওয়েলকাম হোম মঙ্গলবার (অক্টোবর 13) আয়োজিত হবে। এটি নিউ ইয়র্কের ট্রাইবেকাতে অনুষ্ঠিত হবে। ইভেন্ট ভারতীয় সময় সন্ধ্যা 6টা 30 মিনিটে শুরু হবে। সংস্থার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হতে পারে।
ব্লুমবার্গের মার্ক গারম্যান দাবি করেছেন যে, Apple HomeView দুটি ভ্যারিয়েন্ট আসতে পারে। দুই মডেলে ডিভাইসটি বসানোর পদ্ধতি আলাদা হবে। কাউন্টারটপ মডেলে মেটাল স্পিকার বেসের উপর ডিসপ্লে বসানো থাকবে বলে জানা গিয়েছে। এটি ডিজাইনের দিক থেকে পুরনো iMac G4 থেকে অনুপ্রেরণা নিতে পারে।
অ্যাপল হোমভিউ স্পেস গ্রে, সিলভার, স্টারলাইট, এবং পিঙ্ক কালার অপশনে উপলব্ধ হতে পারে। ডিভাইসের ওয়াল-মাউন্টেড বা দেওয়ালে লাগানোর মডেল শুধু সিলভার ও গ্রে রঙে বিক্রি হতে পারে। দুই ভ্যারিয়েন্টেই Apple-এর A18 চিপসেট ব্যবহার হতে পারে।
ডিসপ্লেটি ব্যবহারের ক্ষেত্রে Siri গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এর সাহায্যে ভয়েস কমান্ড দিয়ে বাড়ির বিভিন্ন স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে। এতে অ্যাপলের বেশ কিছু অ্যাপ সাপোর্ট থাকতে পারে। স্মার্ট হোম ডিসপ্লের সফটওয়্যারে WatchOS, tvOS, ও iPad OS-এর বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যেতে পারে।
রিপোর্ট অনুসারে, আগামীকাল Apple TV 4K-এর নতুন মডেল আত্মপ্রকাশ করবে। 2022 সালের পর প্রথমবার ডিভাইসটির নয়া সংস্করণ আসছে। এতে নকশার দিক থেকে বিশেষ কোনও পরিবর্তন থাকবে না। আপগ্রেড মূলত অভ্যন্তরীণ হার্ডওয়্যার এবং সফটওয়্যারে থাকতে পারে।
নতুন অ্যাপল টিভি 4K পাওয়ারফুল A19 চিপ ব্যবহার করতে পারে। এই প্রসেসরের সাহায্যে স্ট্রিমিং ডিভাইসে Siri AI ও Apple Intelligence ফিচার যুক্ত হতে পারে। অন্য দিকে, HomePod Mini (2026) মডেলেও নতুন চিপসেট যুক্ত হওয়ার সম্ভাবনা। এই স্পিকারে Siri AI সাপোর্ট, উন্নত সাউন্ড কোয়ালিটি, ও দ্বিতীয় প্রজন্মের Ultra ওয়াইডব্যান্ড চিপ থাকবে বলে শোনা যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999