Apple Welcome Home ইভেন্ট অক্টোবর 13 অনুষ্ঠিত হচ্ছে।
Apple may launch three new devices during the 'Welcome Home' event
সেপ্টেম্বরে নতুন iPhone লঞ্চের পর এবার আরও একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে অ্যাপল। বৃহস্পতিবার মার্কিন টেক জায়ান্টটি ঘোষণা করেছে, তারা আগামী সপ্তাহে "Welcome Home" নামে একটি ইভেন্ট হোস্ট করবে। Apple-এর এক শীর্ষকর্তা সেই অনুষ্ঠানের টিজার প্রকাশ করেছেন। ইভেন্টের নাম এবং টিজার দেখে মনে করা হচ্ছে, সেখানে নতুন স্মার্ট হোম ও এন্টারটেইনমেন্ট ডিভাইসের সম্ভার প্রকাশ করতে পারে তারা। ঘটনাচক্রে, গত কয়েক মাস ধরে Apple-এর প্রথম স্মার্ট হোম হাব, সেকেন্ড জেনারেশন HomePod Mini, ও নতুন Apple TV 4K সেট-টপ বক্স নিয়ে বিভিন্ন জল্পনা শোনা যাচ্ছে। আগামী সপ্তাহের ইভেন্টে এই প্রোডাক্টগুলি আত্মপ্রকাশ করতে পারে।
অ্যাপলের বিশ্বব্যাপী মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রেগ এক্স-এ পোস্টের মাধ্যমে জানিয়েছেন, আগামী অক্টোবর 13 ওয়েলকাম হোম ইভেন্ট আয়োজন করবেন তারা। টিজার ভিডিও থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, সে দিন একঝাঁক স্মার্ট হোম ডিভাইসের উপর থেকে পর্দা উঠতে পারে।
Apple-এর Welcome Home ইভেন্ট নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। এটি ভারতীয় সময় সন্ধ্যা 6টা 30 মিনিটে শুরু হবে। সংস্থার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হতে পারে। স্মার্ট হোম ডিভাইসগুলির মধ্যে HomePod Mini (2026) নতুন চিপসেট পেতে পারে। স্পিকারটি Siri AI, উন্নত সাউন্ড কোয়ালিটি, A1 চিপ, ও সেকেন্ড জেনারেশন Ultra ওয়াইডব্যান্ড চিপ দিয়ে সজ্জিত থাকবে বলে শোনা যাচ্ছে।
Apple TV 4K-তে A17 Pro চিপসেট, 8 জিবি র্যাম, Siri AI, ও N1 নেটওয়ার্কিং চিপ যুক্ত হতে পারে। Apple-এর স্মার্ট হোম হাব 6 ইঞ্চি অথবা 7 ইঞ্চির চৌকো ডিসপ্লে পেতে পারে। এতে টাচস্ক্রিনের সুবিধা মিলবে বলে দাবি করা হচ্ছে। ডিসপ্লেটি একটি গোলাকার বেসের সঙ্গে যুক্ত থাকতে পারে। বেসের মধ্যে বিল্ট-ইন-স্পিকার থাকতে পারে।
এছাড়াও, ডিভাইসটি A18 চিপসেট ও Siri AI সাপোর্ট পেতে পারে। মনে করা হচ্ছে, এটি সংস্থার নতুন স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমের কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কাজ করবে। আবার ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, Apple অক্টোবরে আরও একটি লঞ্চ ইভেন্ট রাখবে।
দ্বিতীয় ইভেন্ট অক্টোবর 27 অনুষ্ঠিত হতে পারে। সে দিন ব্র্যান্ডের প্রথম টাচস্ক্রিন MacBook লঞ্চের সম্ভাবনা রয়েছে। এটি MacBook Ultra নামে মার্কেটিং করা হতে পারে। ওই ইভেন্টে M6 চিপসেট চালিত নতুন MacBook Pro, M6 চিপযুক্ত নতুন প্রজন্মের Mac এবং নতুন iPad Mini লঞ্চ হবে বলেও আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Rockstar Reveals 6 Radio Stations From GTA 6, Confirms Players Can Listen to Music on Foot in the Game
Amazon Alexa Tablet 8, Alexa Tablet 11, Alexa Tablet 12 Pro Launched With Google Play Store Integration: Price, Specifications
Amazon Great Indian Festival 2026: Best Phone Deals Under Rs. 40,000 From Samsung, Redmi, OnePlus and More