Vivo X300 FE একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন ও এর সামনে 6.31 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে।
Photo Credit: Vivo
Vivo X300 FE is powered by a flagship Snapdragon 8 Gen 5 chipset
Vivo X300 FE নিঃশব্দে লঞ্চ হয়েছে। এটি গত বছর বিপুল জনপ্রিয় X200 FE মডেলের উত্তরসূরী হিসেবে এসেছে। নতুন ফোনটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা পরিচালিত। ভিভোর নয়া প্রিমিয়াম ফোনের ডিজাইনও নজর কাড়তে বাধ্য। Vivo X300 FE লেটেস্ট Android 16 OS, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 90W ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, 6,500mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 12 জিবি পর্যন্ত র্যাম, ইনফ্রারেড (IR) ব্লাস্টার, স্টেরিও স্পিকার, এবং IP68 + IP69 স্তরের ধুলো ও জলরোধী ক্ষমতার সাথে এসেছে। চলুন নতুন ফোনের দাম এবং খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
ভিভো এক্স300 এফই মডেলের পিছনে ট্রিপল ক্যামেরা আছে। এতে f/1.57 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার এবং 110 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের (f/2.0)। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
Vivo X300 FE একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন৷ সামনে 6.31 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড স্ক্রিন আছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (2,640 x 1,216 পিক্সেল), এবং 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
পারফরম্যান্সের কথা বললে Vivo X300 FE লেটেস্ট 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Snpdragon 8 Gen 5 চিপসেটের সাথে এসেছে। প্রসেসরটি 12 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র্যাম, সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজ, এবং Adreno 829 GPU-এর সঙ্গে যুক্ত। নয়া হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,500mAh ব্যাটারি। এটি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।
ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ফোন রাশিয়াতে লঞ্চ হয়েছে বলে জানা গিয়েছে। তবে ভিভোর রাশিয়ান শাখার অফিসিয়াল ওয়েবসাইটে দাম উল্লেখ করা নেই। যদিও ডিভাইসটি Ozon এর মতো রিটেলার সাইটে লিস্টেড হয়েছে। সেখানে 12 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনের দাম 60,124 রুবল রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 71,000 টাকার সমান।
জিএসএমএরিনার রিপোর্ট অনুসারে, ফোনটির 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 64,405 রুবল (প্রায় 76,000 টাকা)। এটি কুল লিল্যাক, গ্রাফাইট ব্ল্যাক, ও মুনলাইট হোয়াইট কালার অপশনে উপলব্ধ। উল্লেখ্য, Vivo X200 FE গত বছর জুলাইয়ে ভারতে 54,999 টাকায় লঞ্চ হয়েছিল। উত্তরসূরী মডেল কেমন দামে আসতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset