Tecno Pop X ফোনের নো নেটওয়ার্ক কমিউনিকেশন প্রযুক্তি প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে অফলাইন কলিং ও মেসেজিং সম্ভব করেছে।
Photo Credit: Tecno
Tecno Pop X can make calls without a traditional cellular network or Wi-Fi
Tecno Pop X আজ 8,500 টাকারও কম দামে ভারতে লঞ্চ হয়েছে। নতুন বাজেট স্মার্টফোনের একটি মেজর ফিচার হল নো নেটওয়ার্ক কমিউনিকেশন, যা অনেকটা ওয়াকি-টকির মতো কাজ করে। প্রযুক্তিটির মাধ্যমে প্রায় 1.5 কিলোমিটার দূরত্বে অফলাইনে কল ও মেসেজ পাঠানো সম্ভব। অর্থাৎ নেটওয়ার্ক, ডেটা, WiFi কিছুই না থাকলেও টেকনোর অন্য ফোন ব্যবহারকারীর সাথে যোগাযোগ স্থাপন করা যাবে। ফোনটিতে Ella AI ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, যার মাধ্যমে ইউজাররা মাতৃভাষায় ফোনেকে নির্দেশ দিতে পারবে। এটি আঞ্চলিক ভাষায় ভয়েস কমান্ডের মাধ্যমে মেসেজ লেখা, তথ্য খোঁজা, বিভিন্ন সেটিংস বদলানোর মতো কাজ করতে সক্ষম।
Tecno Pop X এর 4 জিবি র্যাম ও 64 জিবি অনবোর্ড স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশনের দাম 8,499 টাকা রাখা হয়েছে। তবে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 7,749 টাকায় কেনা যাবে। ফোনটি চিলি গ্রীন ও ফ্লেয়ার হোয়াইট কালার অপশনে উপলব্ধ। হ্যান্ডসেটটি মার্চ 6 থেকে Amazon ও অন্যান্য রিটেল স্টোরে বিক্রি হবে।
স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, টেকনো পপ এক্স ফোনের সামনে 6.75 ইঞ্চি আইপিএস ডিসপ্লে রয়েছে। এটি 580 নিট ব্রাইটনেস, HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, 260 পিপিআই পিক্সেল ডেনসিটি, ও 20:9 আসপেক্ট রেশিও অফার করে। স্মার্টফোনটি 8.18 মিমি পুরু এবং ওজন 182.6 গ্রাম। ডিভাইসে Android 15 নির্ভর HiOS 15 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।
টেকনোর নতুন হ্যান্ডসেটে অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই বাজেট ফ্রেন্ডলি 4G প্রসেসর 1.8 গিগাহার্টজের দু'টি কর্টেক্স A75 কোর ও ছয়টি 1.8 গিগাহার্টজ ক্লক স্পিডের কর্টেক্স A55 কোর নিয়ে গঠিত। চিপটি 4 জিবি LPDDR4X র্যাম এবং 64 জিবি EMMC অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধা পাওয়া যাবে।
Tecno Pop X ফোনের সামনে ও পিছনে যথাক্রমে 13 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000mAh ব্যাটারি, যার সাথে 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। তবে বাক্সে 10W চার্জার দেওয়া থাকবে। ফোনে IP64 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা রয়েছে।
সংস্থার দাবি, Tecno Pop X বিভিন্ন উচ্চতা এবং কোণ থেকে 25 হাজারের বেশি ড্রপ টেস্ট সফলভাবে সহ্য করেছে। এতে ইনফ্রারেড সেন্সর থাকায় টিভি, DTH, রিমোট কন্ট্রোলড ফ্যান, এসি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ন্ত্রণ করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch