MacBook Air M5 ওয়েব ব্রাউজিংয়ে Intel Core Ultra X7 প্রসেসরযুক্ত PC ল্যাপটপের তুলনায় প্রায় 50 শতাংশ দ্রুত।
Photo Credit: Apple
Apple's 2026 Edition MacBook Air comes with the M5 chip, which has a 10-core CPU
Apple ভারতে লঞ্চ করল নতুন MacBook Air M5 ল্যাপটপ। নাম শুনেই বুঝতে পারছেন, অ্যাপলের নয়া বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপে লেটেস্ট M5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 13.6 ইঞ্চি এবং 15.3 ইঞ্চি সাইজের ডিসপ্লের সাথে এসেছে। টেক জায়ান্টটি এই বছর বেস মডেলে 16 জিবি র্যাম ও 512 জিবি অনবোর্ড স্টোরেজ দিয়েছে। সংস্থা দাবি করছে, গত বছরের M4 মডেলের তুলনায় নতুন প্রসেসর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর কাজ চার গুণ বেশি গতিতে সম্পন্ন করবে। অ্যাপল জানিয়েছে, এতে আগের জেনারেশনের মতো 18 ঘন্টা ব্যাটারি লাইফ পাওয়া যাবে।
নতুন Apple MacBook Air M5 ল্যাপটপের 13.6 ইঞ্চি স্ক্রিনযুক্ত মডেলের দাম 1,19,900 টাকা থেকে শুরু হচ্ছে। 15.3 ইঞ্চি ভার্সনের দাম শুরু 1,44,900 টাকা থেকে। এটি অ্যাপল স্টোর থেকে কেনা যাবে। আজ থেকে অগ্রিম অর্ডার নেওয়া চালু হবে৷ সেল মার্চ 11 থেকে শুরু হচ্ছে। ডিভাইসটি মিডনাইট, সিলভার, স্কাই ব্লু, ও স্টারলাইট কালার অপশনে উপলব্ধ।
অ্যাপলের 2026 এডিশন ম্যাকবুক এয়ার এম5 আগের মডেলের মতো ডিজাইন ধরে রেখেছে। 13.6 ইঞ্চির মডেলে এলসিডি ডিসপ্লে আছে, যা 60 হার্টজ রিফ্রেশ রেট, 2,560 x 1,664 পিক্সেল রেজোলিউশন, ও 500 নিট পিক ব্রাইটনেস অফার করে। 15.3 ইঞ্চি অপশনে লিকুইড রেটিনা ডিসপ্লে আছে, যা 2,880 x 1,864 পিক্সেলের আরও হাই রেজোলিউশন অফার করে।
MacBook Air M5 ল্যাপটপের সবচেয়ে বড় হাইলাইট হল পারফরম্যান্স। নতুন চিপে 10টি কোরযুক্ত সিপিইউ এবং সর্বোচ্চ 10-কোর জিপিইউ বর্তমান। প্রতিটি কোরে নিউরাল অ্যাক্সিলারেটর আছে, যা এআই ভিত্তিক কাজ দ্রুত সম্পন্ন করতে সাহায্য করবে। নতুন মডেলে উন্নত শেডার কোর ও তৃতীয় প্রজন্মের রে-ট্রেসিং ইঞ্জিন আছে। ফলে গেমিং ও 3D রেন্ডারিংয়ে অনন্য অভিজ্ঞতা মিলবে।
M5 চিপে ইউনিফায়েড মেমরি আর্কিটেকচার রয়েছে, যার ব্যান্ডউইথ 153 জিবি/সেকেন্ড। সংস্থা দাবি করছে, নতুন ল্যাপটপটি ওয়েব ব্রাউজিংয়ে Intel Core Ultra X7 প্রসেসরযুক্ত কম্পিউটার বা ল্যাপটপের তুলনায় প্রায় 50 শতাংশ দ্রুত। র্যাম 24 জিবি ও 32 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। কোম্পানি সর্বোচ্চ 4 টেরাবাইট স্টোরেজ অফার করছে। SSD-এর রিড ও রাইট স্পিডও আগের তুলনায় দ্বিগুণ হয়েছে।
MacBook Air M5 ল্যাপটপের সামনে 12 মেগাপিক্সেল সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা রয়েছে৷ নতুন এয়ার মডেল macOS Tahoe অপারেটিং সিস্টেমে রান করে৷ এটি লিকুইড গ্লাস ডিজাইন ও অ্যাপল ইন্টেলিজেন্সের সাথে আরও গভীর ইন্টিগ্রেশন অফার করে৷ ডিভাইসে 53.8 ওয়াট আওয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি মিলবে, যা 18 ঘন্টা ব্যাকআপ প্রদান করবে৷ এতে ম্যাগসেফ 3 ম্যাগনেটিক চার্জিং সুবিধাও উপলব্ধ৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale