Motorola Edge 70 Fusion ভারতে লঞ্চ হওয়ার আগে Edge 60 Fusion বিক্রি হচ্ছে 4,000 টাকা ডিসকাউন্টে।
Photo Credit: Motorola
Motorola Edge 60 Fusion packs a 5,500mAh battery with 68W wired fast charging support.
Motorola Edge 70 Fusion ভারতে শুক্রবার (মার্চ 6) লঞ্চ হচ্ছে। ফোনটি এ দেশে আসার আগে লেনোভোর মালিকানাধীন সংস্থাটির অন্যতম জনপ্রিয় মডেল, Edge 60 Fusion অনলাইনে আকর্ষণীয় ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। ডিভাইসটি 4,000 টাকা সস্তায় কেনার সুযোগ নিয়ে হাজির হয়েছে ফ্লিপকার্ট। Motorola Edge 60 Fusion কোয়ার্ড কার্ভড pOLED ডিসপ্লে, Dimensity 7400 5G প্রসেসর, 50 মেগাপিক্সেল Sony LYT 700C প্রাইমারি ক্যামেরা সেন্সর, সার্কেল টু সার্চ, 68W টার্বো চার্জিং, ডুয়াল ব্যান্ড WiFi, IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং, ও MIL-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটির মতো ফিচার্সের সাথে এসেছে।
Motorola Edge 60 Fusion ভারতে 2025 সালের এপ্রিলে 22,999 টাকায় লঞ্চ হয়েছিল। বেস মডেলে 8 জিবি র্যাম + 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে। ফোনটি বর্তমানে ফ্লিপকার্টে 20,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ক্রেতাদের সরাসরি 2,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। আবার Flipkart Axis ক্রেডিট কার্ডে দাম মেটালে 2,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। ফলে 4,000 টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ।
অন্য দিকে, Flipkart SBI ক্রেডিট কার্ডে লেনদেনেও 2,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অ্যাক্সিস ব্যাঙ্কের অন্যান্য ক্রেডিট কার্ডে 1,000 টাকা ছাড় অফার করছে কোম্পানি। স্মার্টফোনটি প্যানটোন অ্যামাজোনাইট, প্যানটোন স্লিপস্ট্রিম, এবং প্যানটোন জিফায়ার কালার অপশনে উপলব্ধ। এটি ফ্লিপকার্টের পাশাপাশি মোটোরোলার অফিসিয়াল ওয়েবসাইটেও ছাড়ের সাথে বিক্রি হচ্ছে।
মোটোরোলা এজ 60 ফিউশনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও থ্রি-ইন-ওয়ান-ওয়ান লাইট সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
মোটোরোলার এই ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,500mAh ব্যাটারি, যা 68W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসরে রান করে। হ্যান্ডসেটটি Android 15-এর সঙ্গে লঞ্চ হয়েছিল, তবে Android 18 পর্যন্ত সিস্টেম আপগ্রেড পাবে। সংস্থা 2029 সাল অব্দি সিকিউরিটি প্যাচ প্রদান করবে।
Edge 60 Fusion মডেলের সামনে 6.7 ইঞ্চির পোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,500 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (1,220 x 2,712 পিক্সেল), এবং 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। স্ক্রিনের উপরে কর্নিং গরিলা গ্লাস 7i কভার আছে। স্ক্রিনের নিচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale