Realme Narzo Power 5G-এর বিশাল 10,001mAh ব্যাটারি ফুল চার্জে ইউটিউবে 32.5 ঘন্টা ভিডিও দেখতে দেবে।
Photo Credit: Realme
Realme Narzo Power 5G packs a massive 10,001mAh battery with 80W fast charging
Realme Narzo Power 5G বিশাল 10,001mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল। এটি Realme P4 Power 5G-এর পর সংস্থার দ্বিতীয় ফোন যা অসীম শক্তিশালী 10,000mAh+ ব্যাটারি পেয়েছে। সংস্থা দাবি করছে যে, ফুল চার্জে ইউটিউবে 32.5 ঘন্টা ভিডিও দেখা যাবে। এছাড়াও, 11.7 ঘন্টা BGMI খেলার ব্যাকআপ মিলবে। Realme Narzo Power 5G মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 144Hz ডিসপ্লে, IP66 + IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিং, 7,000 স্কোয়ার মিমি ভ্যাপার চেম্পার (VC) কুলিং সিস্টেম, 80W ফাস্ট চার্জিং, HyperVision AI চিপ, ইত্যাদি।
রিয়েলমি নার্জো পাওয়ার 5G এর 10,000mAh টাইটান ব্যাটারি ডুয়াল-লেয়ার কোটিং প্রসেসে নির্মিত, এর ফলে পাওয়ার ডেলিভারি আরও এফিশিয়েন্ট হবে। ব্যাটারিতে 80W ফাস্ট চার্জিং, 27W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট আছে। সংস্থা দাবি করছে, চার্জের চিন্তা ছাড়াই 72.3 ঘন্টা ফোনে কলে কথা বলা যাবে৷
ব্যাটারি 36 মিনিটে 0-50 শতাংশ চার্জ হবে। পাওয়ার সেভিং মোড অন করে 5 শতাংশ চার্জেও 218 মিনিট কলিং ব্যাকআপ মিলবে। তিন বছর পরেও ব্যাটারি 94 শতাংশ ক্যাপাসিটির সাথে কাজ করবে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনের ওজন 219 গ্রাম। এতে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর আছে, যা 8 জিবি র্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত।
Realme Narzo Power 5G ফোনের সামনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, HDR10+, এবং 6,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে৷ রিয়েলমির নয়া ফোনের পিছনে 2-অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 মেইন সেন্সর + 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স বর্তমান৷
সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ডিভাইসে Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। ফোনটি 85 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে৷ রিয়েলমি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করেছে৷ রিভার্স চার্জিং সাপোর্ট থাকায় এই ফোন থেকে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
Realme Narzo Power 5G এর বেস 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 27,999 টাকা এবং 29,999 টাকা রাখা হয়েছে। তবে রিয়েলমি দুই মডেলে 3,000 টাকা ব্যাঙ্ক অফার এবং অতিরিক্ত 1,000 টাকা ডিসকাউন্ট দেবে। তাই বেস মডেলের দাম নেমে আসবে 23,999 টাকায়। ফোনটি Amazon ও রিয়েলমির অনলাইন স্টোরে মার্চ 12 দুপুর বারোটা থেকে কেনা যাবে। এটি টাইটান সিলভার ও টাইটান ব্লু রঙের বিকল্পে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale