নিলামে 2 কোটি টাকার বেশি দামে বিক্রি হতে পারে Apple 1 কম্পিউটার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 অগাস্ট 2018 11:43 IST

নিলামে উঠতে চলেছে একটি Apple 1 কম্পিউটার। এখনো সঠিকভাবে কাজ করতে পারে নিলামে উঠতে চলা এই কম্পিউটারটি। সেপ্টেম্বর মাসে নিলামে উঠবে এই Apple 1। মিডিয়া রিপোর্টে জানা গিয়েছে 300,000 মার্কিন ডলারের (প্রায় 2.1 কোটি টাকা) বেশি দামে বিক্রি হতে পারে Apple এর প্রথম জেনারেশানের কম্পিউটারটি।

70 দশকে স্টিভ জোবস ও স্টিভ ওজনিয়াক এই ল্যাপটপ ডিজাইন করেছিলেন। সারা পৃথিবীতে মোট 60 টি Apple 1 কম্পিউটার রয়েছে। আগামী মাসে বোস্টনে এর মধ্যে একটি Apple 1 কম্পিউটার নিলামে উঠবে। বোস্টনে জনপ্রিয় RR Auction কোম্পানি এই নিলামের আয়োজন করেছে।

ইতিমধ্যেই এই নিলামের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অনেকেই আশা প্রকাশ করতেছেন অন্তত 300,000 মার্কিন ডলারে বিক্রি হবে এই কম্পিউটার। যা একটি বিলাসবহুল Aston Martin গাড়ির লেটেস্ট মডেলের দামের সমান। রবিবার CNET এ এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে।

1976 সালে Apple এর লঞ্চ করা প্রথম কম্পিউটারের নাম Apple 1। শুরুতে Apple Computer 1 নামে বাজারে এলেও পরে Apple 1 নামেই বাজারে জনপ্রিয় হয়েছিল এই কম্পিউটার।

মাদারবোর্ড ছাড়াও এই কম্পিউটারের আসল মনিটার ও কি বোর্ড সহ এই কম্পিউটার নিলামে উঠবে। নিলামের অনুষ্ঠানে এই কম্পিউটার চালিয়ে দেখানো হবে। এতে নিলামে উপস্থিত ব্যক্তিরা 1976 সালে চলা কম্পিউটারের স্পিড সম্পর্কে ওয়াকিবহার হবেন। সম্প্রতি এক Apple 1 বিশেষজ্ঞ এই কম্পিউটারকে 10 এর মধ্যে 8.5 পয়েন্ট দিয়েছেন।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple 1, Steve Wozniak, Steve Jobs
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.