Asus একসাথে ছয়টি ল্যাপটপ লঞ্চ করল, OLED টাচস্ক্রিন ও 16GB র‍্যাম রয়েছে, এক চার্জে 25 ঘন্টা চলবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 13 ফেব্রুয়ারি 2026 20:31 IST
হাইলাইট
  • Asus ভারতে Zenbook ও Vivobok সিরিজের ছয়টি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে
  • ল্যাপটপে AMD Ryzen AI 400 সিরিজের প্রসেসর আছে
  • Asus Zenbook 14 এক চার্জে 25 ঘন্টা চলার দাবি করছে কোম্পানি

New Asus Zenbook and Vivobook laptops are powered by the AMD Ryzen AI 400 series chipsets

Photo Credit: Asus

Asus ভারতে তাদের Zenbook ও Vivobok ল্যাপটপ সিরিজের ছয়টি নতুন মডেল লঞ্চ করেছে। তাইওয়ান ভিত্তিক সংস্থাটি Zenbook S16 (UM5606GA) এবং Zenbook 14 (UM3406GA) ল্যাপটপের পাশাপাশি চারটি VivoBook মডেল নিয়ে এসেছে: Vivobook 16 (M1607GA), Vivobook S16, Vivobook S15, এবং Vivobook 16 (M1605NAQ)। আসুসের ল্যাপটপগুলো AMD Ryzen AI 400 সিরিজের প্রসেসরে রান করে এবং এতে বিল্ট-ইন AI প্রসেসিং ইউনিট আছে। Vivobook সিরিজের প্রতিটি মডেলে NPU ইন্টিগ্রেট থাকার কারণে Copilot+ PC শ্রেণীতে পড়ছে। অর্থাৎ, ব্যবহারকারীরা Microsoft এর এআই ফিচার্সের আউট অফ দ্য বক্স অ্যাক্সেস পাবে। AI ল্যাপটপগুলো মডেল অনুসারে Asus এক্সক্লুসিভ স্টোর, Asus ই-শপ, Flipkart, Amazon, ও অফলাইন রিটেল আউটলেট থেকে কেনা যাবে।

Asus Zenbook S16, Zenbook 14: স্পেসিফিকেশন ও দাম

আসুস কোম্পানির নতুন ল্যাপটপ মডেলগুলোর মধ্যে পোস্টার বয় হল Zenbook S16 (UM5606GA)। এতে 50 TOPS NPU এর সাথে AMD Ryzen AI 8 465 চিপ দেওয়া হয়েছে। ডিভাইসের সামনে একটি 16 ইঞ্চি Lumina OLED ডিসপ্লে রয়েছে, যা 3K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং Dolby Vision সাপোর্ট করে। কোম্পানির দাবি, ব্যাটারি ফুল চার্জে 23 ঘন্টা ব্যাকআপ প্রদান করবে।

এছাড়াও, 1.5 কেজি ওজনের এই ল্যাপটপে Dolby Atmos অডিওর সাথে ছয়টি স্পিকার সিস্টেম এবং Microsoft Pluton সিকিউরিটি অর্ন্তভুক্ত আছে। দাম রাখা হয়েছে 1,69,990 টাকা। অন্য দিকে, Zenbook 14 কিনতে খরচ হবে 1,15,990 টাকা। এই ল্যাপটপ AMD Ryzen AI 5 430 চিপসেট দ্বারা চালিত। সামনে FHD+ রেজোলিউশন যুক্ত 14 ইঞ্চির OLED টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে।

Asus Zenbook 14 (UM3406GA) এর ওজন মাত্র 1 কেজি 280 গ্রাম। ল্যাপটপের ব্যাটারি একবার চার্জ দিলে 25 ঘন্টা চলার দাবি করছে কোম্পানি। এতে ডেডিকেটেড কোপাইলট কি এবং টাচপ্যাডে বিল্ট-ইন নাম্বারপ্যাড 2.0 এর মতো ফিচার্স আছে।

Asus Vivobook S15, Vivobook S16: দাম ও ফিচার্স

আসুস ভিভোবুক সিরিজের ল্যাপটপগুলো বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে এসেছে। নতুন Vivobook 16 (M1605NAQ) মডেলের দাম 65,990 টাকা রেখেছে কোম্পানি। Vivobook S15 ভারতে 62,990 টাকায় এসেছে। Vivobook 16 (M1607GA) এবং Vivobook S16 এর দাম যথাক্রমে 87,990 ও 1,04,900 টাকা থেকে শুরু হচ্ছে।

Asus Vivobook সিরিজের ল্যাপটপগুলোতে 16 ইঞ্চি FHD+ রেজোলিউশন ডিসপ্লে, থ্রি-সাইড ন্যানোএজ ডিজাইন, সর্বোচ্চ 16 জিবি র‍্যাম, একাধিক AI টুলস, 1 টেরাবাইট পর্যন্ত SSD স্টোরেজ, ও MIL-STD 810H ডিউরাবিলিটি রয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  2. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  3. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  4. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  5. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
  6. 6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে
  7. আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট
  8. iQOO Z11 লঞ্চ হল 9,020mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও 165Hz গেমিং স্ক্রিনের সাথে
  9. Oppo K15 Pro সিরিজ পয়লা এপ্রিল লঞ্চ হচ্ছে, ফোনের ভিতরে থাকবে আস্ত ফ্যান ও 8,000mAh ব্যাটারি
  10. 200MP ক্যামেরার সাথে Vivo V70 FE আগামী সপ্তাহে ভারতে আসছে, অন্ধকারে জ্বলে উঠবে ফোন!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.