Asus Vivobook সিরিজের প্রতিটি মডেলে NPU ইন্টিগ্রেট থাকার কারণে Copilot+ PC শ্রেণীতে পড়ছে।
Photo Credit: Asus
New Asus Zenbook and Vivobook laptops are powered by the AMD Ryzen AI 400 series chipsets
Asus ভারতে তাদের Zenbook ও Vivobok ল্যাপটপ সিরিজের ছয়টি নতুন মডেল লঞ্চ করেছে। তাইওয়ান ভিত্তিক সংস্থাটি Zenbook S16 (UM5606GA) এবং Zenbook 14 (UM3406GA) ল্যাপটপের পাশাপাশি চারটি VivoBook মডেল নিয়ে এসেছে: Vivobook 16 (M1607GA), Vivobook S16, Vivobook S15, এবং Vivobook 16 (M1605NAQ)। আসুসের ল্যাপটপগুলো AMD Ryzen AI 400 সিরিজের প্রসেসরে রান করে এবং এতে বিল্ট-ইন AI প্রসেসিং ইউনিট আছে। Vivobook সিরিজের প্রতিটি মডেলে NPU ইন্টিগ্রেট থাকার কারণে Copilot+ PC শ্রেণীতে পড়ছে। অর্থাৎ, ব্যবহারকারীরা Microsoft এর এআই ফিচার্সের আউট অফ দ্য বক্স অ্যাক্সেস পাবে। AI ল্যাপটপগুলো মডেল অনুসারে Asus এক্সক্লুসিভ স্টোর, Asus ই-শপ, Flipkart, Amazon, ও অফলাইন রিটেল আউটলেট থেকে কেনা যাবে।
আসুস কোম্পানির নতুন ল্যাপটপ মডেলগুলোর মধ্যে পোস্টার বয় হল Zenbook S16 (UM5606GA)। এতে 50 TOPS NPU এর সাথে AMD Ryzen AI 8 465 চিপ দেওয়া হয়েছে। ডিভাইসের সামনে একটি 16 ইঞ্চি Lumina OLED ডিসপ্লে রয়েছে, যা 3K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং Dolby Vision সাপোর্ট করে। কোম্পানির দাবি, ব্যাটারি ফুল চার্জে 23 ঘন্টা ব্যাকআপ প্রদান করবে।
এছাড়াও, 1.5 কেজি ওজনের এই ল্যাপটপে Dolby Atmos অডিওর সাথে ছয়টি স্পিকার সিস্টেম এবং Microsoft Pluton সিকিউরিটি অর্ন্তভুক্ত আছে। দাম রাখা হয়েছে 1,69,990 টাকা। অন্য দিকে, Zenbook 14 কিনতে খরচ হবে 1,15,990 টাকা। এই ল্যাপটপ AMD Ryzen AI 5 430 চিপসেট দ্বারা চালিত। সামনে FHD+ রেজোলিউশন যুক্ত 14 ইঞ্চির OLED টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে।
Asus Zenbook 14 (UM3406GA) এর ওজন মাত্র 1 কেজি 280 গ্রাম। ল্যাপটপের ব্যাটারি একবার চার্জ দিলে 25 ঘন্টা চলার দাবি করছে কোম্পানি। এতে ডেডিকেটেড কোপাইলট কি এবং টাচপ্যাডে বিল্ট-ইন নাম্বারপ্যাড 2.0 এর মতো ফিচার্স আছে।
আসুস ভিভোবুক সিরিজের ল্যাপটপগুলো বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে এসেছে। নতুন Vivobook 16 (M1605NAQ) মডেলের দাম 65,990 টাকা রেখেছে কোম্পানি। Vivobook S15 ভারতে 62,990 টাকায় এসেছে। Vivobook 16 (M1607GA) এবং Vivobook S16 এর দাম যথাক্রমে 87,990 ও 1,04,900 টাকা থেকে শুরু হচ্ছে।
Asus Vivobook সিরিজের ল্যাপটপগুলোতে 16 ইঞ্চি FHD+ রেজোলিউশন ডিসপ্লে, থ্রি-সাইড ন্যানোএজ ডিজাইন, সর্বোচ্চ 16 জিবি র্যাম, একাধিক AI টুলস, 1 টেরাবাইট পর্যন্ত SSD স্টোরেজ, ও MIL-STD 810H ডিউরাবিলিটি রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OnePlus Nord CE 6
Starts from ₹27,999
Vivo X300 FE
Starts from ₹79,999
Vivo Y31 5G
Starts from ₹21,179
HP 303D Laser Single Function Monochrome Printer
Starts from ₹13,999
HP MFP 323DNW Laser Multi Function Monochrome Printer
Starts from ₹21,999
HP 303DW Laser Single Function Wireless Monochrome Printer
Starts from ₹15,999
iPhone Air 2 to Arrive With Chip Downgrade and Two Rear Cameras, Tipster Claims
Halo: Campaign Evolved Won't Require PS Plus for Local Split Screen Co-Op on PS5, Halo Studios Clarifies