Brave Ark: বড় টাচস্ক্রিন ও 14550mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল Android PC, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 ফেব্রুয়ারি 2026 18:05 IST
হাইলাইট
  • Brave Ark এর মেজর হাইলাইট হল বিশাল 14,550mAh ব্যাটারি
  • এই 2-ইন-1 Android PC শক্তিশালী Snapdragon 8s Gen 3 প্রসেসরে চলে
  • ডিভাইসের সামনে 12.95 ইঞ্চি LCD ডিসপ্লে আছে

Brave Ark Android PC is powered by Snapdragon 8s Gen 3 chipset

Photo Credit: Qualcomm India

Brave Tech ভারতে তাদের নতুন 2-ইন-1 Android ট্যাবলেট PC লঞ্চ করেছে, যার নাম Brave Ark। এটি মূলত সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য তৈরি, যারা দৈনন্দিন কাজে একটি ডিভাইসে লার্নিং, ক্রিয়েটিভিটি, ও প্রোডাক্টিভিটির সমন্বয় চান। ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পড়াশোনা, নোট তৈরি, কনটেন্ট দেখা, বা অফিসের কাজে ব্যবহার করা যায়। Brave Ark এর বৈশিষ্ট্যেগুলির মধ্যে রয়েছে শক্তিশালী Snapdragon 8s Gen 3 চিপসেট, বিশাল 14,550mAh ব্যাটারি, DTS অডিও সাপোর্ট, ডুয়াল ব্যান্ড WiFi, 144 হার্টজ রিফ্রেশ রেট, স্টাইলাস পেন সাপোর্ট, 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ইত্যাদি।

Brave Ark দাম

Brave Ark অ্যান্ড্রয়েড পিসির দাম 34,999 টাকা রাখা হয়েছে। এতে 12 জিবি র‍্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ মিলবে। এটি Amazon থেকে কিনতে পাওয়া যাচ্ছে। কালার অপশন একটাই — গ্যালাক্টিক ব্লু। লঞ্চ অফারের অধীনে প্রথম 200 ক্রেতাদের সম্পূর্ণ ফ্রি-তে ব্যাকলিট লাইটিং সহ কীবোর্ড দেওয়া হবে। ডিভাইসটি কোম্পানির Brave Ark Pen এর সাথে ব্যবহার করা যাবে।

Brave Ark স্পেসিফিকেশন

ব্রেভ আর্ক একটি 12.95 ইঞ্চি আইপিএস এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লের সাথে এসেছে, যা 700 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, 2.8K রেজোলিউশন (2,880 x 1,840 পিক্সেল), এবং 264 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এটি 2-ইন-ওয়ান কনভার্টিবল ট্যাবলেট যা Android 15 অপারেটিং সিস্টেমে রান করে। ডিভাইসে আটটি স্পিকার ও দু'টি মাইক্রোফোন রয়েছে। স্পিকারে স্মার্ট অ্যামপ্লিফায়ার ও ডিটিএস অডিও সাপোর্ট আছে।

Brave Ark এর মাইক্রোফোনে নয়েজ রিডাকশন ফিচার আছে, যার ফলে কল বা রেকর্ডিং করার সময় শব্দ আরও পরিষ্কার শোনা যাবে। এই ডিভাইসে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত ফ্ল্যাগশিপ স্তরের স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসর আছে। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1.4 মিলিয়ন স্কোর করেছে। চিপটি কোয়ালকমের হেক্সাগোনাল এনপিইউ (নিউরাল প্রসেসিং ইউনিট) ও Adreno 732 গ্রাফিক্সের সাথে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করার সুবিধা পাওয়া যাবে।

ট্যাবটি মেটাল ইউনিবডির সাথে এসেছে এবং এটি মাত্র 7.6 মিমি পাতলা। ছবি ও ভিডিয়ো তোলার জন্য, ট্যাবের পিছনে এলইডি ফ্ল্যাশ এবং অটোফোকাসের সাথে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 14,550mAh ব্যাটারি, যার সাথে 33W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Turbo 5 জুনের শুরুতে ভারতে আসছে, থাকবে 100W ফাস্ট চার্জিং ও দুর্ধর্ষ প্রসেসর
  2. itel A100 Pro মাত্র 8,999 টাকায় লঞ্চ হল, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে কল, কীভাবে?
  3. Vivo S60 সিরিজ মে 29 লঞ্চের ঘোষণা হল, অভিনব ডিজাইন, 90W ফাস্ট চার্জিং ও 7,200mAh ব্যাটারি থাকবে
  4. Oppo Reno 16 সিরিজের ফার্স্ট লুক এল প্রকাশ্যে, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে লঞ্চ
  5. Vivo S2: সাত বছর পর ভারতে Vivo S সিরিজের প্রত্যাবর্তন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে এল
  6. Moto G37 এবং G37 Power ভারতে লঞ্চ হল, বাজেটে 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  7. Xiaomi 17T: চার বছর পর দেশে ফিরছে Xiaomi T সিরিজের ফোন, দুর্ধর্ষ ক্যামেরা, শক্তিশালী প্রসেসর থাকবে
  8. Samsung Galaxy M47 ও Galaxy F70 Pro শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  9. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
  10. Xiaomi 17T সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, ধামাকাদার ফিচার্স নিয়ে আসছে দুই নতুন ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.