Brave Ark একটি 2-ইন-ওয়ান কনভার্টিবল ট্যাবলেট যা Android 15 অপারেটিং সিস্টেমে রান করে।
Photo Credit: Qualcomm India
Brave Ark Android PC is powered by Snapdragon 8s Gen 3 chipset
Brave Tech ভারতে তাদের নতুন 2-ইন-1 Android ট্যাবলেট PC লঞ্চ করেছে, যার নাম Brave Ark। এটি মূলত সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য তৈরি, যারা দৈনন্দিন কাজে একটি ডিভাইসে লার্নিং, ক্রিয়েটিভিটি, ও প্রোডাক্টিভিটির সমন্বয় চান। ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পড়াশোনা, নোট তৈরি, কনটেন্ট দেখা, বা অফিসের কাজে ব্যবহার করা যায়। Brave Ark এর বৈশিষ্ট্যেগুলির মধ্যে রয়েছে শক্তিশালী Snapdragon 8s Gen 3 চিপসেট, বিশাল 14,550mAh ব্যাটারি, DTS অডিও সাপোর্ট, ডুয়াল ব্যান্ড WiFi, 144 হার্টজ রিফ্রেশ রেট, স্টাইলাস পেন সাপোর্ট, 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ইত্যাদি।
Brave Ark অ্যান্ড্রয়েড পিসির দাম 34,999 টাকা রাখা হয়েছে। এতে 12 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ মিলবে। এটি Amazon থেকে কিনতে পাওয়া যাচ্ছে। কালার অপশন একটাই — গ্যালাক্টিক ব্লু। লঞ্চ অফারের অধীনে প্রথম 200 ক্রেতাদের সম্পূর্ণ ফ্রি-তে ব্যাকলিট লাইটিং সহ কীবোর্ড দেওয়া হবে। ডিভাইসটি কোম্পানির Brave Ark Pen এর সাথে ব্যবহার করা যাবে।
ব্রেভ আর্ক একটি 12.95 ইঞ্চি আইপিএস এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লের সাথে এসেছে, যা 700 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, 2.8K রেজোলিউশন (2,880 x 1,840 পিক্সেল), এবং 264 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এটি 2-ইন-ওয়ান কনভার্টিবল ট্যাবলেট যা Android 15 অপারেটিং সিস্টেমে রান করে। ডিভাইসে আটটি স্পিকার ও দু'টি মাইক্রোফোন রয়েছে। স্পিকারে স্মার্ট অ্যামপ্লিফায়ার ও ডিটিএস অডিও সাপোর্ট আছে।
Brave Ark এর মাইক্রোফোনে নয়েজ রিডাকশন ফিচার আছে, যার ফলে কল বা রেকর্ডিং করার সময় শব্দ আরও পরিষ্কার শোনা যাবে। এই ডিভাইসে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত ফ্ল্যাগশিপ স্তরের স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসর আছে। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1.4 মিলিয়ন স্কোর করেছে। চিপটি কোয়ালকমের হেক্সাগোনাল এনপিইউ (নিউরাল প্রসেসিং ইউনিট) ও Adreno 732 গ্রাফিক্সের সাথে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করার সুবিধা পাওয়া যাবে।
ট্যাবটি মেটাল ইউনিবডির সাথে এসেছে এবং এটি মাত্র 7.6 মিমি পাতলা। ছবি ও ভিডিয়ো তোলার জন্য, ট্যাবের পিছনে এলইডি ফ্ল্যাশ এবং অটোফোকাসের সাথে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 14,550mAh ব্যাটারি, যার সাথে 33W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale