AMD Ryzen প্রসেসার সহ ভারতে এল HP Envy x360

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 অক্টোবর 2018 17:32 IST
হাইলাইট
  • নতুন HP Envy x360 ল্যাপটপে থাকবে AMD Ryzen প্রসেসার
  • AMD Ryzen প্রসেসারের HP Envy x360 এর দাম 60,990 টাকা
  • HP অনলাইন স্টোর থেকে নতুন HP Envy x360 প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে

নতুন AMD Ryzen প্রসেসারের HP Envy x360 এর দাম 60,990 টাকা

মঙ্গলবার ভারতে কোম্পানির প্রিমিয়াম Envy x360 সিরিজের নতুন ল্যাপটপ লঞ্চ করল HP। নতুন HP Envy x360 ল্যাপটপে থাকবে AMD Ryzen প্রসেসার। পাতলা বেজেল, এজ-টু-এজ ব্যাক্লিট কি-বোর্ড সহ লন হয়েছে নতুন HP Envy x360। এই ল্যাপটপের সাথেই একটি HP Active Pen দিচ্ছে কোম্পানি। নতুন HP Envy x360 ল্যাপটপের সাথেই ভারতে লঞ্চ হয়েছে HP Pavilion Tower 590 ডেস্কটপ, HP Pavilion 15 আলট্রা থিন 15 ইঞ্চি ল্যাপটপ আর HP 15 নোটবুক।

ভারতে নতুন AMD Ryzen প্রসেসারের HP Envy x360 এর দাম 60,990 টাকা। HP Pavilion 15 এর দাম 36,900 টাকা আর HP Pavilion Tower 590 ডেস্কটপ এর দাম 22,990 টাকা।

Advertisement

ইতিমধ্যেই ভারতে  HP অনলাইন স্টোর থেকে নতুন HP Envy x360 প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। এছাড়াও একটি HP Envy টপ লোড ব্যাগ লঞ্চ হয়েছে। এই ব্যাগের দাম 3,999 টাকা।

HP Envy x360 ল্যাপটপের ভিতরে থাকবে একটি AMD Ryzen 3 অথবা Ryzen 5 প্রসেসার। সাথে থাকবে 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত SSD। AMD Radeon Vega 6 অথবা Vega 8 গ্রাফিক্স কার্ড সহ পাওয়া যাবে এই ল্যাপটপ। কোম্পানি জানিয়েছে মাত্র 45 মিনিটে 50 শতাংশ চার্জ হবে এই ল্যাপটপ। এই ল্যাপটপে চলবে Windows 10 অপারেটিং সিস্টেম। নতুন HP Envy x360 এর ওজন 1.3 কিলোগ্রাম।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.