HP OmniPad 12: দীর্ঘ 16 বছর পর ফের ভারতে ট্যাব লঞ্চ করল HP, ফুল চার্জে 18 ঘন্টা চলবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 মে 2026 18:45 IST
হাইলাইট
  • HP ভারতে OminiPad 12 ট্যাবলেট লঞ্চ করছে
  • মার্কিন সংস্থাটি 15 বছর পর ট্যাবের মার্কেটে ফিরল
  • OminiPad 12 প্রায় 18 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে বলে দাবি করা হচ্ছে

HP re-enters India's tablet market after 15 years with OmniPad 12

Photo Credit: HP

HP ভারতে আনল OminiPad 12 ট্যাবলেট। মার্কিন সংস্থাটি 2011 সালে মোবাইল ফোন ও ট্যাবের ব্যবসা গুটিয়ে নিয়েছিল। কিন্তু এখন 15 বছর পর ট্যাবলেট সেগমেন্টে ফের প্রবেশ করল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম PC (পার্সোনাল কম্পিউটার) নির্মাতা। HP প্রযুক্তি দুনিয়ায় একটি অত্যন্ত পরিচিত নাম হলেও, অতীতে স্মার্টফোন এবং ট্যাবলেটের বাজারে বড় প্রভাব ফেলতে পারেনি। তাই OminiPad 12 মডেল লঞ্চের মাধ্যমে আবারও এই সেগমেন্টে ভিত শক্ত করতে চাইছে তারা। সংস্থার দাবি, ট্যাবটি মূলত ছাত্রছাত্রী, প্রথমবার ট্যাবলেট ব্যবহারকারী, এবং পেশাদারদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে।

HP OmniPad 12 দাম

HP OmniPad 12 ট্যাবলেটের দাম 48,999 টাকা থেকে শুরু হচ্ছে। জুন থেকে বিক্রি চালু হবে। এটি Amazon, Reliance, HP অনলাইন স্টোর, ও অফলাইন স্টোরে পাওয়া যাবে। কালার অপশন একটাই — ডেনিম ব্লু। ডিভাইসটি ডিট্যাচেবল কীবোর্ডের সাথে এসেছে। অর্থাৎ কীবোর্ড খুলে সাধারণ ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে। আবার প্রয়োজন হলে কীবোর্ড লাগিয়ে নিলে ছোট ল্যাপটপের মতো কাজ করতে পারবে।

এইচপি সোমবার তাদের গুরগাঁও অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ওমনিপ্যাড 12 প্রকাশ্যে এনেছে। দেড় দশকের বেশি সময় আগে TouchPad ব্র্যান্ডের অধীনে ট্যাবলেট লঞ্চ করেছিল তারা। কিন্তু সেই ডিভাইসগুলো ক্রেতাদের থেকে প্রত্যাশিত সাড়া পায়নি। সাফল্য অধরা থাকার কারণে মার্কেট থেকেই বেরিয়ে গিয়েছিল এইচপি। কিন্তু 15 বছর পর নতুন মডেলের মাধ্যমে ফের মাটি শক্ত করার প্রয়াস নিয়েছে ব্র্যান্ডটি।

HP OmniPad 12 স্পেসিফিকেশন ও ফিচার্স

স্পেসিফিকেশনের কথা বললে, এইচপি ওমনিপ্যাড 12 ট্যাবের সামনে 12 ইঞ্চির বড় ডিসপ্লে আছে। এটি 90 হার্টজ রিফ্রেশ রেট, 400 নিট পিক ব্রাইটনেস এবং 2K রেজোলিউশন (1,200 x 2,000 পিক্সেল) অফার করেm ট্যাবটি Android অপারেটিং সিস্টেম ও Snapdragon প্রসেসরে রান করে। তবে Android OS-এর কোন ভার্সন, তা উল্লেখ করা হয়নি।

ট্যাবলেটের ব্যাক প্যানেলে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। এতে 31 ওয়াট আওয়ারের ডুয়াল সেল লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলে দাবি করা হচ্ছে। ব্যাটারি 33W পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে চার্জ করা যাবে।

Advertisement

HP ব্র্যান্ডের এই ট্যাবলেট 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ বাড়ানো যাবে। এতে একটি ফুল-সাইজ কীবোর্ড মিলবে, যা পোগো পিনসের মাধ্যমে ডিভাইসের সঙ্গে যুক্ত। ট্যাবের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে কোয়াড স্পিকার, ডুয়াল মাইক্রোফোন, DTS:X Ultra সাপোর্ট, ইত্যাদি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Display is crisp and vibrant
  • Compact and lightweight form factor makes it easy to carry
  • The battery charges to 80 percent quite fast
  • Key travel is closer to a conventional keyboard
  • Front and rear cameras are quite good for a work tablet
  • Bad
  • Sub-par performance
  • Tablet lags while switching between apps
  • The trackpad is hard to press
  • Lack of backlit keyboard
  • Slow charging
 
KEY SPECS
Display 12.00-inch
Resolution 1200xx2000 pixels
RAM 8GB
Storage 128GB
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.