HP OmniPad 12 ট্যাবলেটের দাম ভারতে 48,999 টাকা থেকে শুরু হচ্ছে।
Photo Credit: HP
HP re-enters India's tablet market after 15 years with OmniPad 12
HP ভারতে আনল OminiPad 12 ট্যাবলেট। মার্কিন সংস্থাটি 2011 সালে মোবাইল ফোন ও ট্যাবের ব্যবসা গুটিয়ে নিয়েছিল। কিন্তু এখন 15 বছর পর ট্যাবলেট সেগমেন্টে ফের প্রবেশ করল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম PC (পার্সোনাল কম্পিউটার) নির্মাতা। HP প্রযুক্তি দুনিয়ায় একটি অত্যন্ত পরিচিত নাম হলেও, অতীতে স্মার্টফোন এবং ট্যাবলেটের বাজারে বড় প্রভাব ফেলতে পারেনি। তাই OminiPad 12 মডেল লঞ্চের মাধ্যমে আবারও এই সেগমেন্টে ভিত শক্ত করতে চাইছে তারা। সংস্থার দাবি, ট্যাবটি মূলত ছাত্রছাত্রী, প্রথমবার ট্যাবলেট ব্যবহারকারী, এবং পেশাদারদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে।
HP OmniPad 12 ট্যাবলেটের দাম 48,999 টাকা থেকে শুরু হচ্ছে। জুন থেকে বিক্রি চালু হবে। এটি Amazon, Reliance, HP অনলাইন স্টোর, ও অফলাইন স্টোরে পাওয়া যাবে। কালার অপশন একটাই — ডেনিম ব্লু। ডিভাইসটি ডিট্যাচেবল কীবোর্ডের সাথে এসেছে। অর্থাৎ কীবোর্ড খুলে সাধারণ ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে। আবার প্রয়োজন হলে কীবোর্ড লাগিয়ে নিলে ছোট ল্যাপটপের মতো কাজ করতে পারবে।
এইচপি সোমবার তাদের গুরগাঁও অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ওমনিপ্যাড 12 প্রকাশ্যে এনেছে। দেড় দশকের বেশি সময় আগে TouchPad ব্র্যান্ডের অধীনে ট্যাবলেট লঞ্চ করেছিল তারা। কিন্তু সেই ডিভাইসগুলো ক্রেতাদের থেকে প্রত্যাশিত সাড়া পায়নি। সাফল্য অধরা থাকার কারণে মার্কেট থেকেই বেরিয়ে গিয়েছিল এইচপি। কিন্তু 15 বছর পর নতুন মডেলের মাধ্যমে ফের মাটি শক্ত করার প্রয়াস নিয়েছে ব্র্যান্ডটি।
স্পেসিফিকেশনের কথা বললে, এইচপি ওমনিপ্যাড 12 ট্যাবের সামনে 12 ইঞ্চির বড় ডিসপ্লে আছে। এটি 90 হার্টজ রিফ্রেশ রেট, 400 নিট পিক ব্রাইটনেস এবং 2K রেজোলিউশন (1,200 x 2,000 পিক্সেল) অফার করেm ট্যাবটি Android অপারেটিং সিস্টেম ও Snapdragon প্রসেসরে রান করে। তবে Android OS-এর কোন ভার্সন, তা উল্লেখ করা হয়নি।
ট্যাবলেটের ব্যাক প্যানেলে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। এতে 31 ওয়াট আওয়ারের ডুয়াল সেল লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলে দাবি করা হচ্ছে। ব্যাটারি 33W পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে চার্জ করা যাবে।
HP ব্র্যান্ডের এই ট্যাবলেট 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ বাড়ানো যাবে। এতে একটি ফুল-সাইজ কীবোর্ড মিলবে, যা পোগো পিনসের মাধ্যমে ডিভাইসের সঙ্গে যুক্ত। ট্যাবের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে কোয়াড স্পিকার, ডুয়াল মাইক্রোফোন, DTS:X Ultra সাপোর্ট, ইত্যাদি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale