Ai Nova 2 5G সিরিজ খুব সস্তায় 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, ফিচার অবাক করবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 এপ্রিল 2026 15:24 IST
হাইলাইট
  • Ai+ Nova 2 ও Nova 2 Ultra 5G উভয় 50MP প্রাইমারি ক্যামেরা পেয়েছে
  • ফোনগুলি 6,000mAh ব্যাটারি ও Android 16 OS-এর সাথে এসেছে
  • Ai+ Nova 2 Ultra-এর ব্যাক প্যানেলে কাস্টমাইজেবল LED এলইডি রিং আছে

Ai+ Nova 2 Ultra 5G features a dual rear camera unit with support for optical image stabilisation (OIS),

Photo Credit: Ai+

Ai+ আজ দেশের বাজারে দুই নতুন বাজেট ফোন লঞ্চ করেছে। Ai Nova 2 5G এবং Ai Nova 2 Ultra 5G নামের সেই ফোনদ্বয় 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 6,000mAh ব্যাটারির সাথে এসেছে। দাম শুরু হচ্ছে মাত্র 8,999 টাকা থেকে। উভয় স্মার্টফোনে NxtQ OS আছে, যা Android 16-এর উপর ভিত্তি করে তৈরি সংস্থার নিজস্ব প্রাইভেসি-ফোকাসড কাস্টম সফটওয়্যার। Nova 2 Ultra 5G মডেলে ভেপার চেম্বার কুলিং সিস্টেম, IP68 ওয়াটার রেজিস্ট্যান্স, ডেডিকেটেড গেমিং ট্রিগার বাটন, এবং ডুয়াল স্পিকারের মতো ফিচার পাওয়া যাবে। চলুন দুই নতুন ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Ai+ Nova 2 5G ও Nova 2 Ultra 5G দাম

Ai+ Nova 2 5G-এর 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ অপশনের দাম 8,999 টাকা থেকে শুরু হচ্ছে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশন 10,999 টাকায় কেনা যাবে। ফোনটি কালো, নীল, সবুজ, পিঙ্ক, ও পার্পেল রঙের বিকল্পে উপলব্ধ। ফ্লিপকার্টে এপ্রিল 14 দুপুর বারোটা থেকে বিক্রি শুরু হবে।

Ai+ Nova 2 Ultra 5G-এর বেস 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 16,999 টাকা। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 18,999 টাকা রেখেছে কোম্পানি। ফোনটি কালো, নীল, সবুজ, লাল, এবং পার্পেল রঙের বিকল্পে উপলব্ধ। ফ্লিপকার্টে এপ্রিল 17 দুপুর বারোটা থেকে বিক্রি আরম্ভ হবে।

Ai+ Nova 2 5G স্পেসিফিকেশন

এআই+ নোভা 2 5G একটি 6.74 ইঞ্চি ভি-নচ স্ক্রিনের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন অফার করে। ফোনটি Mali G57 MP2 GPU সহ 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Unisoc T8200 চিপসেট দ্বারা চালিত। এতে পাওয়ার ব্যাকআপ দেয় 6,000mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

Ai+ Nova 2 Ultra 5G স্পেসিফিকেশন

এআই+ নোভা 2 আল্ট্রা 5G-এর সামনে 6.78 ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, এবং 2,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটিতে Dimensity 7400 চিপসেট ব্যবহার করেছে কোম্পানি। সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।

Ai+ Nova 2 Ultra 5G-তে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,000mAh ব্যাটারি। এটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাক প্যানেলে একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (Sony IMX752) এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। ফোনটির রিয়ার প্যানেলে বড় গোল এলইডি রিং আছে, যা কল, নোটিফিকেশন, এবং অন্যান্য এলার্টের জন্য কাস্টমাইজ করা যাবে।

 
KEY SPECS
Display 6.75-inch
Processor Unisoc T8200
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB, 6GB
Storage 64GB, 128GB
Battery Capacity 6000mAh
OS Android 16
 
NEWS
KEY SPECS
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 7400
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB
Battery Capacity 6000mAh
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেদার ডিসকাউন্টে 9,000mAh ব্যাটারির OnePlus Nord 6 স্মার্টফোনের সেল শুরু
  2. Ai Nova 2 5G সিরিজ খুব সস্তায় 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, ফিচার অবাক করবে
  3. Vivo V70 FE: 4100 টাকা ছাড়ে শুরু হল ভিভোর সবচেয়ে সস্তা 200MP ক্যামেরা ফোনের বিক্রি
  4. Jio, Airtel, ও Vi গ্রাহকদের জন্য খুশির খবর, কম খরচের রিচার্জের দিন শীঘ্রই ফিরতে পারে
  5. Motorola স্টাইলাস পেনের জাদুর সাথে লঞ্চ করল নয়া ফোন, দাম, ফিচার্স জেনে নিন
  6. আইফোনের মতো সেলফি ক্যামেরা নিয়ে Oppo F33 Series আগামী সপ্তাহে ভারতে লঞ্চের ঘোষণা হল
  7. Vivo T5 Pro 5G পাওয়ারব্যাঙ্কের মতো শক্তিশালী ব্যাটারির সাথে এপ্রিল 15 লঞ্চ হচ্ছে ভারতে
  8. Google অনলাইন শপিংয়ে বিপ্লব আনল, খুঁজে দেবে সেরা প্রোডাক্ট, বলবে কোথায় পাবেন সস্তায়
  9. ভারতের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন Ai+ Nova Flip 5G কাল লঞ্চ হচ্ছে, কেমন ফিচার জেনে নিন
  10. নতুন Xiaomi ফোনে 10,000 টাকা ছাড়, 200MP ক্যামেরায় DSLR-এর মতো ছবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.