Ai+ Nova 2 5G ও Ai+ Nova 2 Ultra 5G ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি হবে।
Photo Credit: Ai+
Ai+ Nova 2 Ultra 5G features a dual rear camera unit with support for optical image stabilisation (OIS),
Ai+ আজ দেশের বাজারে দুই নতুন বাজেট ফোন লঞ্চ করেছে। Ai Nova 2 5G এবং Ai Nova 2 Ultra 5G নামের সেই ফোনদ্বয় 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 6,000mAh ব্যাটারির সাথে এসেছে। দাম শুরু হচ্ছে মাত্র 8,999 টাকা থেকে। উভয় স্মার্টফোনে NxtQ OS আছে, যা Android 16-এর উপর ভিত্তি করে তৈরি সংস্থার নিজস্ব প্রাইভেসি-ফোকাসড কাস্টম সফটওয়্যার। Nova 2 Ultra 5G মডেলে ভেপার চেম্বার কুলিং সিস্টেম, IP68 ওয়াটার রেজিস্ট্যান্স, ডেডিকেটেড গেমিং ট্রিগার বাটন, এবং ডুয়াল স্পিকারের মতো ফিচার পাওয়া যাবে। চলুন দুই নতুন ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Ai+ Nova 2 5G-এর 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ অপশনের দাম 8,999 টাকা থেকে শুরু হচ্ছে। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশন 10,999 টাকায় কেনা যাবে। ফোনটি কালো, নীল, সবুজ, পিঙ্ক, ও পার্পেল রঙের বিকল্পে উপলব্ধ। ফ্লিপকার্টে এপ্রিল 14 দুপুর বারোটা থেকে বিক্রি শুরু হবে।
Ai+ Nova 2 Ultra 5G-এর বেস 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম 16,999 টাকা। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম 18,999 টাকা রেখেছে কোম্পানি। ফোনটি কালো, নীল, সবুজ, লাল, এবং পার্পেল রঙের বিকল্পে উপলব্ধ। ফ্লিপকার্টে এপ্রিল 17 দুপুর বারোটা থেকে বিক্রি আরম্ভ হবে।
এআই+ নোভা 2 5G একটি 6.74 ইঞ্চি ভি-নচ স্ক্রিনের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন অফার করে। ফোনটি Mali G57 MP2 GPU সহ 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Unisoc T8200 চিপসেট দ্বারা চালিত। এতে পাওয়ার ব্যাকআপ দেয় 6,000mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
এআই+ নোভা 2 আল্ট্রা 5G-এর সামনে 6.78 ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, এবং 2,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটিতে Dimensity 7400 চিপসেট ব্যবহার করেছে কোম্পানি। সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।
Ai+ Nova 2 Ultra 5G-তে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,000mAh ব্যাটারি। এটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাক প্যানেলে একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (Sony IMX752) এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। ফোনটির রিয়ার প্যানেলে বড় গোল এলইডি রিং আছে, যা কল, নোটিফিকেশন, এবং অন্যান্য এলার্টের জন্য কাস্টমাইজ করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale