ভারতের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন Ai+ Nova Flip 5G কাল লঞ্চ হচ্ছে, কেমন ফিচার জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 এপ্রিল 2026 13:51 IST
হাইলাইট
  • Ai+ Nova Flip 5G ব্র্যান্ডের প্রথম ক্ল্যামশেল ডিজাইনের ফোল্ডিং ফোন
  • এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে আসছে
  • স্মার্টফোনটি MediaTek Dimensity 7300x চিপসেটে চলবে

Ai+ Nova Flip 5G is the brand’s first clamshell foldable phone

Photo Credit: Ai+

Ai+ Nova Flip 5G ভারতে আগামীকাল (এপ্রিল 9) হতে চলেছে। ভারতীয় সংস্থাটি ইতিমধ্যেই Nova 2 5G ও Nova 2 Ultra 5G মডেলের ফোন একই দিনে বাজারে আনার ঘোষণা করেছে। Ai+ Nova Flip 5G ভারতের সবচেয়ে সস্তা ক্ল্যামশেল ডিজাইনে ফোল্ডেবল স্মার্টফোন হবে বলে আশা করা হচ্ছে। এটি ফ্লিপকার্টে উপলব্ধ হবে। ওই ই-কমার্স প্ল্যাটফর্মে ফোনটির একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। সেখান থেকে ডিজাইনের পাশাপাশি স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছে। এতে সেকেন্ডারি স্ক্রিন ও 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। এটি দেশের বাজারে বিক্রিত অন্যান্য সংস্থার ফ্লিপ মডেলের তুলনায় অনেক কম দামে আসতে পারে।

Ai+ Nova Flip 5G স্পেসিফিকেশন

এআই+ নোভা ফ্লিপ 5G মডেলের প্রাইমারি স্ক্রিনের দৈর্ঘ্য 6.9 ইঞ্চি। এতে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, যা 1,200 নিট পিক ব্রাইটনেস ও 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ভিতরে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যাবে। বাইরে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। কভার ডিসপ্লে সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি।

Ai+ Nova Flip 5G চলবে nxQ অপারেটিং সিস্টেমে. যা সংস্থার নিজস্ব Android ভিত্তিক প্রাইভেসি-ফোকাসড কাস্টম সফটওয়্যার। ফোনটির ওজন 193 গ্রাম। ফলে এক হাতে ধরতে বা ব্যবহার করতে অসুবিধা হবে না। ডিভাইসে 4,325 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনে MediaTek Dimensity 7300x চিপসেট দেওয়া হয়েছে, যা মিড-রেঞ্জ ফোনের জন্য 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি 5G প্রসেসর।

এই ক্ল্যামশেল স্টাইলের ফোনের দাম ও অন্যান্য ফিচার্স জানতে আর মাত্র 24 ঘন্টার অপেক্ষা। প্রসঙ্গত, Ai+ Nova 2 সিরিজের অধীনে Nova 2 5G এবং Nova 2 Ultra 5G আগামীকাল ভারতে আসছে। ভারতীয় ব্র্যান্ডটি ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের (IPL) দুই অন্যতম সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের স্মার্টফোন পার্টনার হিসেবে ডিল করেছে।

Ai+ Nova 2 5G পার্পল, পিঙ্ক, গ্রীন, লাইট ব্লু, ও ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে। এতে Android 16 OS ফাইভ-জি কানেক্টিভিটি, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। অন্য দিকে, Nova 2 Ultra 5G কাস্টমাইজেবল গেমিং বাটনের সাথে আসছে। এটি সাইড ফ্রেমে থাকবে এবং গেম খেলার সময় শোল্ডার ট্রিগার বাটনের কাজ করবে।

ফোনটির রিয়ার প্যানেলে বড় গোল এলইডি রিং থাকবে৷ ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।  তিনটি ফোনই ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে
  2. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  3. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  4. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
  5. iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল
  6. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  7. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  9. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  10. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.