Ai+ Nova Flip 5G ভারতের সবচেয়ে সস্তা ক্ল্যামশেল ডিজাইনের ফোল্ডেবল স্মার্টফোন হবে বলে আশা করা হচ্ছে।
Photo Credit: Ai+
Ai+ Nova Flip 5G is the brand’s first clamshell foldable phone
Ai+ Nova Flip 5G ভারতে আগামীকাল (এপ্রিল 9) হতে চলেছে। ভারতীয় সংস্থাটি ইতিমধ্যেই Nova 2 5G ও Nova 2 Ultra 5G মডেলের ফোন একই দিনে বাজারে আনার ঘোষণা করেছে। Ai+ Nova Flip 5G ভারতের সবচেয়ে সস্তা ক্ল্যামশেল ডিজাইনে ফোল্ডেবল স্মার্টফোন হবে বলে আশা করা হচ্ছে। এটি ফ্লিপকার্টে উপলব্ধ হবে। ওই ই-কমার্স প্ল্যাটফর্মে ফোনটির একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। সেখান থেকে ডিজাইনের পাশাপাশি স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছে। এতে সেকেন্ডারি স্ক্রিন ও 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। এটি দেশের বাজারে বিক্রিত অন্যান্য সংস্থার ফ্লিপ মডেলের তুলনায় অনেক কম দামে আসতে পারে।
এআই+ নোভা ফ্লিপ 5G মডেলের প্রাইমারি স্ক্রিনের দৈর্ঘ্য 6.9 ইঞ্চি। এতে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, যা 1,200 নিট পিক ব্রাইটনেস ও 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ভিতরে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যাবে। বাইরে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। কভার ডিসপ্লে সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি।
Ai+ Nova Flip 5G চলবে nxQ অপারেটিং সিস্টেমে. যা সংস্থার নিজস্ব Android ভিত্তিক প্রাইভেসি-ফোকাসড কাস্টম সফটওয়্যার। ফোনটির ওজন 193 গ্রাম। ফলে এক হাতে ধরতে বা ব্যবহার করতে অসুবিধা হবে না। ডিভাইসে 4,325 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনে MediaTek Dimensity 7300x চিপসেট দেওয়া হয়েছে, যা মিড-রেঞ্জ ফোনের জন্য 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি 5G প্রসেসর।
এই ক্ল্যামশেল স্টাইলের ফোনের দাম ও অন্যান্য ফিচার্স জানতে আর মাত্র 24 ঘন্টার অপেক্ষা। প্রসঙ্গত, Ai+ Nova 2 সিরিজের অধীনে Nova 2 5G এবং Nova 2 Ultra 5G আগামীকাল ভারতে আসছে। ভারতীয় ব্র্যান্ডটি ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের (IPL) দুই অন্যতম সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের স্মার্টফোন পার্টনার হিসেবে ডিল করেছে।
Ai+ Nova 2 5G পার্পল, পিঙ্ক, গ্রীন, লাইট ব্লু, ও ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে। এতে Android 16 OS ফাইভ-জি কানেক্টিভিটি, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। অন্য দিকে, Nova 2 Ultra 5G কাস্টমাইজেবল গেমিং বাটনের সাথে আসছে। এটি সাইড ফ্রেমে থাকবে এবং গেম খেলার সময় শোল্ডার ট্রিগার বাটনের কাজ করবে।
ফোনটির রিয়ার প্যানেলে বড় গোল এলইডি রিং থাকবে৷ ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। তিনটি ফোনই ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale