Ai+ Pulse 2 মাত্র 5999 টাকায় 6000mAh ব্যাটারি, 50MP ডুয়েল ক্যামেরা, ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 2 মার্চ 2026 15:19 IST
হাইলাইট
  • Ai+ Pulse 2 ভারতে 6,000 টাকার কমে লঞ্চ হয়েছে
  • ফোনে 6,000mAh ব্যাটারি ও 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট আছে
  • এটি 50 মেগাপিক্সেল ডুয়েল ব্যাক ক্যামেরার সাথে এসেছে

Ai+ Pulse 2 features a 6,000mAh battery and 120Hz display

Photo Credit: Ai+

Ai+ Pulse 2 সপ্তাহের প্রথম দিনেই 6,000 টাকার কমে ভারতে লঞ্চ হল। এই বাজেট ফ্রেন্ডলি মোবাইল ফোন আমজনতার সাধ্যের কথা মাথায় রেখে দেশের বাজারে এসেছে। ভারতীয় সংস্থাটি ফোনটির দু'টি ভার্সন এনেছে। এটি 4 জিবি + 6 জিবি র‍্যাম ও 64 জিবি + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বিক্রি হবে। Ai+ Pulse 2 মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে শক্তিশালী 6,000mAh ব্যাটারি, মসৃণ 120Hz রিফ্রেশ রেট, IP64 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, Android 16 অপারেটিং সিস্টেম, ইত্যাদি। চলুন নতুন ফোনটির দাম এবং সমস্ত খুঁটিনাটি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Ai+ Pulse 2 দাম 

Ai+ Pulse 2 ভারতে 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এদের দাম যথাক্রমে 5,999 টাকা এবং 6,999 টাকা। মার্চ 11 ফ্লিপকার্টে ফোনটির সেল শুরু হচ্ছে। তবে ওই দাম প্রথম 24 ঘন্টার জন্য। একদিন পর দাম বেড়ে কত হবে, তা এখনও জানায়নি ব্র্যান্ড। এটি গ্রীন, ব্লু, পিঙ্ক, পার্পেল, ও ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে।

Ai+ Pulse 2 স্পেসিফিকেশন ও ফিচার্স

এআই+ পালস 2 ফোনের সামনে ভি নচযুক্ত 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 450 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও HD+ রেজোলিউশন সাপোর্ট করে। ফোনে Android 16 নির্ভর NxtQuatum 16 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টল করা আছে। ডিভাইসটি 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Unisoc T7250 4G প্রসেসর দ্বারা চালিত।

ফটোগ্রাফির জন্য, Ai+ Pulse 2 মডেলের পিছনে 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা আছে। সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ফোনটি 18W ফাস্ট চার্জারের সাথে এসেছে, যার মাধ্যমে 6,000mAh ব্যাটারি চার্জ করা যাবে। এই হ্যান্ডসেটে 6 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং সর্বাধিক 128 জিবি eMMC অনবোর্ড স্টোরেজ আছে।

6,000 টাকা দামের মধ্যে Ai+ Pulse 2 যে প্রসেসর ও ফিচার্স পেয়েছে, তা এই বাজেটে আর কোনও ফোনে খুঁজে পাওয়া যাবে না। তবে সেল উপলক্ষে অফার শেষ হওয়ার পর কত দাম রাখা হয়, সেটাই দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি কোম্পানির তৃতীয় স্মার্টফোন। Ai+ গত বছর দু'টি ফোন লঞ্চ করেছিল।

Advertisement

প্রসঙ্গত, সংস্থাটি গত সপ্তাহে একঝাঁক নয়া ওয়্যারেবল ডিভাইস লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে ইয়ারবাডস ও স্মার্টওয়াচ। তারা NovaPods Go, NovaPods Pro, NovaPods Clip, NovaWatch Active, NovaWatch Kids 4G, ও Ai+ Wearbuds বাজারে নিয়ে এসেছে। ডিভাইসগুলির দাম মাত্র 699 টাকা থেকে শুরু হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  2. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  3. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  4. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  5. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  6. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  7. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  8. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  9. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  10. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.