5,999 টাকায় একমাত্র 6,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে-যুক্ত ফোনের সেল শুরু হল

Ai+ Pulse 2 ফ্লিপকার্টে গ্রীন, ব্লু, পিঙ্ক, পার্পেল, ও ব্ল্যাক কালার অপশনে বিক্রি হচ্ছে।

5,999 টাকায় একমাত্র 6,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে-যুক্ত ফোনের সেল শুরু হল

Photo Credit: Ai+

Ai+ Pulse 2 packs a 6,000mAh battery and 120Hz display

হাইলাইট
  • Ai+ Pulse 2 সস্তায় 6,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে
  • ফোনের সামনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে আছে
  • এটি 50 মেগাপিক্সেল AI ব্যাক ক্যামেরার সাথে এসেছে
বিজ্ঞাপন

Ai+ Pulse 2 গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। 6,000 টাকার কমে আসা এই বাজেট ফ্রেন্ডলি ফোনের সেল আজ মঙ্গলবার (মার্চ 11) দুপুর 12টায় শুরু হয়েছে। অল্প দাম হওয়া সত্ত্বেও, ডিভাইসটি শক্তিশালী 6,000mAh ব্যাটারি, মসৃণ 120Hz রিফ্রেশ রেট, ও 50 মেগাপিক্সেল AI ক্যামেরার মতো ফিচার্স অফার করে। ভারতীয় ব্র্যান্ডটি তাদের নতুন ফোনের দু'টি ভার্সন এনেছে। এটি 6 জিবি পর্যন্ত র‍্যাম  + 128 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হচ্ছে। Ai+ Pulse 2 মডেলে অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে IP64 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ডুয়াল 4G VoLTE, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 3.5 মিমি অডিও জ্যাক, লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেম, ইত্যাদি।

Ai+ Pulse 2 দাম ও সেল অফার

Ai+ Pulse 2 মডেলের দাম ভারতে 5,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 6,999 টাকা। তবে ওই দাম প্রথম 24 ঘন্টার জন্য। একদিন পর দাম বেড়ে কত হবে, তা এখনও জানা যায়নি। ফোনটি ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। এটি গ্রীন, ব্লু, পিঙ্ক, পার্পেল, ও ব্ল্যাক কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

Ai+ Pulse 2 স্পেসিফিকেশন ও ফিচার্স

এআই+ পালস 2 একটি 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 450 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে। হ্যান্ডসেটের বাক্সে একটি 10W চার্জার মিলবে, যার মাধ্যমে 6,000mAh ব্যাটারিতে চার্জ দেওয়া যাবে। এই ফোনে Android 16 ভিত্তিক সংস্থার নিজস্ব NxtQuatum 16 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টল আছে। 

ফটোগ্রাফির জন্য, Ai+ Pulse 2 মডেলের পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। এই হ্যান্ডসেটে 6 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম ও সর্বোচ্চ 128 জিবি eMMC স্টোরেজ আছে। আবার মেমরি কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ডিভাইসটি Unisoc T7250 4G প্রসেসর দ্বারা চালিত।

এক কথায় বললে, 6,000 টাকা দামে Ai+ Pulse 2 যে প্রসেসর ও ফিচার্স পেয়েছে, তা এই বাজেটে আর কোনও ফোনে খুঁজে পাওয়া যাবে না। তবে ফোনটি বাস্তবে কেমন পারফর্ম করে, তা এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেল প্রাইস শেষ হওয়ার পর কত টাকা দাম বাড়বে, সে দিকেও নজরে রাখতে হবে। উল্লেখ্য, এটি কোম্পানির তৃতীয় স্মার্টফোন। Ai+ গত বছর দু'টি ফোন দেশের বাজারে লঞ্চ করেছিল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »