স্মার্টফোনে অবিশ্বাস্য সেল নিয়ে আসছে Amazon: কোন ফোনে কত ডিসকাউন্ট?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 জুন 2019 14:02 IST
হাইলাইট
  • 13 জুন পর্যন্ত চলবে Amazon Fab Phone Fest
  • সোমবার থেকে শুরু এই সেল
  • সস্তা হবে iPhone X, Huawei P30 Pro

আগামী সপ্তাহে স্মার্টফোনে সেল নিয়ে আসছে Amaozn

সোমবার থেকে শুধুমাত্র মোবাইলে ডিসকাউন্ট নিয়ে আসছে Amazon। 13 জুন পর্যন্ত চলবে Amazon Fab Phone Fest। এই সেলে স্মার্টফোনে ডিসকাউন্টের সাথে থাকছে নো-কস্ট ইএমআই আর এক্সচেঞ্জ অফার। OnePlus 6T, iPhone X, Huawei P30 Pro আর Samsung Galaxy M30 এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলিতে থাকছে আকর্ষনীয় অফার। সস্তা হচ্ছে Samsung Galaxy M20, Honor 9N, Redmi 7 ফোনগুলি। স্মার্টফোনের সাথেই এই সেলে সস্তা হবে বিভিন্ন অ্যাকসেসারিজ।

Amazon Fab Phone Fest এ 27,999 টাকার OnePlus 6T ফোনের 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। এখন 32,999 টাকায় বিক্রি হচ্ছে এই স্মার্টফোন। 14,990 টাকায় পাওউয়া যাবে  Samsung Galaxy M30। সাথে থাকছে নো-কস্ট ইএমআই অপশন। এছাড়াও সস্তা হবে iPhone X।

ফ্ল্যাগশিপ ও মিডরেঞ্জ স্মার্টফোনের সাথেই Samsung Galaxy M20 এর মতো বাজেট স্মার্টফোন সস্তা হবে। এর সাথেই থাকবে নো-কস্ট ইএমআই আর এক্সচেঞ্জ অফার। এছাড়াও আগামী সপ্তাহে Amazon এ মোবাইল সেলে সস্তা হবে Honor 9N, Vivo Y91i, Redmi 6A, Mi A2 4GB, Redmi 7 আর Oppo A5।

Amazon জানিয়েছে এর সাথেই Galaxy Note 9, the Vivo Nex, Huawei P30 Pro আর Oppo R17 এর মতো ফোনগুলির দাম কমবে। তবে ঠিক কত টাকা সস্তা হবে তা জানা যায়নি।

সস্তা না হলেও নো-কস্ট ইএমআই তে পাওয়া যাবে Nokia 8.1, Honor View 20, Vivo V15 Pro আর Oppo F11 Pro। এছাড়াও অ্যাকসেসারিজ, স্ক্রিন প্রোটেক্টার সব বিভিন্ন প্রোডাক্টে ছাড় মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  2. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  3. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
  4. অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
  5. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  6. ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
  7. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  8. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  9. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  10. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.