কবে লঞ্চ হবে Asus ZenFone Max Pro M2?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 অক্টোবর 2018 17:15 IST
হাইলাইট
  • 17 অক্টোবর লঞ্চ হবে পরবর্তী ZenFone
  • নতুন দিল্লিতে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে
  • কোন ফোন লঞ্চ হবে তা জানানো হয়নি

17 অক্টোবর নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হতে পারে Asus ZenFone Max Pro M2

এই বছর এপ্রিলে লঞ্চ হয়েছিল Asus ZenFone Max Pro M1। ইতিমধ্যেই সেই ফোন বাজারে সুপারহিট। শিঘ্রই এই ফোনের পরবর্তী ভার্সান ZenFone Max Pro M2 লঞ্চ করতে পারে Asus। আগামী 17 অক্টোবর নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হতে পারে Asus ZenFone Max Pro M2। কোম্পানি জানিয়েছে এটি কোম্পানির ইতিহাসে সবথেকে লম্বা স্মার্টফোন হতে চলেছে। তবে এই ইভেন্টে কোন ফোন লঞ্চ হবে তা জানায়নি তাইওয়ানের কোম্পানিটি।

এই বছর প্রথম সেলে এই ফোন অংশ নিতে না পারলেও উৎসবের আগেই ভারতে চলে আসবে এই স্মার্টফোন। নতুন এই ফোনের দাম বা স্পেসিফিকেশান সম্পর্কেও কোন তথ্য জানায়নি  Asus।
Asus ZenFone Max Pro M1লঞ্চের পরে বাজারে এসেছে Realme 2 Pro, Poco F1 এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি। এই দুটি ফোনেই রয়েছে 8GB পর্যন্ত RAM।  Asus এর নতুন ফোনের ডিসপ্লের উপরে থাকতে পারে একটি নচ। এছাড়াও থাকতে পারে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল Asus ZenFone Max Pro M1। ছয় মাসের মধ্যেই 10 লক্ষ্যের বেশি ZenFone Max Pro M1 বিক্রি হয়ছে। ভারতে 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 এর দাম 10,999 টাকা।  আর 4GB  RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। ZenFone Max Pro M1 এর 6GB RAM ভেরিয়েন্টের দাম 14,999 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
  2. দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
  3. Vivo Y31T 5G স্মার্টফোনের দাম ফাঁস, 7,200mAh ব্যাটারি কত টাকায় দেখুন
  4. SIM Card New Rule: সিম কার্ডের নতুন নিয়ম চালু হল, না মানলে বন্ধ হতে পারে নম্বর
  5. Google-এর বড় অফার, 4,800 টাকার AI সাবস্ক্রিপশন এক বছর একেবারে ফ্রি
  6. iQOO Z11 ও iQOO Buds ভারতে এল, 32MP সেলফি ক্যামেরা ও 7,050mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  7. আগস্ট 27 লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 FE, বাজেটে মিলবে ফ্ল্যাগশিপ ফিচার্স?
  8. জনপ্রিয় Vivo ফোনের দাম 7,000 টাকা পর্যন্ত বাড়ল, ক্রেতাদের জন্য বড় ধাক্কা
  9. 10,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে সবচেয়ে সস্তা iPhone 17e, দাম বাড়ার আগে শেষ সুযোগ
  10. Samsung-এর ট্রিপল ক্যামেরা ও সুপার অ্যামলেড ডিসপ্লের দুর্দান্ত 5G স্মার্টফোন 20,000 টাকার কমে মিলছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.