Asus এর নতুন ফোনের ডিসপ্লের উপরে থাকতে পারে একটি নচ। এছাড়াও থাকতে পারে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
17 অক্টোবর নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হতে পারে Asus ZenFone Max Pro M2
এই বছর এপ্রিলে লঞ্চ হয়েছিল Asus ZenFone Max Pro M1। ইতিমধ্যেই সেই ফোন বাজারে সুপারহিট। শিঘ্রই এই ফোনের পরবর্তী ভার্সান ZenFone Max Pro M2 লঞ্চ করতে পারে Asus। আগামী 17 অক্টোবর নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হতে পারে Asus ZenFone Max Pro M2। কোম্পানি জানিয়েছে এটি কোম্পানির ইতিহাসে সবথেকে লম্বা স্মার্টফোন হতে চলেছে। তবে এই ইভেন্টে কোন ফোন লঞ্চ হবে তা জানায়নি তাইওয়ানের কোম্পানিটি।
এই বছর প্রথম সেলে এই ফোন অংশ নিতে না পারলেও উৎসবের আগেই ভারতে চলে আসবে এই স্মার্টফোন। নতুন এই ফোনের দাম বা স্পেসিফিকেশান সম্পর্কেও কোন তথ্য জানায়নি Asus।
Asus ZenFone Max Pro M1লঞ্চের পরে বাজারে এসেছে Realme 2 Pro, Poco F1 এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি। এই দুটি ফোনেই রয়েছে 8GB পর্যন্ত RAM। Asus এর নতুন ফোনের ডিসপ্লের উপরে থাকতে পারে একটি নচ। এছাড়াও থাকতে পারে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল Asus ZenFone Max Pro M1। ছয় মাসের মধ্যেই 10 লক্ষ্যের বেশি ZenFone Max Pro M1 বিক্রি হয়ছে। ভারতে 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 এর দাম 10,999 টাকা। আর 4GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। ZenFone Max Pro M1 এর 6GB RAM ভেরিয়েন্টের দাম 14,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo T5 Lite 5G, Vivo T5 Pro 5G Get New RAM and Storage Variants in India: Price, Specifications