মিডরেঞ্জ বাজারের দখল নিতে দুটি নতুন ফোন লঞ্চ করল Asus: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 মার্চ 2019 14:33 IST
হাইলাইট
  • Asus ZenFone Max Shot ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা
  • ZenFone Max Plus M2 ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা
  • দুটি ফোনে থাকছে Qualcomm SiP 1 চিপসেট

Asus ZenFone Max Shot (বাঁ দিকে), ZenFone Max Plus M2 (ডান দিকে)

স্মার্টফোন লাইন আপকে আরও শক্ত করতে দুটি নতুন ফোন লঞ্চ করল Asus। এই দুটি ফোন হল Asus ZenFone Max Shot আর ZenFone Max Plus M2। বৃহস্পতিবার ব্রাজিলে এই দুটি ফোন লঞ্চ হয়েছে। দুটি ফোনেই থাকছে Qualcomm এর লেটেস্ট সিস্টেম ইন প্যাকেজ (SiP) চিপসেট। দুটি ফোনে প্রায় একই ডিসপ্লে ও ডিজাইন ব্যবহার করেছে তাইওয়ানের কোম্পানিটি।

Asus ZenFone Max Shot আর ZenFone Max Plus M2 এর দাম

ব্রাজিলে Asus ZenFone Max Shot এর দাম শুরু হচ্ছে 1,349 ব্রাজিলিয়ান রিয়েল (প্রায় 25,800 টাকা) থেকে। টপ ভেরিয়েন্টে Asus ZenFone Max Shot ফোনের দাম 1,549 ব্রাজিলিয়ান রিয়েল (প্রায় 29,600 টাকা)। ZenFone Max Plus M2 এর দাম 1,299 ব্রাজিলিয়ান রিয়েল (প্রায় 24,800 টাকা)।

Advertisement

তিনটি রঙে পাওয়া যাবে Asus ZenFone Max Shot

Asus ZenFone Max Shot আর ZenFone Max Plus M2 স্পেসিফিকেশন

Asus ZenFone Max Shot আর ZenFone Max Plus M2 ফোনে থাকছে Qualcomm SiP 1 চিপসেট। এই চিপসেটে থাকছে 14 ন্যানোমিটার প্রসেসের অক্টা-কোর প্রসেসার আর Adreno 506 GPU। Asus ZenFone Max Shot আর ZenFone Max Plus M2 ফোনে থাকছে 6.26 ইঞ্চি FHD+ ডিসপ্লে। থাকছে ডুয়াল 4G সাপোর্ট আর 4,000 mAh ব্যাটারি।

Advertisement

ছবি তোলার জন্য Asus ZenFone Max Shot ফোনে রয়েছে একটি 12 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট আপ। ZenFone Max Plus M2 ফোনের পিছনে থাকছে 12 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেট আপ। দুটি ফোনেই থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। লঞ্চের সময় Asus ZenFone Max Shot আর ZenFone Max Plus M2 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চললেও শিঘ্রই এই দুটি ফোনে পৌঁছে যাবে Android 9 Pie আপডেট।

 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon SiP 1
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android Oreo
Resolution 1080x2246 pixels
 
NEWS
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon SiP 1
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android Oreo
Resolution 1080x2246 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  2. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  3. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  4. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  5. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  6. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  7. পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
  8. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  9. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  10. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.