Redmi Note 15 Pro 5G offers a 200-megapixel primary camera
Photo Credit: Redmi
বর্তমানে 30,000 টাকার নিচে এমন বেশ কিছু ফোন পাওয়া যাচ্ছে, সেগুলোর ক্যামেরার গুণমান বেশ ভাল। Samsung, Redmi, Motorola, ও Realme-এর মতো সংস্থা এই দামের মধ্যে উচ্চ রেজোলিউশনের প্রাইমারি ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফটোগ্রাফি ফিচার্স, ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির একাধিক স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। আজকের প্রতিবেদনে 30,000 টাকার মধ্যে বিক্রিত সেরা পাঁচ ক্যামেরা ফোনের তালিকা দেওয়া হল। ফোনগুলির স্পেসিফিকেশনগুলোও উল্লেখ করা থাকল, যাতে আপনি নিজের প্রয়োজন অনুসারে সঠিক ফোন বেছে নিতে পারেন। মনে রাখবেন, কয়েকটি ফোন ই-কমার্স প্ল্যাটফর্ম ও ব্র্যান্ডের নিজস্ব ওয়েবসাইটে ছাড়ে পাওয়া যাচ্ছে।
Redmi Note 15 Pro 5G-তে f/1.7 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-যুক্ত 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 20 মেগাপিক্সেলের। ফোনের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 31,999 টাকা। তবে অ্যামাজন SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। ফলে মূল্য 30,000 টাকার নিচে চলে আসবে।
রেডমির এই ফোনের সামনে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, এবং 3,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দ্বারা চালিত। ফোনে 45W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্টের সঙ্গে 6,580mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে।
Motorola Edge 70 Fusion ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও Sony LYTIA 710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের। ফোনের সামনে 6.8 ইঞ্চি কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন, সর্বোচ্চ 5,200 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, ও HDR10+ অফার করে।
বর্তমানে Motorola Edge 70 Fusion-এর 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজের দাম 30,999 টাকা। তবে Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টে 1,599 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ডিভাইসটি Snapdragon 7s Gen 4 প্রসেসরে রান করে। এতে 68W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট ও 7,000mAh ব্যাটারি পাওয়া যায়।
Samsung Galaxy M47 5G ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্লিপকার্টে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ 26,950 টাকায় পাওয়া যাচ্ছে।
ফোনে 6.7 ইঞ্চি পাঞ্চ-হোল অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, ও 1,400 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি Snapdragon 6 Gen 3 প্রসেসরে রান করে। হ্যান্ডসেটে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট করে। ফোনটি ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 2032 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে।
Realme P4 Pro 5G এখন 30,000 টাকার মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ ফোন বলা চলে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, f/1.8 অ্যাপারচার, ও Sony IMX896 সেন্সর-সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স পেয়েছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। উভয় ক্যামেরা 4K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। ফ্লিপকার্টে 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ 28,999 টাকায় পাওয়া যাচ্ছে।
রিয়েলমির এই স্মার্টফোনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 6,500 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করে। এতে Snapdragon 7 Gen 4 প্রসেসর ও Hyper Vision AI চিপসেট আছে৷ হ্যান্ডসেটে 7,000mAh সিলিকন কার্বন ব্যাটারি পাওয়া যায়, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Redmi Note 15 5G-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.7 অ্যাপারচার-যুক্ত 108 মেগাপিক্সেল ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। এতে 6.7 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 3,200 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে।
অ্যামাজনে রেডমির ফোনটির 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজযুক্ত বেস মডেলের দাম 28,999 টাকা। ডিভাইসটি রান করে Snapdragon 6 Gen 3 প্রসেসরে। এতে 5,520mAh ব্যাটারি আছে, যা 45W ফাস্ট চার্জিং এবং 18W রিভার্স চার্জিং সাপোর্ট করে। রেডমি Android 19 পর্যন্ত OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি প্যাচ প্রদান করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.