Samsung Galaxy M47 5g

Samsung Galaxy M47 5g - ख़बरें

  • Samsung Galaxy M67 মিড-রেঞ্জে S22 সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর-সহ লঞ্চ হবে
    Samsung কোম্পানির একটি নতুন ফোন SM-M676K মডেল নম্বরের সঙ্গে গিকবেঞ্চ ডেটাবেসে দেখা গিয়েছে। যদিও ফোনটির অফিসিয়াল নাম উল্লেখ নেই, কিন্তু মডেল নম্বরের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে, ডিভাইসটি Galaxy M67 নামে লঞ্চ হতে পারে। গিকবেঞ্চের লিস্টিং অনুসারে, Samsung Galaxy M67 ব্যবহার করছে Exynos 2200 প্রসেসর, যা S5E9925 কোড দেখে শনাক্ত করা হয়েছে। এটি 8 জিবি র‍্যাম ও Android 17 অপারেটিং সিস্টেমের সঙ্গে লিস্টেড আছে।
  • Amazon Prime Day 2026: স্মার্টফোনে লোভনীয় অফার, রেকর্ড ছাড়ে শুরু বছরের সবচেয়ে বড় সেল
    Amazon Prime Day 2026 আজ মধ্যরাত থেকে সব গ্রাহকদের জন্য লাইভ হয়েছে। স্মার্টফোনের মূল্যবৃদ্ধির সময়েও মোটা ডিসকাউন্টে নতুন মডেল কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন। আগামী জুলাই 6 পর্যন্ত চলবে প্রাইম সেল। বাজেট 25,000 টাকার মধ্যে থাকলে, Samsung Galaxy M47 5G সেরা অপশন। এটি 22,999 টাকায় বিক্রি হচ্ছে। Samsung Galaxy S25 Ultra বর্তমানে 84,999 টাকায় বিক্রি হচ্ছে। ছাড় প্রায় 44,000 টাকা। অ্যামাজন প্রাইম ডে 2026 সেলে OnePlus 13 বিক্রি হচ্ছে 49,999 টাকায় (12 জিবি + 256 জিবি), যা আজ পর্যন্ত ফোনটির সর্বনিম্ন দাম।
  • Samsung Galaxy M47 vs OnePlus N6: 25,000 টাকার মধ্যে কোন ফোন সেরা? দেখে নিন তুলনা
    Samsung Galaxy M47 5G ও OnePlus N6 চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে। ফোন দুটির দাম প্রায় সমান ও বিক্রিও একই দিনে শুরু হচ্ছে। Galaxy M47 5G-এর প্রারম্ভিক দাম 25,999 টাকা হলেও কুপন অফারে সীমিত সময়ের জন্য 22,999 টাকায় উপলব্ধ হবে। আবার OnePlus N6-এর দাম 22,999 টাকা থেকে শুরু হলেও, স্পেশাল অফারে 19,999 টাকায় বিক্রি হবে। এটি Samsung-এর তুলনায় 2,000 টাকা সস্তা ঠিকই, কিন্তু Galaxy M47 5G-এর বেস মডেলের চেয়ে র‍্যাম 2 জিবি কম। আপনার বাজেট 25,000 টাকা হলে ফোন দুটি সহজেই পছন্দের তালিকায় জায়গা করে নেবে। কিন্তু সেরা কে? এই প্রতিবেদনে দুই ফোনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিকের তুলনা বিশ্লেষণ করা হল, যাতে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হয়।
  • Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
    Samsung Galaxy M47 5G-এর র‍্যাম, স্টোরেজ, এবং ভ্যারিয়েন্ট অনুযায়ী দামের তালিকা প্রকাশিত হয়েছে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 25,999 টাকায় লঞ্চ হয়েছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 28,999 টাকা ও 33,999 টাকা। এটি Amazon Prime Day উপলক্ষে 2,000 টাকা স্পেশাল ডিসকাউন্ট ও 1,000 টাকা লঞ্চ কুপনের সঙ্গে বিক্রি হবে। ফলে দাম যথাক্রমে 22,999 টাকা, 25,999 টাকা, এবং 30,999 টাকায় নেমে আসবে।
  • Samsung Galaxy M47 5G বাজেটের মধ্যে লঞ্চ হল ভারতে, 6 বছরের নিশ্চিত আপডেট, সঙ্গে দুর্দান্ত ফিচার্স
    Samsung Galaxy M47 5G-এর দাম 22,999 টাকা (অফার অর্ন্তভুক্ত) থেকে শুরু হচ্ছে। এটি জুলাই 4 থেকে Amazon Prime Day সেলে বিক্রি হবে। স্মার্টফোনটি ফিচার্সের সঙ্গে দামের সামঞ্জস্য বজায় রেখেছে। ফলে মূল্যবৃদ্ধির সময়ে স্বস্তি পাবে ক্রেতারা। ফোনে 6 বছর সফটওয়্যার আপডেট, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 6,000mAh ব্যাটারি, ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
  • Samsung Galaxy M47 5G ভারতে 29 জুন লঞ্চ হচ্ছে, একবার কিনলে 6 বছর ফোন বদলের কথা ভাবতে হবে না
    Samsung Galaxy M47 5G জুন 29 ভারতে লঞ্চ হচ্ছে।ফোনে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং Corning Gorilla Glass Victus+ কভার অফার করছে। ডিভাইসের ব্যাটারি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট করবে। ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা যাবে। ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে পারবে।
বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »