Samsung Galaxy M47 5G ও OnePlus N6-এর দাম, স্পেসিফিকেশন, ও ফিচার্সের ভিত্তিতে বিস্তারিত তুলনা রইল।
Samsung Galaxy M47 5G vs OnePlus N6: Comparison
Samsung Galaxy M47 5G ও OnePlus N6 চলতি সপ্তাহে ভিন্ন দিনে ভারতে লঞ্চ হয়েছে। ফোন দুটির দাম প্রায় সমান ও বিক্রিও একই দিনে (জুলাই 4) শুরু হচ্ছে। Galaxy M47 5G-এর প্রারম্ভিক দাম 25,999 টাকা হলেও কুপন অফারে সীমিত সময়ের জন্য 22,999 টাকায় কেনা যাবে। OnePlus N6-এর দাম 22,999 টাকা থেকে শুরু হলেও, স্পেশাল অফারে 19,999 টাকায় উপলব্ধ হবে। এটি Samsung-এর তুলনায় 2,000 টাকা সস্তা ঠিকই, কিন্তু Galaxy M47 5G-এর বেস মডেলের চেয়ে র্যাম 2 জিবি কম। আপনার বাজেট যদি 25,000 টাকা হয়, তাহলে ফোন দুটি সহজেই পছন্দের তালিকায় জায়গা করে নেবে। কিন্তু সেরা কে? এই প্রতিবেদনে দুই ফোনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিকের তুলনা বিশ্লেষণ করা হল, যাতে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হয়।
Samsung Galaxy M47 5G-তে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), এবং 1,400 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন দেওয়া হয়েছে৷
অন্য দিকে, OnePlus N6 একটি 6.8 ইঞ্চির এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন অফার করে। যদি আপনি ভিডিও দেখে সময় কাটান, গেম খেলতে ভালবাসেন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাহলে Galaxy M47 5G-এর ডিসপ্লে বেশি উপযুক্ত মনে হবে।
Samsung Galaxy M47 5G মডেলে Snapdragon 6 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 4 ন্যানোমিটারের এই মিড-রেঞ্জ চিপসেট LPDDR5x র্যাম এবং UFS 3.1 ফ্ল্যাশ মেমোরির সঙ্গে যুক্ত। এটি দৈনন্দিন ব্যবহার থেকে মাল্টিটাস্কিং পর্যন্ত ভাল অভিজ্ঞতা দেবে। OnePlus N6 চলে MediaTek Dimensity 6360 Apex প্রসেসরে। নাম নতুন মনে হলেও, এটি আসলে Dimensity 6300 চিপের রিব্র্যান্ডেড সংস্করণ। অর্থাৎ, দুটি একই পারফরম্যান্স ও কনফিগারেশন অফার করে।
কাগজে-কলমে গতি ও কর্মদক্ষতার দিক থেকে Galaxy M47 5G কিছুটা এগিয়ে আছে। কারণ এতে আরও উন্নত এবং নতুন প্রজন্মের 4nm চিপসেট রয়েছে। আবার বেস মডেলে র্যামের পরিমাণ 6 জিবি। তুলনাস্বরূপ, OnePlus N6 রান করে 6nm প্রসেসরে ও র্যাম 4 জিবি থেকে শুরু হয়।
যদি এমন একটি ফিচার থাকে যা OnePlus N6-কে প্রতিদ্বন্দ্বীদের থেকে আলাদা করে, তাহলে নিঃসন্দেহে সেটি 8,000mAh ব্যাটারি। সংস্থার দাবি, এটি একবার চার্জে 3 দিন ব্যবহার করা সম্ভব। এটি বাইপাস চার্জিং, 45W SuperVOOC চার্জিং, এবং 5W রিভার্স চার্জিং সমর্থন করে।
ওয়ানপ্লাস সিলিকন কার্বন প্রযুক্তি ব্যবহার করার ফলে বড় ব্যাটারি থাকলেও ফোন বেশি মোটা হয়নি। Galaxy M47 5G-তে থাকা 6,000mAh ব্যাটারিও ছোট নয়। এটি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে। ব্যাটারির ক্ষমতার দিক থেকে OnePlus নিঃসন্দেহে অনেকটা এগিয়ে।
স্যামসাং গ্যালাক্সি এম47 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এটি f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ওয়ানপ্লাসের এন6 স্মার্টফোনের পিছনে একটাই ক্যামেরা আছে, যা হল f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল সেন্সর। এতে OIS ফিচার বা 4K ভিডিও রেকর্ড করার সুবিধা নেই। সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের। ফলে বোঝাই যাচ্ছে ফটোগ্রাফি ক্ষমতার দিক থেকে স্যামসাং বিজয়ী।
Samsung Galaxy M47 5G ফোনে OneUI 8.5 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে, যা Android 16-এর উপর ভিত্তি করে তৈরি।ডিভাইসটি ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর (2031 সাল পর্যন্ত) (2031 সাল পর্যন্ত) সিকিউরিটি আপডেট পাবে। Samsung ছাড়া এমন সফটওয়্যার সাপোর্ট মিড-রেঞ্জে কোনও ব্র্যান্ড দিচ্ছে না।
অন্য দিকে, OnePlus N6 রান করে Android 16 ভিত্তিক Oxygen OS 16 কাস্টম সফটওয়্যারে। স্মার্টফোনটি দু'টি অপারেটিং সিস্টেম আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট পাবে। অর্থাৎ, এখানেও Samsung-এর অ্যাডভ্যান্টেজ।
Samsung Galaxy M47 5G তিনটি ভ্যারিয়েন্টে ভারতে পাওয়া যাবে। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম 25,999 টাকা। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ যথাক্রমে 28,999 টাকা ও 33,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে Amazon Prime Day উপলক্ষে প্রতিটি মডেলে মোট 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে৷ ফলে দাম যথাক্রমে 22,999 টাকায় নেমে আসবে।
অন্য দিকে, OnePlus N6 ভারতে 22,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা। তবে অতিরিক্ত 2,000 টাকা ব্যাঙ্ক ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হিসেবে মিলবে। আবার প্রাইম ডে এক্সক্লুসিভ অফারে আরও 1,000 টাকা ছাড় থাকছে। ফলে দুই স্টোরেজ অপশন যথাক্রমে 19,999 টাকা ও 21,999 টাকায় কেনা যাবে।
আমি উপসংহারে আসার আগে আপনি নিশ্চয় কিছুটা ধারণা করতে পেরেছেন। ফোন দুটির শক্তির জায়গা একেবারে আলাদা। Samsung Galaxy M47 5G-কে একেবারে অলরাউন্ডার প্যাকেজ বলা যায়। এতে OIS ক্যামেরা, উচ্চমানের ডিসপ্লে, ও দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টের প্রতিশ্রুতি আছে।
OnePlus N6-এর সবচেয়ে বড় আকর্ষণ 8,000mAh ব্যাটারি, যা এই বাজেটে বিরল বলা চলে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত আপনার উপর নির্ভর করছে। আপনি কি সবদিক থেকে ভারসাম্যপূর্ণ ফোন কিনতে চান, নাকি এমন একটি ফোন খুঁজছেন যা বারবার চার্জে বসানোর ঝামেলা থেকে মুক্তি দেবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Xiaomi 18 Pro, 18 Pro Max Global Variants Reportedly Spotted on Geekbench AI, Key Details Revealed
Amazon Great Indian Festival 2026: Best 2-Ton AC Deals
Oppo Find X10 Pro Max Price in India Revealed via Early Listing as Tipster Hints at Launch Date: Specifications, Features
OnePlus Ace 7 Series Spotted on Geekbench With Snapdragon 8 Elite Gen 5, Android 17