20,000 টাকার কমেই পাঁচটি দুর্দান্ত 5G ফোন, কোন মডেলে কী ফিচার্স দেখুন

Samsung Galaxy F70 5G থেকে Moto G Max, ভারতে 20,000 টাকার নিচে সেরা 5G ফোনের লিস্ট।

20,000 টাকার কমেই পাঁচটি দুর্দান্ত 5G ফোন, কোন মডেলে কী ফিচার্স দেখুন

Photo Credit: Samsung

List of best phones under Rs. 20,000 in India

হাইলাইট
  • 20,000 টাকার নিচে Samsung Galaxy F70 5G দুর্দান্ত অপশন
  • Moto G Max বাজেটের মধ্যে অলরাউন্ড ফিচার অফার করছে
  • 20,000 টাকার মধ্যে ফোন চাইলে Vivo T5 Lite 5G ভাল বিকল্প হতে পারে
বিজ্ঞাপন

বাজেট বেশি নয়? 20,000 টাকার মধ্যে নতুন 5G ফোন কিনতে চাইছেন? মেমরি চিপের ঘাটতির কারণে এখন বাজেট ফোনের বাজারে ডামাডোল পরিস্থিতি। আগের মতো কম দামে ফোন বিক্রি করা সংস্থাগুলির পক্ষে খুব কঠিন হয়ে পড়ছে। ফলে বাজেট ফোনের সংখ্যা কমে গিয়েছে। কিন্তু তাও এখনও 20,000 রেঞ্জে Samsung, Vivo, Oppo, Motorola, ও Realme-র মতো ব্র্যান্ডের ভাল 5G হ্যান্ডসেট পেয়ে যাবেন। AMOLED ডিসপ্লে, 7,000mAh পর্যন্ত ব্যাটারি, 144Hz রিফ্রেশ রেট, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মতো ফিচার্স মিলবে। আজকের প্রতিবেদনে নভেম্ববরে কেনার উপযুক্ত সেরা পাঁচটি 5G স্মার্টফোনের তালিকা থাকল।

ভারতে 20,000 টাকার নিচে পাঁচটি সেরা 5G ফোন

Samsung Galaxy F70 5G

Samsung Galaxy F70 5G ভারতে এসেছে অক্টোবরে। 20,000 টাকার নিচে এই ফোনে স্লিম ডিজাইন, উন্নত ডিসপ্লে, মাল্টি ক্যামেরা সিস্টেম, ও একাধিক আকর্ষণীয় ফিচার্স আছে। এতে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজোলিউশন এবং 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিন শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত। ফোনটির দাম 16,999 টাকা (4 জিবি র‍্যাম+ 128 জিবি স্টোরেজ) থেকে শুরু হচ্ছে।

স্যামসাংয়ের এই ফোনের পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। ডিভাইসটি Exynos 1330 প্রসেসর দ্বারা চালিত। হ্যান্ডসেটে 5,000mAh ব্যাটারি আছে। যার সঙ্গে 25W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট থাকছে। এটি ছয়টি মেজর Android OS আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে।

Oppo K14x 5G

20,000 টাকার মধ্যে ফোন চাইলে Oppo K14x 5G ভাল অপশন হতে পারে। ফোনটির দাম 18,999 টাকা (4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ) থেকে শুরু হচ্ছে। এতে 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,125 নিট পিক ব্রাইটনেস, ও 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ডিভাইসটি MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত।

ফোনটি f/1.8 অ্যাপারচার এবং অটোফোকাস-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে এসেছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা (f/2.2) আছে। ডিভাইসে 6,500mAh ব্যাটারি আছে, যা 45W ফাস্ট চার্জিং সমর্থন করে। এতে IP64 রেটিং, রিভার্স চার্জিং, ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যায়।

Moto G Max

20,000 টাকার কম বাজেটে Moto G Max একটি দুর্দান্ত অলরাউন্ডার ফোন। এটি Sony LYT600 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা অফার করে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এই হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি আছে, যা 30W টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে।ফোনের 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ অপশনের মূল্য 19,499 টাকা।

মোটোরোলার এই ফোনের সামনে 6.72 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,400 পিক্সেল), ও 1,050 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটি Snapdragon 6s Gen 4 প্রসেসর ব্যবহার করে। এতে Dolby Atmos অডিও, MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি আছে।

Vivo T5 Lite 5G

Vivo T5 Lite 5G এখন 17,499 টাকার শুরুর দামে সেল হচ্ছে, যা 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ অফার করে। 128 জিবি মডেলের দাম 19,999 টাকা।। এই ফোনে 50 মেগাপিক্সেল (f/1.8 অ্যাপারচার) Sony IMX852 প্রাইমারি ক্যামেরা ও 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

ভিভোর এই ফোনে 6,500mAh ব্লুভোল্ট ব্যাটারি ও 44W ফ্ল্যাশচার্জ সাপোর্ট আছে। ফোনটি চলে MediaTek Dimensity 6300 প্রসেসরে। হ্যান্ডসেটে 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন, ও 1,200 নিট পিক ব্রাইটনেস অফার করে।

Realme P4 Lite 5G

Realme P4 Lite 5G সস্তায় একঝাঁক ফিচার্স অফার করে। ফোনে 6.78 ইঞ্চি এলসিডি HD+ স্ক্রিন আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 900 নিট ব্রাইটনেস (HBM) অফার করে। হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি ও 5,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।

রিয়েলমির এই ফোন এখন 15,999 টাকার শুরুর দামে সেল হচ্ছে, যা 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ অফার করে। 128 জিবি মডেলের দাম 17,499 টাকা। ফোনটি Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসটি 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Rear design change feels like an upgrade
  • Long battery life
  • 45W fast charging
  • Display smoothness
  • Bad
  • Few hardware downgrades
  • Same chipset as last year
  • Expensive than predecessor, while having a few upgrades
Display 6.75-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 5-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 4GB, 6GB
Storage 64GB, 128GB
Battery Capacity 6500mAh
OS Android 15
Resolution 720x1570 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Impressive rear camera performance
  • Simple, intuitive, and vanilla Android
  • Minimal thermal issues with casual usage
  • The satin-finish, textured back panel looks premium
  • Bad
  • Same old Motorola design
  • Slow fingerprint scanner response
  • Underwhelming performance
  • Undersaturated ultrawide and selfie images
Display 6.72-inch
Processor Qualcomm Snapdragon 6s Gen 4
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 4GB, 6GB
Storage 128GB
OS Android 16
Resolution 1800x2400 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. SAP Layoff: খরচ কমিয়ে AI-তে জোর, 10,000 চাকরি ছাঁটাই করছে এই সংস্থা
  2. বিদেশে গিয়ে সিমের খোঁজে ছোটাছুটির দিন শেষ, WhatsApp থেকে কেনা যাবে আন্তর্জাতিক eSIM
  3. সস্তায় 9,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে OnePlus-এর নতুন Nord ফোন
  4. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  5. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  6. Cluade Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  7. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
  8. Vivo X500 সিরিজের তিনটি ফোন এল ভারতে, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্স রয়েছে
  9. WhatsApp-এ আগাম মেসেজ পাঠানোর সুবিধা চালু হল, বার্থডে উইশ করতে আর রাত জাগতে হবে না
  10. OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »