ভারতে Vivo X500 সিরিজের দাম, লঞ্চের তারিখ, ও ফিচার্স জেনে নিন

ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের আগে সমস্ত স্পেসিফিকেশন, ফিচার্স, ও সম্ভাব্য দাম জেনে নিন।

ভারতে Vivo X500 সিরিজের দাম, লঞ্চের তারিখ, ও ফিচার্স জেনে নিন

Photo Credit: Vivo

Vivo X500 Series is confirmed to feature a triple rear camera unit

হাইলাইট
  • Vivo X500 সিরিজ ভারতে লঞ্চ হবে নভেম্বর 26
  • Vivo X500 Pro ও X500 Pro Max চলবে Dimensity 9600 Pro প্রসেসরে
  • Vivo X500 লঞ্চ হতে পারে 1,19,999 টাকায়
বিজ্ঞাপন

বর্তমানে টেক দুনিয়ায় আলোচনার কেন্দ্রে Vivo X500 সিরিজ। এই সিরিজের ফোন নভেম্বরে ভারতে আসছে। ভিভো ইতিমধ্যেই এ দেশের মার্কেটের জন্য তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। জানা গিয়েছে, Vivo X500, X500 Pro, ও X500 Pro Max ভারতে উপলব্ধ হবে। ফোনগুলি আগেই চীন ও গ্লোবালি রিলিজ হয়েছে। ভিভোর ভারতীয় শাখা X500 সিরিজের একাধিক তথ্য প্রকাশ করেছে। এবারেও বড় আকর্ষণ হতে চলেছে ক্যামেরা। Vivo X500 Pro ও Vivo X500 Pro Max পাওয়ারফুল MediaTek Dimensity 9600 Pro প্রসেসরে রান করবে। আজকের প্রতিবেদনে আসন্ন Vivo X500 সিরিজের লঞ্চ ডেট, স্পেসিফিকেশন, ফিচার্স, ও দাম সম্পর্কিত তথ্য রইল।

ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ

Vivo X500 সিরিজ ভারতে লঞ্চ হবে আগামী নভেম্বর 26। এটি অ্যামাজন, এবং ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি হবে। ফোনগুলি অফলাইনেও উপলব্ধ হবে।

Vivo X500 সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো জানিয়েছে, X500 Pro ও X500 Pro Max-এর পিছনে Zeiss-টিউনড ট্রিপল ক্যামেরা সিস্টেম থাকবে। দুই ফোনেই 50 মেগাপিক্সেল Zeiss ট্রুডাইনামিক মেইন ক্যামেরা ব্যবহার করা হবে। এতে 1/1.28 ইঞ্চি সেন্সর, 24 মিমি সমতুল্য ফোকাল লেংথ, ও CIPA 7.0 প্রোফেশনাল স্ট্যাবিলাইজেশন থাকবে।

উভয় ফোনে 50 মেগাপিক্সেল Zeiss আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এতে f/2.0 অ্যাপারচার, 1/2.75 ইঞ্চি সেন্সর, ও অটোফোকাস সাপোর্ট মিলবে। দুই স্মার্টফোনের ক্যামেরার পার্থক্য টেলিফটো লেন্সে।ভিভো এক্স500 প্রো একটি 64 মেগাপিক্সেলের Zeiss APO টেলিফটো ক্যামেরা দিয়ে সজ্জিত।

অন্য দিকে, ভিভো এক্স500 প্রো ম্যাক্স আরও উন্নত 200 মেগাপিক্সেলের Zeiss APO টেলিফটো ক্যামেরার সাথে এসেছে। এটি 1/1.4 ইঞ্চি সেন্সর, অটোফোকাস ট্র্যাকিং স্ন্যাপশট, 1G + 5P লেন্স ও f/2.67 অ্যাপারচার অফার করে। দুই ফোনেই 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

Vivo X500 Pro ও Vivo X500 Pro Max-এর ভারতীয় ভ্যারিয়েন্ট যথাক্রমে 6,510mAh ব্যাটারি ও 7,800mAh ব্যাটারি রয়েছে। দুই ফোনেই 90W ফ্ল্যাশচার্জ ও 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে। প্রো মডেলে 6.36 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন হল 1.5K ও রিফ্রেশ রেট 144 হার্টজ। প্রো ম্যাক্স আরও বড় 6.85 ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন দিয়ে সজ্জিত, যা 2K রেজোলিউশন সাপোর্ট করে।

অন্য দিকে, Vivo X500 চীনা মডেলের সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন ও HDR10+ সাপোর্ট করে। ফোনে MediaTek Dimensity 9600M প্রসেসর মিলবে।

Vivo X500 সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল। তিনটি ফোনেই নতুন Android 17 ভিত্তিক OriginOS 7 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড থাকছে।

ভারতে Vivo X500 সিরিজের দাম (সম্ভাব্য)

ফাঁস হওয়া তথ্য অনুসারে, Vivo X500 লঞ্চ হতে পারে 1,19,999 টাকায় (12 জিবি + 256 জিবি)। Vivo X500 Pro মডেলের একই মেমরি কনফিগারেশন কিনতে খরচ হতে পারে 1,49,999 টাকা। সিরিজের টপ মডেল Vivo X500 Pro Max দুটি ভার্সনে আসতে পারে। 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজে এবং 12 জিবি র‍্যাম 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 1,59,999 ও 1,79,999 টাকা হওয়ার সম্ভাবনা।

উল্লেখ্য, ফোনগুলির সঙ্গে Vivo Zeiss টেলিফটো এক্সটেন্ডার Gen 2 (200 মিমি) এবং Vivo Zeiss টেলিফটো এক্সটেন্ডার Gen 2 Ultra (400 মিমি) ভারতে আসবে। Vivo X500 Pro Max আলাদা ফটোগ্রাফি কিটের সঙ্গে কেনা যাবে বলে জানা গিয়েছে, যার মধ্যে কেস, মাউন্ট, ও টেলিফটো এক্সটেন্ডার থাকবে বলে মনে করা হচ্ছে। সূত্রের দাবি, প্যাকেজটির দাম 2,29,999 টাকা রাখতে পারে কোম্পানি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »