Poco X8 5G থেকে Motorola Edge 70 Fusion, 30,000 টাকার কমে সেরা পাঁচটি ফোনের তালিকা।
Photo Credit: Poco
Poco X8 5G Features a massive 9,000mAh battery
এখন ভাল ডিসপ্লে, সুন্দর ক্যামেরা বা পাওয়ারফুল প্রসেসর চালিত ফোন পেতে গেলে 30,000 টাকার কাছাকাছি খরচ করতেই হবে। মেমরি চিপের ঘাটতি বিশ্বজুড়ে স্মার্টফোন-সহ বিভিন্ন ধরনের কনজিউমার ইলেকট্রনিক্স প্রোডাক্টের দাম বাড়িয়েছে। ফলে ভাল ফিচার ও পারফরম্যান্স পাওয়ার জন্য আগের তুলনায় খরচও বেশি করতে হচ্ছে। 30,000 টাকার কম বাজেটে Samsung, Poco, Motorola Realme, ও OnePlus-এর মতো ব্র্যান্ডের দুর্দান্ত ফোন রয়েছে। গেমিং, ফটোগ্রাফি, নাকি ব্যাটারি ব্যাকআপ, আপনার প্রয়োজন যাই হোক না কেন, এই প্রতিবেদনে 30 হাজার টাকার কমে পাঁচটি সেরা অলরাউন্ডার স্মার্টফোনের লিস্ট রইল।
Poco X8 5G-এর 6 জিবি র্যাম ও 8 জিবি র্যামের দাম যথাক্রমে 25,499 টাকা এবং 28,499 টাকা। দুই মডেলেই 128 জিবি স্টোরেজ আছে। ফোনটির বড় হাইলাইট হল 9,000mAh সিলিকন কার্বন ব্যাটারি, যার সঙ্গে 67W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট আছে। ফোনে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করে।
স্ক্রিনটি TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। পোকোর নতুন ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.8 অ্যাপারচার-যুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটি Snapdragon 6 Gen 5 প্রসেসর দ্বারা পরিচালিত।
30,000 টাকা বাজেট থাকলে Samsung Galaxy M47 5G কেনার কথা ভাবতে পারেন। ফ্লিপকার্ট ও অ্যামাজনে ফোনটির 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ যথাক্রমে 25,878 ও 26,999 টাকায় লিস্টেড আছে। ডিভাইসটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এটি (OIS) সাপোর্টযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
হ্যান্ডসেটে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, ও 1,400 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি Snapdragon 6 Gen 3 প্রসেসরে রান করে। ফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্যামসাং ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 2032 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট প্রদান করবে।
Realme P4 Power 5G হল দেশের প্রথম 10,001mAh ব্যাটারিযুক্ত ফোন। এটি 80W ওয়্যার্ড চার্জিং, 27W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট করে। ফোনের দাম 29,999 টাকা থেকে শুরু। বেস মডেলে 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। এই হ্যান্ডসেটে 6.78 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ও 6,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
রিয়েলমির এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটি MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর ব্যবহার করে। 10,000mAh ব্যাটারি চাইলে রিয়েলমির এই স্মার্টফোন দুর্দান্ত বিকল্প।
30,000 টাকার কমে OnePlus Nord CE6 Lite ভাল পারফরম্যান্স অফার করে। এই স্মার্টফোনে ব্যবহৃত Dimensity 7400 Apex চিপসেটে AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 মিলিয়নের বেশি স্কোর করেছে। ফোনটি 144 FPS গেমিং সাপোর্ট করে। এতে 7,000mAh ব্যাটারি আছে, যার সাথে 45W ওয়্যার্ড ও 10W রিভার্স চার্জিং সাপোর্ট মিলবে। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 26,999 টাকা ও 27,499 টাকা।
হ্যান্ডসেটটি 6.72 ইঞ্চির LCD ডিসপ্লে নিয়ে এসেছে, যা FHD+ রেজোলিউশন, 1,800 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। ওয়ানপ্লাসের এই ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার ও EIS-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মনোক্রম সেন্সর বর্তমান। ব্যাক ক্যামেরা 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম। সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
30,000 টাকার নিচে Motorola Edge 70 Fusion মডেলটিও দারুণ অপশন। ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার ও OIS-সহ 50 মেগাপিক্সেল (Sony LYTIA 710 সেন্সর) প্রাইমারি ক্যামেরা, ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন, সর্বোচ্চ 5,200 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, ও HDR10+ অফার করে।
অ্যামাজনে Motorola Edge 70 Fusion-এর 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ 29,620 টাকায় লিস্টেড আছে। ডিভাইসটি Snapdragon 7s Gen 4 প্রসেসরে রান করে। এতে 7,000mAh সিলিকন কার্বন ব্যাটারি পাওয়া যায়, যা 68W ওয়্যার্ড চার্জিং সমর্থন করে। মোটোরোলা Android 19 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড সরবরাহ করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,862
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,899
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999