Poco X7 5G থেকে Realme P3 5G, ভারতে 20,000 টাকার নিচে BGMI-সহ ভিডিও গেম খেলার উপযুক্ত পাঁচ গেমিং ফোন।
Photo Credit: Realme
Realme P3 5G is a solid phone for gaming under Rs. 20,000
Battlegrounds Mobile India বা BGMI ভারতের অন্যতম জনপ্রিয় অনলাইন ব্যাটেল রয়্যাল গেম বললে অত্যুক্তি করা হবে না। বিনামূল্যে ডাউনলোড, বন্ধুদের সঙ্গে দলগতভাবে খেলার সুযোগ, ও গেমের মধ্যে ভয়েস চ্যাটের সুবিধা-সহ নানা কারণে মাল্টিপ্লেয়ার গেমটি কম বয়সীদের মধ্যে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। এটি কম দামের স্মার্টফোনেও চলে ঠিকই। কিন্তু একটু শক্তিশালী প্রসেসর, ভাল রিফ্রেশ রেটের ডিসপ্লে, পর্যাপ্ত স্টোরেজ, এবং বড় ব্যাটারি না থাকলে BGMI খেলার আসল মজা আসে না। তাই আজকের প্রতিবেদনে 20,000 টাকার কমে পাওয়া যায় ও BGMI-সহ ভিডিও গেম খেলার উপযুক্ত, এমন পাঁচ স্মার্টফোনের লিস্ট তুলে ধরা হল।
ভালভাবে BGMI খেলতে প্রয়োজন সমস্ত হার্ডওয়্যার মজুত আছে Poco X7 5G মডেলে। এটি 20,000 টাকা বাজেটের মধ্যে একেবারে সলিড অপশন। পারফরম্যান্স নিয়ে বললে, এটি MediaTek Dimensity 7300 Ultra প্রসেসরে রান করে। হ্যান্ডসেটে 5,500mAh ব্যাটারি আছে। যার সঙ্গে 45W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট থাকছে।ফোনের 128 এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 17,999 টাকা ও 19,999 টাকা। দুটোতেই 8 জিবি র্যাম আছে।
Poco X7 5G-তে 6.67 ইঞ্চির 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 3,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। সামনে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
BGMI খেলার জন্য কম দামের মধ্যে আরও একটি ভাল স্মার্টফোন হল Realme P3 5G। এটি Snapdragon 6 Gen 4 প্রসেসর ব্যবহার করে। এতে 90FPS-এ BGMI খেলার সুবিধা আছে। ফোন ঠান্ডা রাখতে ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। ফোনে 45W চার্জিং-সহ 6,000mAh ব্যাটারি রয়েছে। ডিভাইসটির 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের দাম 16,999 টাকা।
রিয়েলমির এই ফোনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, FHD+ রেজোলিউশন, ও 2,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনের পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের।
20,000 টাকার মধ্যে Oppo K14x 5G-ও ভাল বিকল্প। ফোনটির দাম 18,999 টাকা (4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ) থেকে শুরু। ডিভাইসটি রান করে MediaTek Dimensity 6300 প্রসেসরে। এতে 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 1,125 নিট পিক ব্রাইটনেস অফার করে।
ফোনে থাকা 6,500mAh ব্যাটারি আছে 45W ফাস্ট চার্জিং সমর্থন করে। ফোনটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে এসেছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা আছে। AI LinkBoost 3.0 ফিচার ভিড়ে ঠাসা জায়গা এবং দুর্বল সিগন্যালের স্থানেও নেটওয়ার্ক অপ্টিমাইজ করে। ফলে স্মুথ গেমিংয়ের অভিজ্ঞতা পাওয়া যায়।
Moto G Max-এর 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ অপশনের মূল্য 19,499 টাকা। ফোনে Snapdragon 6s Gen 4 প্রসেসর, পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি, এবং 30W টার্বোপাওয়ার চার্জিং আছে। ফলে পারফরম্যান্সের দিক থেকে সমস্যা হবে না। ফোনের সামনে 6.72 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, ও 1,050 নিট পিক ব্রাইটনেস অফার করে।
মোটো জি ম্যাক্সের ব্যাক প্যানেলে Sony LYT600 সেন্সরের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এই হ্যান্ডসেটে Dolby Atmos অডিও ও MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি রয়েছে।
ভালভাবে BGMI খেলার উপযুক্ত আরও এক ফোন হল Vivo T5 Lite 5G। দাম 17,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেল 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। ফোনটি 6,500mAh ব্যাটারি, 44W ওয়্যার্ড চার্জিং, এবং MediaTek Dimensity 6300 চিপসেটের সঙ্গে এসেছে।
ফোনে থাকা 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা ও একটি 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আছে। সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,899
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999