Samsung Galaxy M47 5G ভারতে 25,999 টাকায় লঞ্চ হলেও, বিশেষ অফারে দাম 22,999 টাকায় নেমে আসবে।
Photo Credit: Samsung
Samsung Galaxy M47 5G features a triple rear camera setup
Samsung Galaxy M47 5G গত পরশুদিন (জুন 29) ভারতে লঞ্চ হয়েছিল। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি নতুন ফোনটির ডিসপ্লে, ব্যাটারি, প্রসেসর, ও ক্যামেরা থেকে শুরু করে সমস্ত তথ্য প্রকাশ করলেও, সম্পূর্ণ দাম প্রকাশ করেনি। কুপন ডিসকাউন্ট ধরে 22,999 টাকার স্টার্টিং প্রাইসের কথা শুধুমাত্র জানানো হয়েছিল। তবে এখন Samsung Galaxy M47 5G-এর র্যাম, স্টোরেজ, এবং ভ্যারিয়েন্ট অনুযায়ী দামের তালিকা প্রকাশিত হয়েছে। চলতি সপ্তাহ থেকেই সেল শুরু হচ্ছে। Samsung ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 2031 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট সরবরাহ করবে। মিড-রেঞ্জে এমন সফটওয়্যার সাপোর্ট কোনও ফোনে পাবেন না।
Samsung Galaxy M47 5G তিনটি ভ্যারিয়েন্টে ভারতে পাওয়া যাবে। বেস 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ 25,999 টাকায় লঞ্চ হয়েছে। অন্য দিকে, 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 28,999 টাকা ও 33,999 টাকা। এটি Amazon Prime Day উপলক্ষে 2,000 টাকা স্পেশাল ডিসকাউন্ট ও 1,000 টাকা লঞ্চ কুপনের সঙ্গে বিক্রি হবে।
বিশেষ অফার অর্ন্তভুক্ত করে Samsung Galaxy M47 5G যথাক্রমে 22,999 টাকা, 25,999 টাকা, এবং 30,999 টাকায় কেনা যাবে। ফোনটি রগ রেড ও ব্লেজ ব্লু রঙের বিকল্পে উপলব্ধ। জুলাই 4 থেকে Amazon Prime Day সেলে বিক্রি শুরু হবে। নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে ছয় মাসের নো-কস্ট EMI অফার পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এম47 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এটি f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
Samsung Galaxy M47 5G একটি 6.7 ইঞ্চি পাঞ্চ-হোল অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), এবং 1,400 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন দেওয়া হয়েছে।
স্যামসাং-এর নতুন স্মার্টফোন Snapdragon 6 Gen 3 প্রসেসরে রান করে। 4 ন্যানোমিটারের এই মিড-রেঞ্জ চিপসেট LPDDR5x র্যাম ও UFS 3.1 ফ্ল্যাশ মেমোরির সঙ্গে যুক্ত। SD কার্ডের সাহায্যে স্টোরেড 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ফোনে OneUI 8.5 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে, যা Android 16-এর উপর ভিত্তি করে তৈরি।
এই হ্যান্ডসেটে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট করে। ফোনে IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং, NFC, স্টেরিও স্পিকার, ও 4K ভিডিও রেকর্ডিং ফিচার আছে। এছাড়াও, এআই ভয়েস ট্রান্সক্রিপশন, অবজেক্ট ইরেজার, ও এডিট সাজেশনের মতো বিভিন্ন AI টুলস পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset