OnePlus N6 ভারতে 22,999 টাকায় লঞ্চ হলেও, স্পেশাল অফারে 19,999 টাকায় কেনার সুযোগ মিলবে।
Photo Credit: OnePlus
OnePlus N6 features a massive 8,000mAh battery
OnePlus N6 অবশেষে আজ (জুন 30) ভারতে লঞ্চ হয়েছে। ওয়ানপ্লাস তাদের নতুন স্মার্টফোন 20,000 টাকার কমে কেনার সুযোগ দিচ্ছে। ফোনটি পাওয়ারফুল 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে, যা একবার চার্জে 3 দিন চলার দাবি করা হচ্ছে। এটি Dimensity 6360 Apex প্রসেসর ব্যবহার করেছে। OnePlus Nord N6 মডেলে ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 12 জিবি ডাইনামিক র্যাম (6 জিবি + 6 জিবি), 60 FPS ভিডিও রেকর্ডিং, ও 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা আছে। ওয়ানপ্লাসের নতুন ফোনে 400 শতাংশ Ultra ভলিউম মোড, MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, এবং IP65 রেটিংয়ের মতো ফিচার পাওয়া যাবে।
OnePlus N6 ভারতে 22,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা। তবে SBI ও Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে অতিরিক্ত 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। আবার প্রাইম ডে এক্সক্লুসিভ অফারে আরও 1,000 টাকা ছাড় থাকছে। ফলে দুই স্টোরেজ অপশন যথাক্রমে 19,999 টাকা ও 21,999 টাকায় কেনা যাবে।
OnePlus N6 নির্বাচিত ক্রেডিট কার্ডে 6 মাস পর্যন্ত নো-কস্ট EMI অফারে কেনা যাবে। জুলাই 4 থেকে Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হবে। ডিসকাউন্ট অফার জুলাই 6 পর্যন্ত বৈধ থাকবে। ফোনটি মিডনাইট গ্রীন ও ফ্রেশ মিন্ট কালার অপশনে উপলব্ধ।
ওয়ানপ্লাস এন6 ফোনের ব্যাটারি নিয়ে বড় দাবি করছে কোম্পানি। এটি ফুল চার্জে 24.8 ঘন্টা ভিডিও প্লেব্যাক, 26.22 ঘন্টা নেভিগেশন, 163.37 ঘন্টা মিউজিক প্লেয়িং, ও 60.1 ঘন্টা কলিং টাইম অফার করবে বলে জানানো হয়েছে ব্যাটারিটি 45W SuperVOOC চার্জিং, বাইপাস চার্জিং, ও 5W রিভার্স চার্জিং অফার করবে।
OnePlus N6 একটি 6.8 ইঞ্চির LCD ডিসপ্লের সাথে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, HD+ রেজোলিউশন, এবং 240 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ফোনে ডাইমেনসিটি 6360 অ্যাপেক্স চিপসেট ব্যবহার হয়েছে। এতে IP65 রেটিং থাকার ফলে হালকা জলের ছিটে সহ্য করতে পারবে।
ওয়ানপ্লাসের নতুন ফোনের পিছনে একটাই ক্যামেরা আছে, যা f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ডিভাইসে ডুয়াল-ভিউ ভিডিয়ো রেকর্ডিং করা যাবে। অর্থাৎ, সামনের এবং পিছনের ক্যামেরা একই সাথে ব্যবহার করে ভিডিও শুট করতে পারবেন।
এছাড়াও, ক্যামেরায় সিনেমাটিক ভিডিও এবং 10x ডিজিটাল জুম সাপোর্ট আছে। কোম্পানি AI পোট্রেট গ্লো, AI পারফেক্ট শট, AI ইরেজার, AI আনব্লার, AI রিফ্রেম, AI রিফ্লেকশন ইরেজার, ও AI ডিটেল বুস্টের মতো ফিচার্স অফার করছে। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক Oxygen OS প্রি-ইনস্টলড আছে। এটি দু'টি অপারেটিং সিস্টেম আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset