Samsung Galaxy M47 5G ভারতে লঞ্চ হওয়ার দুই সপ্তাহের মধ্যেই 8,000 টাকা পর্যন্ত দাম বেড়ে গিয়েছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy M47 5G now costs up to Rs. 8,000 more in India
Samsung Galaxy M47 5G ভারতে লঞ্চ হওয়ার দুই সপ্তাহের মধ্যেই 8,000 টাকা পর্যন্ত দাম বেড়ে গেল। বর্তমানে র্যাম, ফ্ল্যাশ মেমোরি, এবং বিভিন্ন যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে মোবাইল ফোনের লাগামছাড়া দাম আমজনতার নাভিশ্বাস তুলে দিচ্ছে। Samsung Galaxy M47 5G এ দেশে 25,999 টাকায় লঞ্চ হলেও স্পেশাল অফারে মাত্র 22,999 টাকায় বিক্রি হচ্ছিল। এমন দামে Snapdragon 6 Gen 3 প্রসেসর, 120Hz অ্যামোলেড ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল OIS ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 6 বছর সফটওয়্যার সাপোর্ট বিরাট চমক বললে ভুল হত না। যারা পুরনো দামে স্মার্টফোন কিনতে পারেননি, তাদের এবার মন খারাপ হতে বাধ্য।
Amazon এখন Samsung Galaxy M47 5G মডেলের তিনটি ভ্যারিয়েন্টের নতুন দাম আপডেট করেছে। বেস 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ 25,999 টাকায় লঞ্চ হয়েছিল। এখন দাম 7,000 টাকা বেড়ে 32,999 টাকায় পৌঁছে গিয়েছে। অন্য দিকে, 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের মূল্য 8,000 টাকা বেড়েছে।
Samsung Galaxy M47 5G-এর 8 জিবি + 128 জিবি এবং 8 জিবি + 256 জিবি মডেলের নতুন দাম হয়েছে যথাক্রমে 36,999 টাকা ও 41,999 টাকা। পূর্বে এই দুই স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল যথাক্রমে 28,999 টাকা ও 33,999 টাকা।
উল্লেখ্য, জুলাই 4 Amazon Prime Day উপলক্ষে Samsung Galaxy M47 5G-এর সেল শুরু হয়েছিল। তখন বিশেষ অফারে ফোনের তিন ভ্যারিয়েন্ট যথাক্রমে 22,999 টাকা, 25,999 টাকা, এবং 30,999 টাকায় কেনা যাচ্ছিল। কোম্পানি নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে ছয় মাসের নো-কস্ট EMI অফার দিয়েছিল।
স্যামসাং গ্যালাক্সি এম47 5G একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে। ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। ফোনে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,400 নিট পিক ব্রাইটনেস অফার করে।
হ্যান্ডসেটে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট করে। ফোনে OneUI 8.5 কাস্টম স্কিন প্রি-ইনস্টল আছে, যা Android 16-এর উপর ভিত্তি করে তৈরি। Samsung ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 2031 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch