Amazon Great Indian Festival 2026-এ একাধিক Samsung Galaxy ফোন আকর্ষণীয় ছাড়ে বিক্রি হবে।
Photo Credit: Amazon
Amazon Great Indian Festival 2026 will begin on October 8
অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহ থেকে স্টার্ট হচ্ছে Amazon Great Indian Festival। অক্টোবর 8 সমস্ত ক্রেতাদের জন্য অ্যামাজনের এই মেগা সেলের দরজা খুলে যাবে। তবে প্রাইম মেম্বাররা 24 ঘন্টা আগে সেলের দামে কেনাকাটা করতে পারবে। Amazon ধীরে ধীরে স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপর অফার প্রকাশ করতে শুরু করেছে। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে একাধিক Samsung Galaxy ফোন আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে ই-কমার্স সংস্থাটি। বাজেট সেগমেন্ট থেকে শুরু করে ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ভাল ডিল পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে Samsung Galaxy Z Fold 8 সিরিজও।
Samsung Galaxy M47 5G আসন্ন Amazon Great Indian Festival 2026 সেলে 25,999 টাকায় পাওয়া যাবে। বর্তমানে ফোনটি তিনটি স্টোরেজ অপশনে বিক্রি হচ্ছে। বেস 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সন 35,999 টাকায় উপলব্ধ। অর্থাৎ, 10,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ যথাক্রমে 39,999 টাকা ও 44,999 টাকায় বিক্রি হচ্ছে।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে Samsung Galaxy M17 5G পাওয়া যাবে 19,999 টাকায়। এখন বাজেট ফোনটির 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ 21,999 টাকায় বিক্রি হচ্ছে। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 24,999 টাকা।
Samsung-এর আরও একটি বাজেট ফোন Galaxy M17e 5G সেলে কম দামে কেনার সুযোগ মিলবে। সেল চলাকালীন ফোনটির দাম 16,999 টাকায় নেমে আসবে। এটি বর্তমানে অ্যামাজনে 19,999 টাকায় (4 জিবি + 128 জিবি) লিস্টেড। হ্যান্ডসেটের 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 22,999 টাকা।
Samsung কোম্পানির প্রথম ওয়াইড ফোল্ডেবল ফোন Galaxy Z Fold 8 আসন্ন সেলে 1,72,999 টাকায় বিক্রি হবে। ফোনটি ভারতে 1,79,999 টাকায় লঞ্চ হয়েছিল। অর্থাৎ, ক্রেতাদের জন্য 7,000 টাকা ছাড় থাকবে। বেস মডেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে।
Samsung Galaxy Z Fold 8 Ultra ভারতে 1,99,999 টাকায় লঞ্চ হয়েছিল। বেস মডেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। Amazon সেলে ফোল্ডেবল ফোনটি 1,92,999 টাকায় কেনা যাবে। এখানেও 7,000 টাকা ডিসকাউন্ট। আবার সমস্ত পণ্যে স্পেশাল ব্যাঙ্ক অফারও মিলবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট এবং ক্রেডিট কার্ডে সরাসরি দাম মেটালে বা মাসিক কিস্তির (EMI) মাধ্যমে কেনাকাটা করলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nike Apex Racing Shoe Launched With Double-Stacked Air Zoom Platform, Carbon Fibre Flyplate