দেশের সেরা 5 ছোট স্মার্টফোনের লিস্ট দেখে নিন, ফিচারে বড় ফোনকেও টেক্কা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 19 সেপ্টেম্বর 2026 15:00 IST
হাইলাইট
  • Oppo Reno 15 Pro Mini 5G বাজেটের মধ্যে অন্যতম সেরা কম্প্যাক্ট ফোন
  • Samsung Galaxy S26 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলে
  • Google Pixel 11 সাতটি মেজর Android OS আপগ্রেড পাবে

List of best compact smartphones in India

Photo Credit: Oppo

অনেক ক্রেতাই এমন স্মার্টফোন খোঁজেন, যা সহজেই এক হাতে ব্যবহার করা যায়। এই বছর একাধিক নতুন কম্প্যাক্ট ফোন বাজারে এসেছে। ফোনগুলির স্ক্রিন 6.3 ইঞ্চির মধ্যে। তবে আকারে ছোট হলেও পারফরম্যান্স, ক্যামেরা বা ফিচার্স উচ্চমানের। বেশিরভাগ স্মার্টফোন নির্মাতারা যেখানে বড় ডিসপ্লের ফোনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে, সেখানে বেশ কয়েকটি মডেল কম্প্যাক্ট সাইজ ও অত্যাধুনিক হার্ডওয়্যারে ক্রেতাদের মন জয় করছে। আজকের এই প্রতিবেদনে ভারতের বাজারে উপলব্ধ সেরা পাঁচ কম্প্যাক্ট ফোনের তালিকা দেওয়া থাকল। লিস্টে Apple, Google, Oppo, Samsung, ও Vivo ব্র্যান্ডের মডেল জায়গা পেয়েছে।

1. Oppo Reno 15 Pro Mini 5G

Oppo Reno 15 Pro Mini 5G বর্তমানে অন্যতম সেরা কম্প্যাক্ট ফোন। এটি 6.32 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 1.5K রেজোলিউশন, 1800 নিট HBM ব্রাইটনেস, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোনে Dimensity 8450 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসে থাকা 6,200mAh ব্যাটারি 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের।

ওপ্পো রেনো 15 প্রো মিনি 5G-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। ফোনের দাম ভারতে 59,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ পাওয়া যায়।

2. Samsung Galaxy S26

Samsung Galaxy S26 একটি 6.3 ইঞ্চি ডাইনামিক এলটিপিও অ্যামোলেড স্ক্রিনের সাথে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 2,600 নিট পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন, ও HDR10+ অফার করে। ডিভাইসটি Android 16 ভিত্তিক One UI 8-এ রান করে। স্যামসাং সাতটি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড দেবে। ফোনে থাকা 4,900mAh ব্যাটারি 45W ওয়্যার্ড ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত।

Galaxy S26 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড ক্যামেরা, 3x অপটিক্যাল জুম ও OIS-সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সামনে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরায় 30fps-এ 8K ভিডিও রেকর্ড করা যায়। ফোনের 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভার্সন ফ্লিপকার্টে 79,999 টাকায় বিক্রি হচ্ছে।

Advertisement

3. Google Pixel 11

Google Pixel 11-এর সামনে FHD+ রেজোলিউশনের 6.3 ইঞ্চি OLED ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ অফার করে। ফোনটি সাতটি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং সাত বছর সিকিউরিটি প্যাচ পাবে। হ্যান্ডসেটে  4,985mAh ব্যাটারি আছে, যা 30W ওয়্যার্ড চার্জিং ও 25W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটি Tensor G6 প্রসেসর ব্যবহার করে।

Google Pixel 11-এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এতে OIS ও f/1.7 অ্যাপারচার-সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, এবং 10.8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (5x অপটিক্যাল জুম) পাওয়া যায়। ফ্রন্টে 10.5 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সামনের ও পিছনের দুই ক্যামেরায় 4K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনের 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অ্যামাজনে 79,999 টাকায় বিক্রি হচ্ছে।

4. Vivo X300 FE 

Vivo X300 FE-তে 6.31 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড স্ক্রিন আছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, HDR10+, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1.5K রেজোলিউশন অফার করে। ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর, 6,500mAh ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।

Advertisement

ভিভো এক্স300 এফই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এখন 12 জিবি ও 256 জিবি ভার্সন 79,999 টাকায় উপলব্ধ।

5. iPhone 17

আইফোন 17 একটি 6.3 ইঞ্চি এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, ও 3,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। এই ফোনে 18 মেগাপিক্সেল সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি রান করে A19 চিপসেটে, যা ছয়টি কোর নিয়ে গঠিত একটি 3 ন্যানোমিটার প্রসেসর।

iPhone 17-এর পিছনে 48 মেগাপিক্সেল ফিউশন সেন্সর আছে, যা f/1.6 অ্যাপারচার ও সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন অফার করে। এছাড়াও, একটি 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা ডলবি ভিশনের সাথে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সম্প্রতি আইফোন 17-এর দাম বাড়ানো হয়েছে। ফ্লিপকার্টে দাম 98,900 টাকা (256 জিবি) থেকে শুরু হচ্ছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Refined, well-built design
  • Compact and great for one-handed use
  • Fast performance with the new 2nm chipset
  • Clean One UI experience, long software support
  • Bad
  • Minimal upgrades over previous generations
  • Same camera hardware reused again
  • Low PWM dimming and still an 8-bit screen
  • Price hike makes value harder to justify
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Samsung Exynos 2600
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel + 10-megapixel
RAM 6GB, 12GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 4300mAh
OS Android 16
Resolution 1080x2340 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Compact and comfortable design
  • Good camera performance
  • Clean and polished Android 17 experience
  • Seven years of software and security updates
  • Bad
  • No variable refresh rate on the display
  • Gaming performance falls behind rivals
  • Still requires charge at the end of the day
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Google Tensor G6
Front Camera 10.5-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 4985mAh
OS Android 17
Resolution 1080x2424 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Fresh and premium IP69-rated design
  • Lighter Telephoto Extender Gen 2 works well
  • Vibrant 120Hz LTPO display
  • OriginOS 6 is highly customisable
  • Good raw performance
  • 40W wireless charging
  • Great battery life
  • Bad
  • Poor ultrawide camera
  • Average selfie camera
  • No HDR video recording option
  • Gets hot when recording video
 
KEY SPECS
Display 6.31-inch
Processor Snapdragon 8 Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 6,500mAh
OS Android 16
Resolution 1,216x2,640 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Transformative and brighter ProMotion display
  • Powerful performance
  • Meaningful camera upgrades
  • More value-for-money
  • Great battery life
  • Bad
  • iOS 26 has glitches
  • Ineffective anti-reflective coating
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Apple A19
Front Camera 18-megapixel
Rear Camera 48-megapixel + 48-megapixel
RAM 8GB
Storage 256GB, 512GB
OS iOS 26
Resolution 1206x2622 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.