Samsung Galaxy S26

Samsung Galaxy S26 - ख़बरें

  • Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
    স্যামসংয়ের একটি স্মার্টফোন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস ওয়েবসাইটে SM-S956B/DS মডেল নম্বরের সঙ্গে তালিকাভুক্ত হয়েছে। মডেল নম্বরটি আসলে আপকামিং Samsung Galaxy S27+ ফোনের বলে দাবি করা হয়েছে। বিআইএস থেকে ফোনটির সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে এটি 2027 সালের শুরুর দিকে বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে। Galaxy S26 সিরিজ বাজারে এসেছিল গত ফেব্রুয়ারিতে। পূর্বসূরি Galaxy S27 লাইনআপ আগামী বছর একই সময়ে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
  • Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
    Samsung Galaxy S27 Ultra এবং Galaxy S27 Pro মডেলে প্রাইভেসি ডিসপ্লে প্রযুক্তির আরও উন্নত সংস্করণ ব্যবহার করতে পারে। বর্তমানে প্রাইভেসি ডিসপ্লে অন বা অফ করার সুবিধা রয়েছে। এমনকি নির্দিষ্ট কিছু অ্যাপের জন্য ফিচারটি কাস্টমাইজ করার সুবিধা পাওয়া যায়। যদি খবরটি সত্যি হলে তাহলে, Ultra মডেলের বাইরে Galaxy S সিরিজের কোনও ফোনে প্রাইভেসি ডিসপ্লে টেকনোলজি যুক্ত হবে। তবে এটি Galaxy S27 এবং Galaxy S27 Plus-এ পাওয়া যাবে। Galaxy S26 Ultra-র হাত ধরে স্মার্টফোনে প্রথমবার প্রাইভেসি ডিসপ্লে যুক্ত হয়েছিল। ফিচারটির মূল কাজ ছিল ফোনের পাশ থেকে স্ক্রিনের ভিউ ব্লক করে দেওয়া। সোজাসুজি ফোনের স্ক্রিনে সব কিছু দেখা যাবে। কিন্তু আশেপাশে দাঁড়িয়ে বা বসে থাকা কেউ টের না, স্ক্রিনে ঠিক কী চলছে।
  • পুজোর সেলফি হবে সবার থেকে আলাদা, সেরা ফ্রন্ট ক্যামেরার পাঁচ ফোন দেখে নিন
    যদি পুজোর আগে ভাল সেলফি ক্যামেরা থাকা ফোন কেনার পরিকল্পনা করেন, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। 40,000 বাজেটের মধ্যে Motorola Edge 70 Pro ভাল সেলফি ক্যামেরা অফার করে। এই ফোনের সামনে f/1.9 অ্যাপারচার ও অটোফোকাসের সঙ্গে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এটি 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারে। বাজেট 50,000 হলে Vivo V70 FE ভাল অপশন৷ এতে f/1.9 অ্যাপারচার, 92 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, ও অটোফোকাসের সঙ্গে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। Vivo X300 Ultra ভারত তথা বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা ফোন। ডিভাইসটির সেলফি ক্যামেরাও যথেষ্ট আকর্ষণীয়। এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।
  • দেশের সেরা 5 ছোট স্মার্টফোনের লিস্ট দেখে নিন, ফিচারে বড় ফোনকেও টেক্কা
    ভারতের বাজারে উপলব্ধ সেরা পাঁচ কম্প্যাক্ট ফোন কোনগুলি জানেন কি? স্ক্রিন 6.3 ইঞ্চির মধ্যে থাকলে তাকে সাধারণত কম্প্যাক্ট ফোন বলা হয়। আকারে ছোট হলেও এই ধরনের ফোনে পারফরম্যান্স, ক্যামেরা, এবং ফিচার্স উচ্চমানের হয়ে থাকে। 59,999 টাকা থেকে শুরু হওয়া Oppo Reno 15 Pro Mini 5G বাজেটের মধ্যে অন্যতম সেরা কম্প্যাক্ট ফোন। এতে 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। Samsung Galaxy S26 একটি 6.3- ইঞ্চি ডাইনামিক এলটিপিও অ্যামোলেড স্ক্রিনের সাথে এসেছে। ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলে। 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 79,999 টাকায় বিক্রি হচ্ছে।
  • ভাল ছবি তোলার ফোন অনেক, ভিডিও রেকর্ডে এগিয়ে কে? দেখুন সেরা 5 ফোন
    পেশাদার মানের ভিডিও রেকর্ডে iPhone 17 Pro Max-এর-এর জুড়ি মেলা ভার। সেই কারণে এই ফোন প্রায় সমস্ত কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগারদের হাতে থাকতে দেখা যায়। এতে 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, 4x অপটিক্যাম জুমের সঙ্গে 48 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। ফোনটি ডলবি ভিশনের সঙ্গে 120fps-এ 4K ভিডিও রেকর্ড করতে পারে। Oppo Find X9 Ultra-র ব্যাক ক্যামেরা 30fps-এ 8K এবং 120fps-এ 4K Dolby Vision HDR ভিডিও শুট করতে সক্ষম। এটি O-Log2 রেকর্ডিং, ACES কালার উইন্ডো, ও রিয়েল টাইম 3D LUT প্রিভিউ সাপোর্ট করে। Vivo X300 Ultra মডেলে 30fps-এ 80K, 4K 120fps 10-বিট লগ ভিডিও, মাল্টি-ফোকাল 4K 120fps Dolby Vision ভিডিও, ও মাল্টি-ফোকাল 4K মাস্টার কালার ভিডিও রেকর্ড করা যায়।
  • Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
    Samsung Galaxy S26 FE ভারতে 79,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ। এই Fan Edition ফোনে অসাধারণ 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, AI ফিচার্স, এবং ফ্ল্যাগশিপ Exynos 2500 প্রসেসর ব্যবহার হয়েছে। Samsung Galaxy S26 FE লেটেস্ট Android 17 OS, ডায়নামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং, ও IP68 রেটিংয়ের সঙ্গে এসেছে।
  • Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
    Samsung Galaxy S26 FE-এর দাম ভারতে 69,999 টাকা থেকে শুরু হবে বলে জানা গিয়েছে। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করবে। 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য 79,999 টাকা হবে। ফোনটি Android 17-এর সঙ্গে এসেছে এবং সাতটি মেজর OS আপগ্রেড পাবে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে কবে উপলব্ধ হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।
  • ভারতে 200 মেগাপিক্সেল ক্যামেরার সেরা পাঁচ ফোন, DSLR-এর মতো ছবি কোনটায়
    Redmi Note 15 Pro-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 32,999 টাকায় বিক্রি হচ্ছে। যারা 200MP ক্যামেরার ফোন নিতে বেশি টাকা খরচ করতে চান না, তারা রেডমির এই মডেল কিনতে পারেন। Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা স্মার্টফোন। 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ 1,59,999 টাকায় উপলব্ধ। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল Samsung HPO পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। Oppo Find X9 Ultra ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে দামি ফোন। 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের মূল্য 1,69,999 টাকা।
  • 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
    Samsung Galaxy S25 বর্তমানে অ্যামাজনে লিস্টেড আছে 61,330 টাকায়, যা 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। 2025 সালের জানুয়ারিতে লঞ্চ হওয়ার সময় ফোনের দাম ছিল 80,999 টাকা। অর্থাৎ, হ্যান্ডসেটটি ফ্ল্যাট 19,671 টাকা ছাড়ে কেনা সম্ভব হবে। Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের পর থেকেই আগের বছরের S25 সিরিজের মডেলগুলির দাম ধাপে ধাপে কমেছে।
  • iPhone 18 Pro Max নাকি Samsung Galaxy S26 Ultra, কোন ফোন কিনলে লাভ বেশি ?
    iPhone 18 Pro Max ও Samsung Galaxy S26 Ultra উভয়ই এমন ক্রেতাদের জন্য তৈরি করা হয়েছে, যারা ফিচার্সের সঙ্গে আপোস করতে চান না। এই ফোন দুটি বাজারে একে অপরের প্রতিদ্বন্দ্বী। iPhone 18 Pro Max হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়, উন্নত ভিডিও রেকর্ডিং, ও পারফরম্যান্সের উপর বেশি গুরুত্ব দিয়েছে। অন্য দিকে, Samsung Galaxy S26 Ultra মডেলে হাই-রেজোলিউশন ডিসপ্লে, স্টাইলাস পেন, বহুমুখী জুম ক্যামেরা, ও আরও দ্রুত চার্জিংয়ের সুবিধা আছে। এই প্রতিবেদনে ফোন দুটির স্পেসিফিকেশন ও দামের তুলনা রইল।
  • Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
    Samsung Galaxy S26 FE গত সপ্তাহে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটির বিক্রি ভারতে শুরু হওয়ার আগে Galaxy S25 FE মডেলে আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে। এটি অ্যামাজনে 47,999 টাকায় বিক্রি হচ্ছে, যা লঞ্চ প্রাইসের তুলনায় 12,000 টাকা কম। এর মধ্যে কোনও লুকানো ব্যাঙ্ক অফার, ক্যাশব্যাক বা এক্সচেঞ্জ বোনাস অর্ন্তভুক্ত নেই। Samsung Galaxy S25 FE বর্তমানে বাজেটের মধ্যে অন্যতম সেরা ফ্ল্যাগশিপ ফোন। কারণ ফোনটিতে Dynamic AMOLED 2X ডিসপ্লে, 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা, Exynos 2400 প্রসেসর, উন্নত ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে।
  • Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
    Samsung Galaxy S26 FE বৃহস্পতিবার লঞ্চ হয়েছে। এটি ফ্ল্যাগশিপ স্তরের Exynos 2500 প্রসেসর ব্যবহার করেছে। ফোনে নতুন Android 17 ভিত্তিক One UI 9 কাস্টম স্কিন আছে। ডিভাইসটি সাত বছর সফটওয়্যার আপডেট পাবে। Galaxy S26 FE-তে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 4,900mAh ব্যাটারি, ওয়্যারলেস চার্জিং, IP68 রেটিং, ও একাধিক AI ফিচার্স রয়েছে। ফোনের দাম এবং খুঁটিনাটি জেনে নিন।
  • সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
    Samsung Galaxy S26 Ultra মডেলের নতুন দাম সংস্থার অনলাইন স্টোর এবং ফ্লিপকার্টে লাইভ হয়েছে। 15,000 টাকা দাম কমার পর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে 1,24,999 টাকা খরচ হবে। যেখানে লঞ্চের সময় দাম 1,39,999 টাকা ছিল। 16 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন দাম 1,44,999 টাকা হয়েছে। এটি আগে 1,59,999 টাকায় উপলব্ধ ছিল। বর্তমানে র‍্যামের দাম ঊর্দ্ধমুখী হওয়ার কারনে প্রতি মাসেই কোনও না কোনও ফোনের দাম বাড়তে দেখা যাচ্ছে। সেই পরিস্থিতিতে একলাফে এতটা পরিমাণে দাম কমে যাওয়া অভাবনীয় ঘটনা বলা চলে।
  • আগস্ট 27 লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 FE, বাজেটে মিলবে ফ্ল্যাগশিপ ফিচার্স?
    Samsung Galaxy S26 FE আগামী আগস্ট 27 একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে প্রকাশ্যে আনা হবে। ব্র্যান্ডের ওয়েবসাইট এলং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং দেখা যাবে। ভারতীয় সময় সন্ধ্যা 5:30 থেকে অনুষ্ঠান সম্প্রচার করা হবে। ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, ফ্ল্যাগশিপ Exynos 2500 প্রসেসর, 6.7 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে, Android 17 ভিত্তিক নতুন One UI 9, এবং 4,900mAh ব্যাটারি থাকতে পারে।
  • 30,500 টাকা কমল Samsung Galaxy S26 সিরিজের দাম, ফ্রিডম সেল উপলক্ষে বাম্পার অফার
    ফ্রিডম সেলে Samsung Galaxy S26 সিরিজে 30,500 টাকা পর্যন্ত ছাড়। Galaxy S26 এখন 79,999 টাকায় কেনা যাবে।স্মার্টফোনটি 87,999 টাকায় লঞ্চ হয়েছিল। অর্থাৎ, সরাসরি 8,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফোনটি 24 মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশনেও উপলব্ধ হবে। Galaxy S26+ সর্বাধিক ছাড়ে কেনা যাচ্ছে৷ এটি 30,500 টাকা সস্তায় পাওয়া যাবে। লঞ্চের সময় মূল্য 1,19,999 টাকা ছিল। অর্থাৎ, অফারে 89,499 টাকায় কেনা সম্ভব হবে।

Samsung Galaxy S26 - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »