Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর আর্লি বার্ড সেল মার্চ 13 থেকে মার্চ 17 পর্যন্ত চলবে।
Photo Credit: Xiaomi
Xiaomi 17 & Xiaomi 17 Ultra both are equipped with Leica-tuned cameras
Xiaomi 17 ও Xiaomi 17 Ultra চলতি সপ্তাহে ভারতে এসেছিল। আর আজ (শুক্রবার, মার্চ 13) এই ফ্ল্যাগশিপ ফোনগুলির আর্লি বার্ড সেল শুরু হয়েছে। বিশেষ সেল মার্চের 17 তারিখ পর্যন্ত চলবে। ক্রেতারা 256 জিবি স্টোরেজের দাম দিয়ে 512 জিবি মডেল কিনতে পারবে। এছাড়াও, আর্লি বার্ড সেলে 10,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও 19,999 টাকার স্পেশাল উপহার মিলবে। Xiaomi 17 সিরিজে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার হয়েছে। স্ট্যান্ডার্ড Xiaomi 17 মডেলে চারটি 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। Xiaomi 17 প্রথম ফোন যা 1 ইঞ্চির LOFIC সেন্সর পেয়েছে। এটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স অফার করে।
Xiaomi 17-এর 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 89,999 টাকা ও 99,999 টাকা। তবে আর্লি বার্ড সেলে 89,999 টাকায় 512 জিবি মডেল কেনা যাবে। Xiaomi 17 Ultra সিঙ্গেল 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ ভার্সন এসেছে ও দাম 1,39,999 টাকা।
SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 10,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। মার্চ 13 থেকে মার্চ 17 তারিখের মধ্যে কিনলে 19,999 টাকার প্রোফেশনাল ফটোগ্রাফি কিট বিনামূল্যে পাওয়া যাবে। নতুন ফোনগুলি অনলাইনে Amazon এবং শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
Xiaomi 17 একটি 6.3 ইঞ্চির ওলেড ডিসপ্লে পেয়েছে। এটি 120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন, ও ডলবি ভিশন অফার করে। ফ্রন্টে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে।
ডিভাইসের ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। শাওমি 17 মডেলে 6,330mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 100W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, 22.5W রিভার্স ওয়্যার্ড, ও 22.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। শাওমি 17 আল্ট্রা ভ্যারিয়েন্টের প্রধান আকর্ষণ ক্যামেরা সেটআপ। সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 6.82 ইঞ্চি এলটিপিও ওলেড ডিসপ্লে আছে।
প্রিমিয়াম ফোনটির মেইন ক্যামেরায় 50 মেগাপিক্সেল লাইট ফিউশন 1050L সেন্সর আছে। 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরায় 120x ডিজিটাল জুম সাপোর্ট রয়েছে৷ তৃতীয় ক্যামেরাটি হল 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। শাওমির নতুন ফ্ল্যাগশিপ মডেলে 6,000mAh ব্যাটারি পাওয়া যায়, যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon