পূর্বসূরি Galaxy S25 সিরিজের তুলনায় Galaxy S26, Galaxy S26+, ও Galaxy S26 Ultra চড়া দামে বাজারে আসতে চলেছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S26 series is set to succeed the Galaxy S25 lineup (pictured)
Samsung Galaxy S26 সিরিজ ফেব্রুয়ারি 25 এই বছরের প্রথম Galaxy Unpacked ইভেন্টে লঞ্চ হচ্ছে। স্বাভাবিকভাবেই ক্রেতাদের উত্তেজনা তুঙ্গে। কিন্তু পূর্বসূরি Galaxy S25 সিরিজের তুলনায় Galaxy S26, Galaxy S26+, ও Galaxy S26 Ultra চড়া দামে বাজারে আসতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রমরমা বাড়ায় ডেটা সেন্টারে বিপুল পরিমাণে মেমরি চিপের চাহিদা তৈরি হচ্ছে। লাভ বেশি থাকায় নির্মাতারা AI কোম্পানিদের অগ্রাধিকার দিচ্ছে। ফলে যোগান কমে যাওয়ায় সরাসরি স্মার্টফোন ও ইলেকট্রনিক পণ্যের দামের উপর প্রভাব পড়ছে। স্মার্টফোন নির্মাতারা এখন বেশি দামে মেমরি কিনতে বাধ্য হচ্ছে।
চাপ এতটাই যে পরিস্থিতি Samsung এর মতো সংস্থার হতের বাইরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এমনকি যিনি গত বছর Galaxy S25 সিরিজের দাম বাড়ানো রুখতে হস্তক্ষেপ করেছিলেন, সেই টিএম রোহ (TM Roh) এবার পরিস্থিতি সামাল দিতে পারবেন না। মেমরি চিপের দাম মাথাচড়া দেওয়ার ফলে উৎপাদন খরচ আচমকা বেড়ে যাওয়ায় Galaxy S26 সিরিজের মূল্যবৃদ্ধি এড়ানো খুব কঠিন কাজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দক্ষিণ কোরিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, Samsung গত বছর Galaxy S25 সিরিজের দাম বাড়ানোর পরিকল্পনা করেছিল। কিন্তু শেষ মুহূর্তে কোম্পানির মোবাইল বিভাগের প্রধান টিএম রোহ-এর হস্তক্ষেপে ফ্ল্যাট প্রাইসিং বজায় রখা সম্ভব হয়। ফলে দাম অপরিবর্তিত থেকে যায়।
কিন্তু বিগত এক বছরে প্রযুক্তির দুনিয়া সম্পূর্ণ পাল্টে গিয়েছে। বারো মাসে যেন একশো বছরের অগ্রগতি করে ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ডেটা সেন্টারের DRAM এবং NAND মেমরির খিদে বিশ্বজুড়ে চিপের আকাল তৈরি করেছে। ফলে এই বছর অতিরিক্ত ব্যয় বহন করা Samsung-এর পক্ষে কঠিন হয়ে উঠছে। পরিস্থিতি এমনই যে টিএম রোহ মূল্যবৃদ্ধি ঠেকাতে পারবেন না বলে ধরে নিচ্ছেন বিশেষজ্ঞরা।
কোরিয়ান সংবাদমাধ্যমের অন্দরে জল্পনা চলছে, টিএম রোহ নাকি প্রতিদ্বন্দ্বী অ্যাপলেকে নিয়ে উদ্বিগ্ন। কারণ খবরে দাবি করা হচ্ছে, Apple এই বছর iPhone 18 সিরিজের দাম অপরিবর্তিত রাখতে পারে। সে ক্ষেত্রে Samsung যদি বেশি দামে Galaxy S26 লাইনআপ রিলিজ করে, তাহলে ক্রেতারা প্রশ্ন তুলতে পারে। তাই দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি কীভাবে পরিস্থিতি সামাল দেয়, তা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, স্যামসাং ক্রেতাদের আগ্রহ বাড়াতে বিশেষ প্রি-রিজার্ভ অফার চালু করেছে। গ্যালাক্সি এস26 সিরিজ 999 টাকায় অগ্রিম রিজার্ভ করে গ্যালাক্সি প্রি-রিজার্ভ ভিআইপি পাস পাওয়া যাবে। এই পাসের মাধ্যমে 5,000 টাকা মূল্যের ই-স্টোর ভাউচার মিলবে, যা নতুন গ্যালাক্সি ফোন কেনার সময় ব্যবহার করা যাবে। এছাড়াও, প্রি-রিজার্ভ করা গ্রাহকরা 50,000 টাকা মূল্যের একটি গিভঅ্যাওয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। সেখানে পাঁচজন গ্রান্ড প্রাইজ জেতার সুযোগ পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale