Samsung Galaxy S26 সিরিজের লঞ্চ ইভেন্ট ভারতীয় সময় রাত 11:30টা থেকে সংস্থার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হবে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S26 Series is expected to succeed the Galaxy S25 lineup (pictured)
Samsung Galaxy Unpacked ইভেন্ট ফেব্রুয়ারি 25 অনুষ্ঠিত হতে চলেছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। ওই অনুষ্ঠানে বহু প্রতীক্ষিত Samsung Galaxy S26 সিরিজের লঞ্চের ঘোষণা করবে তারা। ব্র্যান্ডের তিনটি নতুন ফ্ল্যাগশিপ ফোন আসবে বলে আশা করা হচ্ছে — স্ট্যান্ডার্ড Galaxy S26, Galaxy S26+, ও Galaxy S26 Ultra। সিরিজের টপ মডেল Ultra চারটি ক্যামেরা পেতে পারে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরায় 200 মেগাপিক্সেল সেন্সর থাকতে চলেছে। অন্য দুই ফোনে ট্রিপল ক্যামেরা মিলবে। ভারতে Samsung Galaxy S26 সিরিজের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস26 সিরিজ লঞ্চ হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। চলতি বছরের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় রাত 11:30টা থেকে স্যামসাং-এর অফিসিয়াল ওয়েবসাইট, স্যামসাং নিউজরুম, এবং সংস্থার ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। সংস্থা বলেছে, "এমন এক মোবাইল অভিজ্ঞতার জন্য তৈরি হোন, যা আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলবে।"
Samsung দাবি করছে, নতুন Galaxy S লাইনআপ প্রতিদিনের কাজ সরল করবে, ভরসা জোগাবে, এবং ক্রেতাদের হাতে নির্বিঘ্নভাবে Galaxy AI তুলে দেবে। অর্থাৎ সব মিলিয়ে ব্র্যান্ডের ইঙ্গিত, নতুন Galaxy S26 সিরিজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মূল কেন্দ্রবিন্দু হবে।
কোম্পানি ক্রেতাদের আগ্রহ বাড়াতে বিশেষ প্রি-রিজার্ভ অফার চালু করেছে। 999 টাকায় অগ্রিম রিজার্ভ করে গ্যালাক্সি প্রি-রিজার্ভ ভিআইপি পাস পাওয়া যাবে। এই পাসের মাধ্যমে ক্রেতারা 5,000 টাকা মূল্যের ই-স্টোর ভাউচার পাবে, যা নতুন গ্যালাক্সি ফোন কেনার সময় ব্যবহার করা যাবে। এছাড়াও, প্রি-রিজার্ভ করা গ্রাহকরা 50,000 টাকা মূল্যের একটি গিভঅ্যাওয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। পাঁচজন গ্রান্ড প্রাইজ জেতার সুযোগ পাবে।
Galaxy S26 সিরিজে প্রাইভেসি ডিসপ্লে নামে একটি বিশেষ ফিচার থাকবে। এই প্রযুক্তি আসায় কেউ পাশ থেকে আপনার ফোন দেখার চেষ্টা করলে, তারা স্ক্রিনের লেখা বা অন্য কনটেন্ট স্পষ্টভাবে বুঝতে পারবে না। ফলে বাস, অটো, ট্রেন, বা রাস্তায় ব্যক্তিগত পরিসরে অন্যরা উঁকিঝুঁকি দিতে পারবে না। এই সিরিজের ফোনগুলোতে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকবে। আবার অঞ্চল ভেদে Exynos 2600 প্রসেসর ব্যবহার হতে পারে।
Samsung Galaxy S26 ও Galaxy S26+ যথাক্রমে 6.3 ইঞ্চি এবং 6.7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসতে পারে। দুই ফোনের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 12 মেগাপিক্সেল 3X টেলিফটো লেন্স দিয়ে গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে।
অন্য দিকে, Samsng Galaxy S26 Ultra স্মার্টফোনে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকার সম্ভাবনা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale