Galaxy S26 সিরিজে iPhone-এর ছোঁয়া! Apple-এর মতো স্টাইল আনছে Samsung

Samsung Galaxy S26+ এর CAD-রেন্ডার করা ডিজাইনে iPhone 17 Pro সিরিজের মতো কমলা রঙ দেখা গেছে।

Galaxy S26 সিরিজে iPhone-এর ছোঁয়া! Apple-এর মতো স্টাইল আনছে Samsung

Photo Credit: OnLeaks X Android Headline

Samsung Galaxy S26 Series May Launch in a New Orange Colour Like iPhone 17 Pro

হাইলাইট
  • Samsung Galaxy S26 সিরিজে iPhone 17 Pro-এর মতো অরেঞ্জ কালার থাকবে
  • Samsung Galaxy S26+ এর ফাঁস হওয়া ছবিতে কমলা রঙ দেখা গেছে
  • Samsung Galaxy S26 সিরিজ ফেব্রুয়ারি 25 লঞ্চ হতে পারে
বিজ্ঞাপন

Apple গত সেপ্টেম্বরে iPhone 17 Pro ও iPhone 17 Pro Max কসমিক অরেঞ্জ কালারে বাজারে এনেছিল। আইফোনের হাই-এন্ড মডেলে কমলা রঙের উপস্থিতি দেখে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। কারণ মার্কিন টেক জায়ান্টটি পূর্বে আইফোনের কোনও মডেলেই এমন কমলা রঙ ব্যবহার করেনি। এবার Samsung তাদের প্রিমিয়াম ফোনের ক্ষেত্রেও একই পথে হাঁটতে চলেছে। Galaxy S26+ এর CAD-রেন্ডার করা ডিজাইন ফাঁস হয়েছে, যেখানে ফোনটিকে iPhone 17 Pro সিরিজের মতো কমলা রঙে দেখা গেছে। অর্থাৎ, Apple-এর স্টাইলে সামনের বছর ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। চলুন দেখে নিই ফোনটির ডিজাইন কেমন হতে চলেছে।

Samsung Galaxy S26+ ডিজাইন

টেক ব্লগার অনলিকস ও প্রযুক্তিগত খবরের ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনস যৌথ ভাবে Samsung Galaxy S26+ এর ছবি ফাঁস করেছে। ছবিতে ফোনটির ফ্রন্ট এবং ব্যাক প্যানেল ডিজাইন দেখা গেছে। আসন্ন হ্যান্ডসেটটির পিছনের অংশের ডিজাইন অনেকটা ব্র্যান্ডটির লেটেস্ট ফোল্ডেবল মডেল, Galaxy Z Fold 7-এর মতো। দুই ফোনেই দ্বিস্তরীয় ক্যামেরা আইল্যান্ড স্টাইল রয়েছে।

রেন্ডার করা ছবিগুলির উপর ভিত্তি করে বলা হচ্ছে যে, Samsung Galaxy S26+ একটি 6.7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে বাজারে আসতে পারে। এটি আকার-আকৃতির দিক থেকে প্রায় 158.4 x 75.7 x 7.35 মিলিমিটার হওয়ার সম্ভাবনা। আর কমলা রঙের প্রসঙ্গে বলতে গেলে, স্যামসাং নিজে এখনও এই বিষয়ে কিছু জানায়নি। ডিজাইন ইমেজেও ডিভাইসটির কল্পিত রূপ প্রকাশ পেয়েছে।

Samsung Galaxy S26+ স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস26+ স্মার্টফোনে কোয়াড এইচডি+ ডাইনামিক AMOLED 2X ডিসপ্লে থাকতে পারে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি দেশভেদে Snapdragon 8 Elite Gen 5 অথবা Exynos 2600 প্রসেসর দ্বারা পরিচালিত হবে। এটি সর্বাধিক 12 জিবি র‍্যামের সঙ্গে যুক্ত থাকবে। ফটোগ্রাফির জন্য ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে — 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুম সহ 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য 4,900mAh ব্যাটারি মিলতে পারে।

প্রসঙ্গত, Samsung Galaxy S26, Galaxy S26+, এবং Galaxy S26 Ultra ফেব্রুয়ারি 25 আনুষ্ঠানিক ভাবে রিলিজ হবে বলে খবর সামনে এসেছে। লঞ্চ ইভেন্টটি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে হতে পারে। প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল, স্ট্যান্ডার্ড Galaxy S26 মডেলের পরিবর্তে Galaxy S26 Pro ও Galaxy S26+ ভেরিয়েন্টের জায়গায় Galaxy S26 Edge লঞ্চ হতে পারে। কিন্তু Galaxy S25 Edge-এর বিক্রি কম হওয়ার জন্য সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংস্থা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »